ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তায় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ১১:০৫ এএম
অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। ছবি: সংগৃহীত

বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। পাশাপাশি দক্ষতা উন্নয়ন, শিক্ষা এবং যাতায়াতের সুযোগ সম্প্রসারণেও অংশীদারত্ব বাড়ানোর বিষয়টি আলোচনায় উঠে এসেছে।

রোববার (২২ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয় নিয়ে আলোচনা করেন।

বৈঠকে দুই কূটনীতিক দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। বিশেষ করে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

দক্ষতা উন্নয়ন, শিক্ষা এবং যাতায়াতের ক্ষেত্রে সহযোগিতার বিষয়টিও আলোচনায় স্থান পায়। দ্বিপক্ষীয় সম্পর্কে মানবসম্পদ উন্নয়ন এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও বিনিময়ের ক্রমবর্ধমান গুরুত্বের বিষয়টি এতে প্রতিফলিত হয়েছে।

আলোচনায় রোহিঙ্গা সংকটের বিষয়টিও স্থান পায়। দীর্ঘদিনের এই মানবিক সংকট সমাধানে বাংলাদেশ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সম্পৃক্ততা অব্যাহত রেখেছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টিসিবির পণ্য সংরক্ষণে ‘নতুন পরিকল্পনা’
আগামী এক থেকে দেড় বছরের মধ্যে সংস্থাটির নিজস্ব পণ্য সংরক্ষণ সক্ষমতা এক লাখ মেট্রিক টনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
টিসিবির পণ্য সংরক্ষণে ‘নতুন পরিকল্পনা’
বাণিজ্য, জ্বালানি ও যোগাযোগে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-নেপাল
রোববার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারীর মধ্যে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাৎকালে এই অঙ্গীকার ব্যক্ত করা হয়। 
বাণিজ্য, জ্বালানি ও যোগাযোগে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-নেপাল
টানা ৯ পতনের পর এবার বাড়লো সোনার দাম
সোমবার (২৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার নতুন দর প্রকাশ করে বাজুস। এদিন সকাল ১০টা থেকেই কার্যকঅর হয়েছে এই দর।
টানা ৯ পতনের পর এবার বাড়লো সোনার দাম
পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের সভা আজ
তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে সোমবার (২৩ নভেম্বর) বৈঠকে বসছে নিম্নতম মজুরি বোর্ড।
পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের সভা আজ
পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই
ব্যাপক ফলন এবং সংরক্ষণ সক্ষমতা বৃদ্ধির ফলে বাংলাদেশ এখন পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ অবস্থানে পৌঁছেছে। এতে আমদানি নির্ভরতা এড়িয়ে অফ-সিজনেও স্থানীয় বাজারে পেঁয়াজের নির্বিঘ্ন সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে।
পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই
আরও পড়ুন
বাণিজ্য, জ্বালানি ও যোগাযোগে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-নেপাল
আইজিপির সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ