
দেশজুড়ে কোটি কোটি মানুষের আস্থা ও ভালোবাসায় আবারো দেশের সেরা রেফ্রিজারেটর, এসি (এয়ারকন্ডিশনার) ও টেলিভিশন ব্র্যান্ড হওয়ার গৌরব অর্জন করলো পুঁজিবাজারে তালিকাভুক্ত টেক জায়ান্ট ওয়ালটন। ৩টি ক্যাটাগরিতে ওয়ালটন পেয়েছে ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০২৫’। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের ১৭তম আসরে ‘মোস্ট লাভড ব্র্যান্ড অব বাংলাদেশ’ এর সম্মাননায় ভূষিত হয়েছে ওয়ালটন রেফ্রিজারেটর, এসি ও টেলিভিশন। এই নিয়ে ওয়ালটন রেফ্রিজারেটর টানা ১২ বার, টিভি টানা ৩ বার এবং এসি পরপর দুই বছর বেস্ট ব্র্যান্ডের সম্মাননা পেলো।
শনিবার (২০ ডিসেম্বর) রাতে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড—২০২৫’ এর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ওয়ালটনকে দেশের নাম্বার ওয়ান রেফ্রিজারেটর, এসি ও টিভি ব্র্যান্ডের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে পুরস্কারগুলো গ্রহণের সময় উপস্থিত ছিলেন ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার (সিবিও) তানভীর রহমান, ওয়ালটন ফ্রিজের সিবিও মো. তাহসিনুল হক, ওয়ালটন হাই—টেকের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর শাহজালাল হোসেন লিমন ও তানভীর আঞ্জুম, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ প্রমুখ।
পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় দেশজুড়ে ওয়ালটনের অগণিত গ্রাহক, পরিবেশক, ডিলারসহ প্রতিষ্ঠানে কর্মরত সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ওয়ালটন কর্তৃপক্ষ।
আরটিভি/এফএ




