ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

মরণোত্তর দাবি পরিশোধ করল ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স

আরটিভি অনলাইন রিপোর্ট

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০১৮, ০৮:১৬ পিএম

চট্টগ্রামের রাউজান এরিয়ায় ১৪ লাখ ৯ হাজার ৬২১ টাকা মরণোত্তর দাবি পরিশোধ করেছে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স লিমিটেড।

আজ বুধবার বিকালে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড আয়োজনে রাউজান এরিয়া মরণোত্তর দাবি পরিশোধ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।

এসময় তিনজন গ্রাহকের হাতে মোট ১৪ লাখ ৯ হাজার ৬২১ টাকা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের উপ- ব্যবস্থাপনা পরিচালক খসরু চৌধুরী।

এসময় বীমা শিল্পের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, রাউজান এরিয়ায় ২০১৮ সালের লক্ষ্য মাত্রা ৬ কোটি ধরা হলেও নভেম্বর পর্যন্ত অর্জিত হয়েছে ৪ কোটি।

রাউজান এরিয়া প্রধান আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোম্পানির ইভিপি এস এম ইউসুফ।

আরএস/জেএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজও ব্যাংকে লেনদেন করতে পারবেন না গ্রাহকরা
নির্বাচনের কারণে ৩০ ডিসেম্বর সাধারণ ছুটি শেষ হয়েছে। আজ সোমবার থেকে পুরোদমে শুরু হয়েছে অফিস আদালত। তবে ব্যাংক হলিডে থাকায় এদিন ব্যাংক খোলা থাকলেও কোনও ধরনের লেনদেন হচ্ছে না। ফলে সাধারণ গ্রাহকরা ব্যাংকে লেনদেন করতে পারবেন না। তবে প্রয়োজন হলে কার্ডের মাধ্যমে এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য পাওয়া গেছে। জানা গেছে, বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে। সংশ্লিষ্টরা জানায়, ৩১ ডিসেম্বর ব্যাংকগুলোর বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে অর্ধ বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা হয়। যে কারণে এ দিনটিকে ‘ব্যাংক হলিডে’ হিসেবে ধরা হয়। এদিন বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য ব্যাংক গ্রাহকদের সঙ্গে কোনও ধরনের লেনদেন বা দাপ্তরিক কার্যক্রম করে না। এদিন বন্ধ থাকবে শেয়ারবাজারের লেনদেনও। এসআর
আজও ব্যাংকে লেনদেন করতে পারবেন না গ্রাহকরা
বিকাশ-রকেটে টাকা তোলায় নিষেধাজ্ঞা উঠছে বিকেল ৫টায়
বিকাশ, রকেট, ইউক্যাশ, এমক্যাশ, শিওর ক্যাশের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) বা মুঠোফোনে আর্থিক সেবায় লেনদেনের ক্ষেত্রে পুরোপুরি নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। আজ রোববার বিকেল ৫টার পর গ্রাহকরা আবারও আগের মতো টাকা লেনদেন, ক্যাশ আউট, মোবাইল ফোনে রিচার্জ করতে পারবেন।   বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা থেকে এ তথ্য পাওয়া গেছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শুক্রবার বিকেল ৫টা থেকে ৪৮ ঘণ্টার জন্য মোবাইল ব্যাংকিং সেবায় নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্রীয় ব্যাংক।   তবে শনিবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা থেকে আজ বিকেল ৫টা পযর্ন্ত ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে দিনে সর্বোচ্চ ৫ হাজার টাকা পাঠানোর বিষয়ে শিথিলতা আনা হয়। সে অনুযায়ী গ্রাহকরা আজ বিকেল ৫টা পর্যন্ত সর্বোচ্চ ৫ হাজার টাকা শুধু পাঠাতে পারছেন। কোনও ক্যাশ আউট ও রিচার্জের সুযোগ নেই।   নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নির্বাচনকে কেন্দ্র করে নাশকতা ও ভোটার আকৃষ্ট করতে টাকা ছড়ানো বন্ধের জন্য মোবাইল ব্যাংকিং বন্ধের নির্দেশনা দেয়া হয়। কারণ নগদ টাকার পাশাপাশি অনেক সময় মোবাইল ব্যাংকিং ব্যবহার করে অবৈধ লেনদেন হয়। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুপারিশ ও নির্বাচন কমিশনের নির্দেশনায় ৪৮ ঘণ্টার জন্য মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ রাখার সিন্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। এসআর
বিকাশ-রকেটে টাকা তোলায় নিষেধাজ্ঞা উঠছে বিকেল ৫টায়
বিকাশ-রকেটে ৩ দিনের জন্য বন্ধ হলো লেনদেন, তবে …
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর মাধ্যমে লেনদেন পরিচালনা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বিকেল ৫টা থেকে বিকাশ, রকেটসহ সব মোবাইল ব্যাংকিং লেনদেন বন্ধ রয়েছে। বাংলাদেশ ব্যাংক গতকাল বৃহস্পতিবার এক সার্কুলারে এ নির্দেশনা দেয়। এরপর বিকাশের মতো প্রতিষ্ঠানগুলো নির্দেশনা মতো কার্যক্রম শুরু করে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে বিকাশের *২৪৭# নম্বরে ডায়াল করে কাঙ্খিত সেবায় প্রবেশ করা যায়নি। মোবাইল ফোনে এ সংক্রান্ত একটি বার্তাও ভেসে ওঠে। যেখানে নির্বাচন কমিশনের নির্দেশে ৩০ তারিখ নির্বাচনের দিন বিকেল ৫টা পর্যন্ত সেবা বন্ধ বলে জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের সার্কুলার মতে, বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশে কার্যরত সব মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানকে ২৮ ডিসেম্বর, ২০১৮ তারিখ বিকাল ৫টা থেকে ৩০ ডিসেম্বর, ২০১৮ তারিখ বিকাল ৫টা পর্যন্ত মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এর মাধ্যমে সব ধরনের লেনদেন পরিচালনা সম্পূর্ণভাবে বন্ধ করার জন্য নির্দেশ প্রদান করা হয়। অর্থাৎ এই তিন দিন বা সময় হিসেবে ৪৮ ঘণ্টায় বিকাশ, রকেট বা যে কোনও মোবাইল ব্যাংকিংয়ে কেউ টাকা উত্তোলন বা জমা করতে পারবেন না। তবে সার্কুলারে এও বলা হয়, ব্যক্তিগত একাউন্ট থেকে দিনে সর্বোচ্চ ৫ হাজার টাকা লেনদেনের সুযোগ রেখে ২৯ ডিসেম্বর, ২০১৮ তারিখ বিকাল ৫টা থেকে ৩০ ডিসেম্বর, ২০১৮ তারিখ বিকাল ৫টা পর্যন্ত সীমিত আকারে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস চালু রাখা যেতে পারে। অর্থাৎ তিন দিন বন্ধের ঘোষণা থাকলেও আগামীকাল শনিবার বিকেল ৫টা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পাঠানো যাবে। যেটি বিকাশের পাঠানো বার্তায়ও বলা হয়। এসআর  
বিকাশ-রকেটে ৩ দিনের জন্য বন্ধ হলো লেনদেন, তবে …
এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ
একাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন ব্যাংকের এটিএম বুথে পর্যাপ্ত টাকা সরবরাহের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি এটিএম বুথ, পয়েন্ট অব সেল (পিওএস), ই-পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নিরবচ্ছিন্ন লেনদেনের ক্ষেত্রেও নির্দেশনা দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। দেশের সব তফসিলি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এই নিদের্শনায় বলা হয়, অটোমেটেড টেলার মেশিন (এটিএম) বুথের ক্ষেত্রে সার্বক্ষণিক এটিএম সেবা নিশ্চিত করতে হবে।  এটিএম বুথে কোনও ধরনের কারিগরি ত্রুটি দেখা দিলে দ্রুত সমাধান করতে হবে। এছাড়া পর্যাপ্ত টাকা সরবরাহ নিশ্চিতের পাশাপাশি বুথে সার্বক্ষণিক পাহারাদারের সতর্ক অবস্থানসহ অন্যান্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পয়েন্ট অব সেল (পিওএস) এর ক্ষেত্রে সার্বক্ষণিক পিওএস সেবা নিশ্চিত করা এবং জালিয়াতি রোধে মার্চেন্ট এবং গ্রাহককে সচেতন করতে হবে। ই-পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে কার্ডভিত্তিক ‘কার্ড নট প্রেজেন্ট’ লেনদেনের ক্ষেত্রে টু ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবস্থা চালু রখতে হবে।   আরও পড়ুন : এ বছর আর ব্যাংক লেনদেন হবে না করনেট বাড়াতে উপজেলাতেও ফ্ল্যাট মালিকদের জরিপ হবে
এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ
রেজাল্ট থার্ড ক্লাস হলে হতে পারবেন না ব্যাংকের এমডি
কোনও ব্যাংকের এমডি বা প্রধান নির্বাহী হওয়ার ক্ষেত্রে এখন আর শিক্ষাজীবনের কোন পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ এসএসসি পর্যায় থেকে শিক্ষাজীবনে কোনও একটিতে তৃতীয় বিভাগ বা সমমান হলে তিনি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডি হতে পারবেন না। সোমবার এ সংক্রান্ত বিধি-নিষেধ আরোপ করে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ‘ব্যাংকের প্রধান নির্বাহী নিযুক্তি ও দায়-দায়িত্ব সম্পর্কিত বিধি-নিষেধ’ শীর্ষক জারি করা ওই সার্কুলারে বলা হয়, কোন ব্যাংকের এমডি হতে হলে তাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রীধারী হতে হবে। অর্থনীতি, হিসাববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, ব্যবস্থাপনা কিংবা ব্যবসায় প্রশাসন বিষয়ে উচ্চতর প্রাতিষ্ঠানিক শিক্ষাকে গুরুত্ব প্রদান করতে হবে। তৃতীয় শ্রেণি বা তার সমমান সম্পর্কে ধারণাও দেয়া হয় ওই সার্কুলারে। এতে বলা হয়, গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার ক্ষেত্রে জিপিএ ৩.০০ এর কম এবং অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ-র ক্ষেত্রে ৪.০০ পয়েন্ট স্কেলে ২.৫০ এর কম ও ৫.০০ পয়েন্ট স্কেলে ৩.০০ এর কম হলে তা গ্রহণযোগ্য হবে না। এর আগে ২০১৩ সালের ২৭ অক্টোবর এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছিল। তাতে বলা হয়, কোনও ব্যাংকের এমডি হতে হলে তাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রীধারী হতে হবে। অর্থনীতি, ব্যাংকিং ও ফিন্যান্স কিংবা ব্যবসায় প্রশাসন বিষয়ে উচ্চতর প্রাতিষ্ঠানিক শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তির অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। তবে শিক্ষাজীবনের কোনও পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি- এর বিষয়ে ওই সার্কুলারে কোনও কিছু উল্লেখ ছিল না। এসআর
রেজাল্ট থার্ড ক্লাস হলে হতে পারবেন না ব্যাংকের এমডি
আরও পড়ুন
আলহাজ মোরশেদ আলম ৬ষ্ঠ বারের মতো ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান নির্বাচিত