ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য, জ্বালানি ও যোগাযোগে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-নেপাল

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ১০:৩২ এএম
পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারী। ছবি: সংগৃহীত

ব্যবসা, বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও নেপাল তাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

রোববার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারীর মধ্যে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাৎকালে এই অঙ্গীকার ব্যক্ত করা হয়।

বৈঠকে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক অবস্থা পর্যালোচনা করে। একইসঙ্গে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী এই দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক আরও জোরদার করার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

তারা বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ, শিক্ষা ও পর্যটনসহ প্রধান খাতগুলোতে সহযোগিতা এগিয়ে নেওয়ার উপায় নিয়েও আলোচনা করেন।

উভয় পক্ষই তাদের দীর্ঘদিনের বন্ধুত্বকে শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বে রূপ দিতে এবং নিজ নিজ জনগণের জন্য দৃশ্যমান সুফল বয়ে আনতে বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোগুলোর মাধ্যমে যোগাযোগ বাড়ানোর গুরুত্বের ওপর জোর দেয়।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করায় সালাহউদ্দিন নোমান চৌধুরীকে অভিনন্দন জানান নেপালের রাষ্ট্রদূত এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে ঢাকার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে এবং অভিন্ন উন্নয়ন অগ্রাধিকারগুলোকে এগিয়ে নিতে নিয়মিত কূটনৈতিক যোগাযোগ বজায় রাখার আশাবাদ পুনর্ব্যক্ত করে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টিসিবির পণ্য সংরক্ষণে ‘নতুন পরিকল্পনা’
আগামী এক থেকে দেড় বছরের মধ্যে সংস্থাটির নিজস্ব পণ্য সংরক্ষণ সক্ষমতা এক লাখ মেট্রিক টনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
টিসিবির পণ্য সংরক্ষণে ‘নতুন পরিকল্পনা’
টানা ৯ পতনের পর এবার বাড়লো সোনার দাম
সোমবার (২৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার নতুন দর প্রকাশ করে বাজুস। এদিন সকাল ১০টা থেকেই কার্যকঅর হয়েছে এই দর।
টানা ৯ পতনের পর এবার বাড়লো সোনার দাম
পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের সভা আজ
তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে সোমবার (২৩ নভেম্বর) বৈঠকে বসছে নিম্নতম মজুরি বোর্ড।
পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের সভা আজ
পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই
ব্যাপক ফলন এবং সংরক্ষণ সক্ষমতা বৃদ্ধির ফলে বাংলাদেশ এখন পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ অবস্থানে পৌঁছেছে। এতে আমদানি নির্ভরতা এড়িয়ে অফ-সিজনেও স্থানীয় বাজারে পেঁয়াজের নির্বিঘ্ন সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে।
পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই
উত্তরবঙ্গে হচ্ছে কৃষি অর্থনৈতিক অঞ্চল ও এগ্রো প্রসেসিং জোন
কৃষিকে শুধু উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাণিজ্যিকীকরণ, কৃষি উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতির টেকসই রূপান্তরের লক্ষ্যে বগুড়া, জয়পুরহাট ও নওগাঁয় কৃষি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি সেখানে গড়ে তোলা হবে এগ্রো প্রসেসিং জোন।
উত্তরবঙ্গে হচ্ছে কৃষি অর্থনৈতিক অঞ্চল ও এগ্রো প্রসেসিং জোন
আরও পড়ুন
আইজিপির সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ