ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

মুজিববর্ষে স্বর্ণ ও রৌপ্য মুদ্রার সঙ্গে আসছে ২০০ টাকার নোট

আরটিভি অনলাইন রিপোর্ট

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৩২ পিএম
ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ১০০ টাকা মূল্যমানের সোনা ও রূপার স্মারক মুদ্রা ছাড়বে। একই সঙ্গে চালু করা হবে ২০০ টাকা মূল্যমানের নিয়মিত নোটও। আগামী ১৭ মার্চ এগুলো বাজারে ছাড়া হবে। খবর ইউএনবি’র

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে আমরা এই উদ্যোগ নিয়েছি। ১০০ টাকা মূল্যমানের ১ হাজার ৫০টি স্বর্ণমুদ্রা এবং একই মূল্যমানের ৫ হাজারটি রৌপ্যমুদ্রা ছাড়া হবে। এর বাইরে এ উপলক্ষে বাজারে ২০০ টাকা মূল্যমানের নোটও ছাড়া হবে।’

তবে ২০০ টাকা মূল্যমানের কতগুলো নোট বাজারে ছাড়া হবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান এই কর্মকর্তা।

উল্লেখ্য, বর্তমানে দেশে ২, ৫, ১০, ২০, ৫০, ১০০, ৫০০ ও ১০০০ টাকা মূল্যমানের নিয়মিত নোট চালু রয়েছে। দেশে এই প্রথমবারের মতো ২০০ টাকার নোট চালু হতে যাচ্ছে।

পি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টানা তিনদিন ব্যাংকে লেনদেন বন্ধ
বছরের শেষ দিন এবং নতুন বছরের প্রথম দুই দিন দেশের ব্যাংকিং ব্যবস্থায় লেনদেন বন্ধ থাকবে। এ তিনদিন আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও কোন লেনদেন হবে না। বুধবার (৩০ ডিসেম্বর) ছিল চলতি বছরে দেশের ব্যাংকিং ব্যবস্থায় লেনদেনের শেষ কার্যদিবস। তবে এ সময় গ্রাহক অটোমেটেড টেলার মেশিন (এটিএম) থেকে কার্ড দিয়ে টাকা তুলতে পারবেন। অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন করতে পারবেন। ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে এবং ২০২১ সালের ১ ও ২ জানুয়ারি সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। ছুটির কারণে এ তিন দিন ব্যাংক বন্ধ থাকবে। তবে ৩১ ডিসেম্বর চূড়ান্ত হিসাবের জন্য ব্যাংকগুলো খোলা থাকলেও কোনও ধরনের লেনদেন হবে না। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, প্রতি বছরের শেষদিন ব্যাংক হলিডে থাকে। ওইদিন ব্যাংকগুলোর বার্ষিক হিসাব সম্পাদনের জন্য খোলা রাখা হলেও লেনদেন বন্ধ থাকে।  জিএম
টানা তিনদিন ব্যাংকে লেনদেন বন্ধ
পিকে হালদারকে ইন্টারপোলের পরোয়ানার বিষয়ে জানতে চান হাইকোর্ট
বিদেশে পালিয়ে থাকা প্রশান্ত কুমার হালদারের (পি কে) গ্রেপ্তারি পরোয়ানা ইন্টারপোলের কাছে পাঠানো ও তার বিরুদ্ধে করা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছেন হাইকোর্ট। প্রায় তিন হাজার কোটি টাকা পাচার করার অভিযোগ নিয়ে বিদেশে পালিয়ে থাকায় তার বিরুদ্ধে এই আদেশ দেওয়া হয়। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ বুধবার (৯ ডিসেম্বর) এ আদেশ দেন। গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে প্রতিবেদন, মামলার এফআইআর ও সম্পত্তি-অর্থ জব্দের আদেশ আদালতে উপস্থাপনের পর আদালত এই আদেশ দেন। আদালত পরবর্তী আদেশের জন্য ৩ জানুয়ারি সময় দিয়েছেন। তার আগে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে হবে। পিকে হালদারের আত্মীয় পিপলস লিজিংয়ের সাবেক পরিচালক অমিতাভ অধিকারী এবং পিকে হালদারের সাবেক সহকর্মী ও পিপলস লিজিংয়ের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দীকে আবেদনের পরিপ্রেক্ষিতে এ মামলায় পক্ষভুক্ত করা হয়েছে। আদালতে দুদকের পক্ষে ছিলেন মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। উজ্জ্বল কুমার নন্দীর পক্ষে ছিলেন আইনজীবী মোশাররফ হোসেন এবং অমিতাভ অধিকারীর পক্ষে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, ২ ডিসেম্বর আদেশানুসারে দুদক সবকিছু উপস্থাপন করেছেন। আজ দুইজনের আবেদনের পরিপ্রেক্ষিতে পক্ষভুক্ত করার আদেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তাদের বক্তব্য ৩ জানুয়ারির মধ্যে দাখিল করতে বলেছেন। এছাড়া প্রশান্ত কুমার হালদারের গ্রেপ্তারি পরোয়ানা ইন্টারপোলের কাছে পাঠানোর বিষয়ে এবং তার বিরুদ্ধে করা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে দুদকের কাছে জানতে চেয়েছেন হাইকোর্ট।  পি  
পিকে হালদারকে ইন্টারপোলের পরোয়ানার বিষয়ে জানতে চান হাইকোর্ট
বেড়েছে প্রবাসী আয়, কমেছে বিদেশি বিনিয়োগ
করোনা মহামারীতে প্রবাসীদের আয় বাড়লেও কমছে বিদেশি বিনিয়োগ। চলতি বছরের নভেম্বরে প্রবাসীরা ২শ’ ৭ কোটি ডলারের সমপরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছে। যা গত বছরের নভেম্বরের তুলনায় ৩৩ দশমিক ৬৬ শতাংশ বেশি। চলতি অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত রেমিট্যান্স এসেছে এক হাজার ৯০ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময় এসেছিল ৭৭১ কোটি ডলার। সেই হিসাবে এ অর্থবছরের প্রথম পাঁচ মাসেই রেমিট্যান্স বেড়েছে ৪১ দশমিক ৩২ শতাংশ। পক্ষান্তরে কমেছে বিদেশি বিনিয়োগ।  বিদেশি বিনিয়োগের বিষয়ে বাংলাদেশ ব্যাংক সর্বশেষ তথ্য মতে, ২০২০-২১ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) ৭২ কোটি ডলারের সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) এসেছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ৩১ শতাংশ কম। ২০১৯-২০ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে ১০৪ কোটি ডলারের এফডিআই পেয়েছিল বাংলাদেশ। এই চার মাসে নিট এফডিআই কমেছে আরও বেশি; ৫০ দশমিক ১৬ শতাংশ। এ সময়ে মাত্র ১৫ কোটি ৩০ লাখ ডলারের নিট এফডিআই পেয়েছে বাংলাদেশে। গত বছরের একই সময়ে তা ৩০ কোটি ৭০ লাখ ডলার ছিল। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত বিদেশি বিনিয়োগের তুলনায় চলে গেছে বেশি। মোট পুঁজিবাজারে যে বিনিয়োগ হয়েছে এর চেয়ে ১৬ কোটি ৭০ লাখ ডলার বেশি দেশে নিয়ে গেছেন বিদেশি বিনিয়োগকারীরা। এখানে নিট এফডিআই দাঁড়িয়েছে ঋণাত্মক । ২০১৯-২০ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে ৩ কোটি ২০ লাখ ডলারের নিট বিদেশি বিনিয়োগ এসেছিল পুঁজিবাজারে। অর্থনীতির গবেষক পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, করোনা মহামারীতে বিশ্বের বিভিন্ন দেশে পুঁজিবাজারে বিনিয়োগে খরা চলছে। দেশের বড় বড় ব্যবসায়ী গ্রুপের মুনাফা কমেছে। কেউ কেউ বড় লোকসানের মুখে পড়েছে। এ অবস্থায় কেউ আর অন্য দেশে বিনিয়োগ করছে না। তার প্রভাব বাংলাদেশেও পড়েছে। এ অবস্থা কাটতে সময় লাগবে। এই ছয় মাসে বাংলাদেশে ১১৬ কোটি ৪৩ লাখ ডলারের এফডিআই এসেছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ১৯ শতাংশ কম। ২০১৯ সালের জানুয়ারি-জুন সময়ে ১৪৩ কোটি ৭০ লাখ ডলার এফডিআই এসেছিল। এফএ
বেড়েছে প্রবাসী আয়, কমেছে বিদেশি বিনিয়োগ
অফিসার নিয়োগ দেবে ডাচ-বাংলা ব্যাংক
ডাচ-বাংলা ব্যাংকের সিলেট অঞ্চলের জন্য ট্রেইনি অফিসার টু এক্সিকিউটিভ অফিসার নিয়োগ দেওয়া হবে।  যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা পদটিতে আবেদন করতে পারবেন। সরকারি বা বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের জেনারেল ব্যাংকিং, ক্রেডিট, ফরেন ট্রেড, রিটেইল ব্যাংকিং বা কার্ডস সেকশনে কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই সিলেট বিভাগের স্থায়ী বাসিন্দা হতে হবে। ৩০ ডিসেম্বর ২০২০ তারিখে বয়স হতে হবে অনূর্ধ্ব ৩৫ বছর। যোগ্য প্রার্থীদের আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে https://app.dutchbanglabank.com ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।  পি
অফিসার নিয়োগ দেবে ডাচ-বাংলা ব্যাংক
জাতীয় সঞ্চয়পত্রে একক নামে ৫০ লাখ টাকার বেশি নয়
জাতীয় সঞ্চয়পত্রে বিনিয়োগে এক নামে সর্বোচ্চ ৫০ লাখ টাকা এবং যৌথ নামে ১ কোটি টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে পারবে না। আগে এক নামে ১ কোটি ৫৫ লাখ টাকা এবং যৌথ নামে ২ কোটি ১৫ লাখ টাকা বিনিয়োগ করতে পারতেন। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব নুসরাত জাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সঞ্চয়পত্র রুলস, ১৯৭৭ এবং পরিবার সঞ্চয়পত্র নীতিমালা, ২০০৯-এ বিনিয়োগের ঊর্ধ্বসীমা বিষয়ে যাই বলা থাকুক না কেন সরকার ৫- বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, ৩-মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র এবং পরিবার সঞ্চয়পত্র তিনটি স্কিমের বিপরীতে সমন্বিত বিনিয়োগের ঊর্ধ্বসীমা একক নামে সর্বোচ্চ ৫০ (পঞ্চাশ) লাখ টাকা অথবা যৌথ নামে সর্বোচ্চ ১ (এক) কোটি টাকা নির্ধারণ করেছে। জনস্বার্থে এই আদেশ জারি করা হলো। যা জারির তারিখ হইতে কার্যকর হইবে। এফএ
জাতীয় সঞ্চয়পত্রে একক নামে ৫০ লাখ টাকার বেশি নয়
আরও পড়ুন
বৈদেশিক মুদ্রার রিজার্ভ নতুন রেকর্ড করলো বাংলাদেশ
মুজিববর্ষে চাকরি পাচ্ছেন গোপালগঞ্জের ৫৮ ভিক্ষুক 
মুজিববর্ষ উপলক্ষে সংসদে চার দিনের বিশেষ অধিবেশন
সংসদ ভবনের লেকে ভাসবে গয়না নৌকা