
ঈদ-উল ফিতর উপলক্ষ্যে ৯ দিন বন্ধ থাকবে দেশের পুঁজিবাজার।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গত বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
সূত্রে জানা যায়, আসন্ন ঈদ-উল ফিতরে সরকারি ছুটি থাকবে ৪ থেকে ৮ জুন। এর আগে শবে কদরের কারণে ২ জুন ছুটি থাকবে। তার আগে ৩১ মে ও ১ জুন শুক্রবার ও শনিবার সরকারি বন্ধ থাকবে।
এরমধ্যে শুধু ৩ জুন কোনও বন্ধ নেই। তবে ডিএসইর পর্ষদ ৩ জুন পুঁজিবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে ৩১ মে থেকে ৮ জুন পর্যন্ত টানা ৯ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার।
উল্লেখ্য, আগামী ৫ জুনকে সম্ভাব্য ঈদের দিন ধরা হয়েছে।
এস




