ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

ঈদে ভিভোর পণ্যে ক্যাশ ভাউচার অফার ই-ভ্যালিতে

আরটিভি

প্রকাশ : ১১ মে ২০১৯, ১২:২৭ পিএম

চীনের পণ্য প্রযুক্তি কোম্পানি ভিভোর হ্যান্ডসেটে ক্যাশ ভাউচার অফার দিচ্ছে দেশের সবচেয়ে বড় অনলাইন শপিং মল ইভ্যালি। ঈদ উপলক্ষে এই অফারের আয়োজন করা হয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ঈদ উপলক্ষ্যে ইভ্যালি থেকে ভিভো কোম্পানির যেকোনও হ্যান্ডসেট কিনলেই ক্রেতারা ১০ শতাংশ ক্যাশ ভাউচার পাবেন।

আগামী ১৫ মে থেকে এই অফার শুরু হচ্ছে। এটি চলবে আগামী ২০ মে পর্যন্ত।

ই-ভ্যালির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ইভ্যালির নিজস্ব কার্যালয়ে ইভ্যালি এবং ভিভোর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিটি স্বাক্ষর করেন ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল এবং ভিভোর বিটুবি ও ই-কমার্স বিভাগের প্রধান মি. ডেভিড।

এ চুক্তির মাধ্যমে এখন থেকে ইভ্যালিতে ভিভোর সকল পণ্য পাওয়া যাবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইভ্যালি এবং ভিভোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ই-ভ্যালি কর্তৃপক্ষ জানিয়েছে, বিকাশের মাধ্যমে টাকা প্রদান করলে ২০ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। একদিনে সর্বোচ্চ ৩০০ টাকা এবং একটা অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত অর্থ পাবেন ক্রেতারা।

এছাড়া ভিসা বা মাস্টারকার্ড পেমেন্টের ক্ষেত্রে মিলবে ১০ শতাংশ ক্যাশব্যাক। গ্রাহকরা সর্বোচ্চ ১০০০ টাকা পর্যন্ত এই ক্যাশব্যাক পাওয়া যাবে।

এস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরও পড়ুন
ইভ্যালি থেকে ভিভোর পণ্য কিনলেই গিফট বক্স
সাড়া ফেলেছে ভিভো ভি১৫ ও ভি১৫ প্রো
৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা নিয়ে আসছে ভিভো ভি১৫
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'WHERE news_id=67249' at line 3