
মধুমতি ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির ৭৭তম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এমপি।
এসময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য শারমীন গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন, লা-বীব গ্রুপ এর চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর, মোনা ফাইন্যান্সিয়াল কনসালটেন্সী এন্ড সিকিউরিটিজ লিমিটেড এর পরিচালক আহসানুল ইসলাম টিটু, বেঙ্গল গ্রুপ এর পরিচালক হুমায়ূন কবির, আনোয়ার জুট স্পিনিং মিলস লিমিটেড এর ভাইস চেয়ারম্যান মানোয়ার হোসেন এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সফিউল আজম।
আরও পড়ুন :
বিজ্ঞপ্তি




