মোস্তাফিজে সন্তুষ্ট চেন্নাই কোচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ , ০৭:০৪ পিএম


মোস্তাফিজ
ছবি- সংগৃহীত

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বল হাতে দারুণ সময় পার করছেন মোস্তাফিজুর রহমান। তবে আগামী জুনে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ ও জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে আইপিএলের মাঝপথে দেশে ফিরবেন চেন্নাই সুপার কিংসের এই পেসার।

বিজ্ঞাপন

এদিকে দ্য ফিজের দেশে ফিরে যাওয়াটা চেন্নাইয়ের জন্য কষ্টের বলে মন্তব্য করেছেন দলটির ব্যাটিং কোচ অস্ট্রেলিয়ার মাইক হাসি।

চলতি আইপিএলে চেন্নাইয়ের প্রথম ম্যাচে ২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন কাটার মাস্টার। এরপর দলটির হয়ে ৫ ম্যাচ খেলে সবগুলোতেই উইকেট শিকার করেছেন দ্য ফিজ। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ২৪ ওভার বল করে ২২৬ রান খরচায় ১১ উইকেট শিকার করেছেন বাঁ-হাতি এই পেসার। বোলিংয়ে তার গড় ২০ দশমিক ৫৪ ও  ইকোনোমি ৯ দশমিক ৪১।

বিজ্ঞাপন

তবে জাতীয় দলের আন্তর্জাতিক সূচি থাকায় চেন্নাইয়ের হয়ে আর মাত্র তিন ম্যাচ খেলার সুযোগ পাবেন দ্য ফিজ। কেননা, পহেলা মে পর্যন্ত তাকে অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ফিজের স্লোয়ার ডেলিভারির প্রশংসা করে ভারতীয় সংবাদমাধ্যমকে হাসির ভাষ্য, ‘সে (ফিজ) দুর্দান্ত স্লোয়ার ডেলিভারি করতে পারে। তার সেই ডেলিভারি খেলা ব্যাটারদের জন্য খুব কঠিন। বিশেষ করে চেন্নাইর মাঠে। সে যখন বাংলাদেশে ফিরে যাবে, তখন আমরা খুব কষ্ট পাবো। কিন্তু তার দেশ থেকে তাকে ডাকা হয়েছে। যতদিন সম্ভব আমরা তাকে রাখতে চেয়েছিলাম। এখন পর্যন্ত তার  পারফরমেন্সে আমরা খুশি।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission