ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মাস্ক ব্যবহারে উৎসাহিত করতে সেন্টার ফ্রেশের ভিন্নধর্মী উদ্যোগ

আরটিভি নিউজ ডেস্ক

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২০, ০৩:৪১ পিএম
সেন্টার ফ্রেশের ভিন্নধর্মী উদ্যোগ

বাংলাদেশের কোভিড-১৯ সংক্রমণের বর্তমান অবস্থা খুবই আশংকাজনক। এই অবস্থা হবার পরও সাধারণ মানুষের মুখে মাস্ক ব্যবহার করার ব্যাপারে অবহেলা দেখা যায়। তাই তাদেরকে উৎসাহিত ও অনুপ্রাণিত করার জন্য সেন্টার ফ্রেশ নতুন একটি উদ্যোগ নিয়েছে।

গুলশান ১, বনানী বাজার, বনানী ১১, গ্রিন রোড , মিরপুর ১, ১০, ১১ ও ১২- তে অবস্থিত স্বপ্ন আউটলেট থেকে কেনাকাটার সময় যারা মুখে মাস্ক ব্যবহার করছেন, সেন্টার ফ্রেশ তাদেরকে আউটলেট থেকে বের হবার সময় ৪টি করে সেন্টার ফ্রেশ উপহার হিসেবে দিচ্ছে। উপহার পাওয়া অনেকেই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

সেন্টার ফ্রেশ ব্যবহারে অনেকক্ষণ ধরে মাস্ক ব্যবহার করার সময় মুখে সতেজতা বজায় থাকবে ও অস্বস্তি বোধ দূর হবে।

সম্প্রতি সেন্টার ফ্রেশ-এর একটি বিজ্ঞাপনে বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা সিয়াম কাজ করেছেন। 'লাইফের জার্নিতে চাই কনফিডেন্স আর ফ্রেশনেস। তাই সাথে রাখো সেন্টার ফ্রেশ, যা দেয় মাস্কের পেছনেও ফ্রেশনেস যখন তখন'- এই ট্যাগলাইন নিয়েই সেন্টার ফ্রেশ মাস্ক ব্যবহারে সাধারণ জনগণকে উৎসাহিত করছে।

জিএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘স্বপ্ন’ এখন লালবাগে
দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’র নতুন আউটলেটের যাত্রা শুরু হলো ঢাকার লালবাগে। এটি ৫০ লালবাগ রোডে (লালবাগ কেল্লার প্রবেশ গেটের বিপরীতে) অবস্থিত। ৩০ ডিসেম্বর বিকেল ৪টায় নতুন এ আউটলেটের উদ্বোধন হয়। এ সময় উপস্থিত ছিলেন ‘স্বপ্ন’র রিটেইল এক্সপ্যানশন বিভাগের ডিরেক্টর সামসুদ্দোহা শিমুল, ‘স্বপ্ন’ ফ্র্যাঞ্চাইজির হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ রাজিবুল হাসান, ব্যবসায়ী শামিমা হোসেন, ইঞ্জিনিয়ার আব্দুল মান্নানসহ অনেকে। ‘স্বপ্ন’ এর রিটেইল এক্সপ্যানশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল বলেন, আমরা আশা করছি, স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পরিবেশে বাজার করার জন্য লালবাগের মানুষ স্বপ্ন’তে নিয়মিত বাজার করবেন। স্থানীয়দের চাহিদার কথা মাথায় রেখে পণ্য রাখা হয়েছে, আমাদের আউটেলেটে। আমরা তাদের কাছ থেকে পরামর্শ এবং মূল্যায়নও আশা করব। গ্রাহকের চাহিদা ও সন্তুষ্টিকে সবসময় অগ্রাধিকার দেয় স্বপ্ন। এ ছাড়া গ্রাহকদের জন্য রয়েছে বিশেষ হোম ডেলিভারি সেবা। হোম ডেলিভারি নম্বর ০১৬৩০-৫১৩৮১৭। এম
‘স্বপ্ন’ এখন লালবাগে
দুষ্প্রাপ্য রক্তের জন্য \'বি নেগেটিভ ব্লাড ডোনার বাংলাদেশ\'
বি নেগেটিভ রক্তকে বলা হয় দুষ্প্রাপ্য রক্ত। এই রক্তের ডোনার সহজে খুঁজে পাওয়া যায় না। এ কারণে অল্পতে ঝরে যায় অনেক প্রাণ। বিষয়টি উপলব্ধি করে এবার এগিয়ে এলো একটি সেচ্ছাসেবী সংগঠন। তারাই সহজে এই রক্তের ব্যবস্থা করে দেবে। সংগঠনের নামই 'বি নেগেটিভ ব্লাড ডোনার বাংলাদেশ'।  সংগঠনের মুখপাত্র রফিকুল ইসলাম তাজবীর বলেন, বি নেগেটিভ ব্লাড ডোনার বাংলাদেশ খুব সহজে রক্তের চাহিদা মেটাতে একটি মোবাইল অ্যাপস এবং ওয়েবসাইট তৈরি করেছে। আমাদের দেশে অনেক বি নেগেটিভ রক্তবহনকারী আছেন, সবার কাছে আমাদের সংগঠনের বার্তা পৌঁছে দিতে আমরা উদ্যোগ নিয়েছি। বি নেগেটিভ রক্তবহনকারীদের আমাদের ছায়ায় আনতে চাই। সবাই মিলেই একদিন বড় আকারে মানুষের সেবা করতে পারব।  জিএ 
দুষ্প্রাপ্য রক্তের জন্য \'বি নেগেটিভ ব্লাড ডোনার বাংলাদেশ\'
প্রত্যন্ত অঞ্চলে ডিজিটাল স্বাস্থ্য সেবায় \'দুয়ারে ডাক্তার\'
দেশের জনপ্রিয় টেলিহেলথ কোম্পানি বেস্ট এইডের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রত্যন্ত অঞ্চলে ডিজিটাল স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ প্রজেক্ট 'দুয়ারে ডাক্তার'। বুধবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ভার্চুয়াল প্লাটফার্মে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই প্রজেক্টের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ ২৪ ঘণ্টায় যেকোনো সময় 'বেস্ট এইডের'  কল সেন্টারে  অথবা মোবাইল অ্যাপসের মাধ্যমে টেলিমেডিসিনের সাহায্যে দেশ সেরা ডাক্তারের পরামর্শ নিতে পারবেন। এমনকি ই প্রেসক্রিপশন গ্রহণ করতে পারবেন মোবাইল ও মেইলের মাধ্যমে। এছাড়াও অ্যাম্বুলেন্স সার্ভিস, ইমার্জেন্সি মেডিসিনসহ আরও একাধিক সেবা পাওয়া যাবে এই এক প্লাটফর্মে। অনুষ্ঠানের বিশেষ অতিথি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা.  আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম বলেন, 'স্বাস্থ্য খাতকে উন্নত করতে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। বেস্ট এইডের তরুণ এই টিমকে সাধুবাদ জানাই। প্রত্যন্ত অঞ্চলসহ দেশের স্বাস্থ্যসেবা উন্নত করতে টেলিমেডিসিনের প্রয়োজনীয়তা অপরিহার্য। আমরা বেস্ট এইডের এই 'দুয়ারে ডাক্তার' প্রজেক্টের সাথে একত্বতা ঘোষণা করতে চাই এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে যতটুকু সাহায্য করা যায় আমরা করব। বেস্ট এইডের সিইও মীর হাসিব মাহমুদ বলেন, আমাদের লক্ষ্য বাংলাদেশের সকল মানুষের দ্বারপ্রান্তে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া। আমাদের একক প্রচেষ্টায় আমরা যুদ্ধ করে যাচ্ছি এই লক্ষ্য অর্জনের জন্য। বেস্ট এইড করনার শুরু থেকেই দেশের মানুষদের সেবা দিয়ে যাচ্ছে ২৪ ঘণ্টা। আমরা চাই ডিজিটাল স্বাস্থ্যসেবার মাধ্যমে দেশের প্রতিটি দুয়ারে ডাক্তার পৌঁছে দিতে। এতে দেশের একটি মানুষও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে না।  আন্তর্জাতিক সংস্থা USAID এর ডিজিটাল হেলথ সংযুক্তি স্পেশালিষ্ট ফিডা মেহরান বলেন,  বেস্ট এইডের দুয়ারে ডাক্তার একটি সময়োপযোগী উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী পরিপূর্ণ স্বাস্থ্যসেবার আওতায় চলে আসবে। USAID থেকে আপনারা যদি কোন সাহায্য চান এই প্রজেক্টের জন্য  আমরা সার্বিকভাবে সাহায্য করব। বাংলাদেশ ডায়াবেটিস এসোসিয়েশন ল্যাবরেটরি ডেভেলপমেন্ট প্রকল্পের প্রকল্প পরিচালক প্রফেসর সুভাগত চৌধুরী বলেন,  তরুণরা নতুন উদ্ভাবন নিয়ে আসবে। যেকোনো দেশের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি একত্রিত উদ্যোগ প্রয়োজন। প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বেস্ট এইডের দুয়ারে ডাক্তার অনেকাংশেই সফল হবে বলে আমি মনে করি। মাদারীপুর সদর উপজেলায় দুয়ারে ডাক্তার প্রজেক্টের পাইলট প্রজেক্ট অনুষ্ঠিত হবে। এই নিয়ে মাদারীপুর সদর উপজেলার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. একরাম হোসেন বলেন, আমরা এই প্রকল্পের অংশীদার হতে পেরে অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই পাইলট প্রকল্পের মাধ্যমে মাদারীপুর সদর উপজেলা একটি মডেল উপজেলায় রূপ গ্রহণ করবে। এল আই সি এর প্রধান বিপণন কর্মকর্তা অভিজিৎ ভট্টাচার্য বলেন, এই মহৎ উদ্যোগের সাথে থাকতে পেরে আমরা সত্যিই গর্বিত। আমরা বেস্ট এইডের এই প্রকল্পের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে চাই।  করবী শিহাবের সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেস্ট এইডের উপদেষ্টা ডা, হাসান মাহমুদ ও মৌসুমি কবির, কো ফাউন্ডার মেহেদী হাসান ও সাদেকুল ইসলাম। ইমুল হক সজিব(COO, Sheba xyz), জহুরুল হক (সিন্ডিকেট মেম্বার, বিএসএমএমইউ), রাশেদ রাব্বিসহ (সেক্রেটারি, বাংলাদেশ হেলথ রিপোর্টাস ফোরাম) আরও অনেকে। জিএ
প্রত্যন্ত অঞ্চলে ডিজিটাল স্বাস্থ্য সেবায় \'দুয়ারে ডাক্তার\'
‘স্বপ্ন’ এখন বরিশালে
দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন'র নতুন আউটলেটের যাত্রা শুরু হলো বিভাগীয় শহর বরিশালে। নতুন শাখা শহরের কবি জীবনানন্দ দাশ রোডের শীতলখোলা মোড়ে। শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে নতুন এ আউটলেটের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্ন’র হেড অব অপারেশন ফ্র্যাঞ্চাইজ সমীর ঘোষ সানি, ইন্টারন্যাল অপারেশনের এজিএম হিল্লোল মাশরেকী, স্বপ্ন’র ডেপুটি ম্যানেজার (কর্পোরেট অ্যাফেয়ার্স) মুহাম্মদ তামিম খান, নতুন এই আউটলেটের বিজনেস পার্টনার শাহ্  বোরহান উদ্দিন আদনান ও শাহ্ তানভীর শাহরিয়ারসহ আরও অনেকে।   ‘স্বপ্ন’ ২০০৮ সালে যাত্রা শুরু করে। ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে স্বপ্ন’র এখন ফ্র্যাঞ্চাইজিসহ ১৪৭টি আউটলেট রয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটি মাছ, শাক-সবজি, ফল, ডেইরিসহ নিত্য প্রয়োজনীয় আরও অনেক পণ্য সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহ করছে। উত্তরবঙ্গের বগুড়াসহ বেশ কয়েকটি জায়গায় কৃষকদের কাছ থেকে সরাসরি সবজি ও মাছ সংগ্রহ করে ‘স্বপ্ন’। পণ্যের গুণগত মান, দাম ও সর্বোত্তম সেবার জন্য ‘স্বপ্ন’র চাহিদা ও জনপ্রিয়তা প্রতিনিয়ত ক্রেতাদের মাঝে বেড়েই চলেছে। ‘স্বপ্ন' এর রিটেইল এক্সপ্যানশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল বলেন, আমরা আশা করছি স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পরিবেশে বরিশালের সকল গ্রাহকরা স্বপ্ন’তে নিয়মিত বাজার করবেন। গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে পণ্য রাখা হয়েছে আমাদের আউটেলেটে। আমরা তাঁদের কাছ থেকে পরামর্শ এবং মূল্যায়নও আশা করবো। গ্রাহকের চাহিদা ও সন্তুষ্টিকে সবসময় অগ্রাধিকার দেয় ‘স্বপ্ন' । এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে বিশেষ হোম ডেলিভারি সেবা। হোম ডেলিভারি নম্বর- ০১৮৪৭-২৬৫২৪৬ । জিএ
‘স্বপ্ন’ এখন বরিশালে
মাস্ক ব্যবহারে উৎসাহিত করতে সেন্টার ফ্রেশ-এর ভিন্নধর্মী উদ্যোগ
বাংলাদেশের কোভিড-১৯ সংক্রমণের বর্তমান অবস্থা খুবই আশঙ্কাজনক। এই অবস্থা হওয়ার পরও সাধারণ মানুষের মুখে মাস্ক ব্যবহার করার ব্যাপারে অবহেলা দেখা যায়। তাই তাদেরকে উৎসাহিত ও অনুপ্রাণিত করার জন্য সেন্টার ফ্রেশ নতুন একটি উদ্যোগ নিয়েছে।  গুলশান ১, বনানী বাজার, বনানী ১১, গ্রিন রোড, মিরপুর ১, ১০, ১১ ও ১২- তে অবস্থিত স্বপ্ন আউটলেট থেকে কেনাকাটার সময় যারা মুখে মাস্ক ব্যবহার করছেন, সেন্টার ফ্রেশ তাদেরকে আউটলেট থেকে বের হবার সময় ৪টি করে সেন্টার ফ্রেশ উপহার হিসেবে দিচ্ছে। উপহার পাওয়া অনেকেই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।     সেন্টার ফ্রেশ ব্যবহারে অনেকক্ষণ ধরে মাস্ক ব্যবহার করার সময় মুখে সতেজতা বজায় থাকবে ও অস্বস্তি বোধ দূর হবে। সম্প্রতি সেন্টার ফ্রেশ-এর একটি বিজ্ঞাপনে বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা সিয়াম কাজ করেছেন। ‘লাইফের জার্নিতে চাই কনফিডেন্স আর ফ্রেশনেস। তাই সাথে রাখো সেন্টার ফ্রেশ, যা দেয় মাস্কের পেছনেও ফ্রেশনেস যখন তখন’- এই ট্যাগলাইন নিয়েই সেন্টার ফ্রেশ মাস্ক ব্যবহারে সাধারণ জনগণকে উৎসাহিত করছে।  পি  
মাস্ক ব্যবহারে উৎসাহিত করতে সেন্টার ফ্রেশ-এর ভিন্নধর্মী উদ্যোগ
আরও পড়ুন
মাস্ক ব্যবহারে উৎসাহিত করতে সেন্টার ফ্রেশ-এর ভিন্নধর্মী উদ্যোগ