ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

খোলা বাজারে আরও বাড়ল ডলারের দাম

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পিএম
ছবি: সংগৃহীত

ব্যাংকিং চ্যানেলের পাশাপাশি দেশের খোলা বাজারেও বেড়েছে ডলারের দাম। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় প্রতি ডলারের বিনিময় মূল্য ১৩০ টাকা ছাড়িয়েছে। বর্তমানে ডলার বিক্রি হচ্ছে ১৩০টাকা ৫০ পয়সা থেকে ১৩০ টাকা ৭০ পয়সা দরে।

রাজধানীর মতিঝিলের বিভিন্ন মানি চেঞ্জারে খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল থেকেই ১৩০ টাকা ৫০ পয়সার নিচে কোথাও নগদ ডলার মিলছে না। গত মঙ্গলবার ছিল ১৩০ টাকার নিচে।

দুই সপ্তাহ আগেও খোলা বাজারে প্রতি ডলার ১২৮ টাকার আশপাশে কেনাবেচা হয়েছিল। খোলাবাজারের পাশাপাশি বেড়েছে ব্যাংকেও বেড়েছে ডলারের দর। ব্যাংকগুলো এখন ১২৫ থেকে ১২৬ টাকা পর্যন্ত দরে রেমিট্যান্সের ডলার কিনছে। আর আমদানিতে ডলার বিক্রি করছে ১২৫টাকা ৩০ পয়সা পর্যন্ত দরে।

সংশ্লিষ্টরা জানান, জ্বালানি আমদানিতে খরচ অনেক বেড়েছে। বিদেশি বিনিয়োগ কমে যাওয়া এবং রপ্তানি আয়ে কাঙ্ক্ষিত গতি না থাকায় বাজারে বৈদেশিক মুদ্রার সংকট তৈরি হয়েছে। পাশাপাশি বিদেশগামী যাত্রীদের যাতায়াত কমে যাওয়ায় নগদ ডলারের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে।

মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীরা জানান, ব্যাংকগুলোতে গিয়ে আশানুরুপ নগদ ডলার না পাওয়ায় গ্রাহকরা খোলা বাজারের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। এতে হঠাৎ করেই চাহিদা বেড়ে যাওয়ায় দামের ওপর চাপ তৈরি হয়েছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরও দীর্ঘ হচ্ছে সোনার দরপতন!
কিছু দিনের ব্যবধানে বিশ্ববাজারে সোনার দামের ছবিটা বদলে গেছে। গত বছরে যে সোনা ৫৩ বার নতুন রেকর্ড গড়েছিল, ২০২৬ সালে এসে দেখা যাচ্ছে তার টানা পতন।
আরও দীর্ঘ হচ্ছে সোনার দরপতন!
সোনার দামে বিশাল পতন, ২ দিনে কমল ১৭ হাজার
বছরের বেশিরভাগ জুড়ে উর্ধ্বমুখী থাকা সোনার বাজারে ধস নেমে এসেছে হঠাৎ। টানা নবম বারের মতো দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার ২২ ক্যারেটের ভালো মানের সোনার প্রতি ভরিতে ৬১৮২ কমিয়ে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে টানা দুই দিনে সোনার দাম কমল ১৭ হাজার ১৪৬ টাকা। শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় নতুন দাম নির্ধারণ করা হয়। রোববার (২২ নভেম্বর) থেকে সারা দেশে নতুন এই দর কার্যকর হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকায়। আর ২১ ক্যারেটের সোনার দাম পড়বে ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা। আর ১৮ ক্যারেটের জন্য গুনতে হবে ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা। বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকারি ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে; তাই গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের ডিজাইন অনুযায়ী ক্রেতাদের মজুরি পরিশোধ করতে হবে।  এ ছাড়া মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ৯ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে; তবে এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। এদিকে গত ১৪ দিনে বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারে ৯ দফা কমেছে দাম। আর সবশেষ ২ দফায় তো ২২ ক্যারেটের সোনার ভরিপ্রতি দাম এক ধাক্কায় নেমে গেছে ১৭ হাজার টাকা। এই টানা দরপতন শুরুর আগে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা; অর্থাৎ এখনকার চেয়ে প্রায় ২৮ হাজার ৫১৮ টাকা বেশি। দেশের বাজারে সবশেষ ১৩ মাস আগে এমন দাম ছিল সোনার। আরটিভি/এসআর  
সোনার দামে বিশাল পতন, ২ দিনে কমল ১৭ হাজার
শেয়ারবাজারে আসছে বড় এআই কোম্পানি, আইপিওতে রেকর্ড
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ইতিহাস গড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক। প্রতিষ্ঠানটির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও থেকে সংগৃহীত অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৮১ দশমিক ৩ বিলিয়ন ডলার, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ আইপিও সংগ্রহ।
শেয়ারবাজারে আসছে বড় এআই কোম্পানি, আইপিওতে রেকর্ড
টানা পঞ্চমবার দরপতনের পর দেশে আজ সোনার ভরি কত?
দেশের বাজারে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে টানা পঞ্চমবারের মতো দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। নতুন এই দর ওইদিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। আজও সেই দামে বিক্রি হবে সোনা। নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা। তবে দেশের বাজারে সোনা দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৯৯ টাকা দরে। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ২১৬ টাকায় বিক্রি হচ্ছে। আরটিভি/এসআর
টানা পঞ্চমবার দরপতনের পর দেশে আজ সোনার ভরি কত?
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ স্বাভাবিক হতে শুরু করায় বিশ্ববাজারে তেলের দাম কমেছে ৩ শতাংশের বেশি। ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৬ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯২ দশমিক ৪৪ ডলারে নেমে এসেছে।  সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে এ বড় পতন দেখা গেছে।  অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমেছে ৩ দশমিক ২ শতাংশ। প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ৮৫ দশমিক ৭২ ডলারে। এদিকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে বিশ্ববাজারে তেলের সরবরাহ চাহিদার তুলনায় বেশি হতে পারে। অর্থাৎ বছরের শেষ তিন মাসে বিশ্ববাজারে তেলের উদ্বৃত্ত পরিস্থিতি ফিরে আসার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহণ বাড়তে থাকা এবং বিশ্ববাজারে সরবরাহ বৃদ্ধির সম্ভাবনাই তেলের দাম কমার পেছনে বড় ভূমিকা রাখছে বলে মনে করা হচ্ছে। আরটিভি/এসআর
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
আরও পড়ুন
চকবাজারে বহুতল ভবনে আগুন
বিশ্ববাজারে আবারও কমল সোনার দাম
ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতিতে চমক, বাড়ছে সুদের শঙ্কা