ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট অ্যান্ড অ্যাওয়ার্ড শো

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশের এআই-নির্ভর সৃজনশীলতার নতুন সম্ভাবনা তুলে ধরা, উদীয়মান ক্রিয়েটরদের স্বীকৃতি দেওয়া এবং প্রযুক্তি ও সৃজনশীল শিল্পের মধ্যে সংযোগ তৈরির লক্ষ্যে রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে প্রাণ-আরএফএল প্রেজেন্টস প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট অ্যান্ড অ্যাওয়ার্ড শো ২০২৬।

শুক্রবার (২০ নভেম্বর) ঢাকার তেজগাঁওয়ের এলিট কনভেনশন হলে অনুষ্ঠিত হবে এই অ্যাওয়ার্ড শো। স্পাইকস্টোরি লিমিটেড-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে একত্রিত হচ্ছেন দেশের প্রযুক্তি, গণমাধ্যম, শিক্ষা, বিজ্ঞাপন ও সৃজনশীল শিল্পের নেতৃত্বস্থানীয় ব্যক্তিত্ব, পেশাজীবী এবং নতুন প্রজন্মের এআই ক্রিয়েটররা।

‘Human Creativity. AI Possibilities.’ প্রতিপাদ্যে আয়োজিত PRISM-এর মূল লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তার সৃজনশীল ও দায়িত্বশীল ব্যবহারকে উৎসাহিত করা, নতুন প্রতিভাকে স্বীকৃতি দেওয়া এবং বাংলাদেশের AI Creative Community-কে আরও শক্তিশালী করে তোলা।

৫,০০০-এর বেশি কাজ নিয়ে দেশব্যাপী আয়োজন

গত ১২ আগস্ট ২০২৬ তারিখে শুরু হওয়া PRISM AI Creative Awards-এ দেশের বিভিন্ন প্রান্তের ক্রিয়েটরদের AI-নির্ভর সৃজনশীল কাজ জমা দেওয়ার আহ্বান জানানো হয়। প্রতিযোগিতার জন্য নির্ধারণ করা হয় চারটি বিভাগ—AI Advertisement, AI Short Film, AI Music Video এবং AI Fashion।

এই আয়োজনে দেশের ২৭টির বেশি জেলা থেকে ৫,০০০-এর বেশি সৃজনশীল কাজ জমা পড়ে। বিশ্ববিদ্যালয়ভিত্তিক কার্যক্রম ও প্রচারণার মাধ্যমে ২০টির বেশি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হয় PRISM। এ উদ্যোগের আওতায় ৫০ হাজারের বেশি শিক্ষার্থীর কাছে পৌঁছানো হয় এবং ডিজিটাল মাধ্যমে অর্জিত হয় দেড় কোটির বেশি মানুষের কাছে পৌঁছানোর সাফল্য।

জমা পড়া কাজগুলো মূল্যায়নের মাধ্যমে নির্বাচিত করা হয় সেরা ৬০ জন ফাইনালিস্টকে। তাদের দক্ষতা ও সৃজনশীল চিন্তাভাবনা আরও বিকশিত করতে University of Dhaka-এর iCenter-এ আয়োজন করা হয় দুই দিনব্যাপী AI Creative Bootcamp।

এই বুটক্যাম্পে অংশগ্রহণকারীরা Branding, Storytelling, Creative Direction এবং AI Tools-এর কার্যকর ও দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে হাতে-কলমে শেখার সুযোগ পান। পরবর্তী পর্যায়ে ফাইনালিস্টদের দেওয়া হয় ইন্ডাস্ট্রিভিত্তিক বাস্তবধর্মী Creative Brief. সেই চ্যালেঞ্জের ভিত্তিতে তারা নতুন সৃজনশীল কাজ তৈরি করেন, যা সংশ্লিষ্ট শিল্পের অভিজ্ঞ পেশাজীবী ও ক্যাটাগরিভিত্তিক বিচারকদের মাধ্যমে মূল্যায়ন করা হয়। এভাবে PRISM শুধু একটি প্রতিযোগিতার আয়োজন না করে অংশগ্রহণকারীদের শেখা, দক্ষতা উন্নয়ন, বাস্তব অভিজ্ঞতা এবং পেশাগত সংযোগ তৈরির সুযোগও তৈরি করেছে।

অনুষ্ঠানের সামিট পর্বে থাকছে তিনটি Keynote Session এবং দুটি Panel Discussion। এসব সেশনে AI-এর ভবিষ্যৎ, চলচ্চিত্র নির্মাণ, শিক্ষা, ব্যবসা, বিজ্ঞাপন, গণমাধ্যম এবং সৃজনশীল শিল্পের পরিবর্তন নিয়ে আলোচনা করবেন দেশের বিভিন্ন খাতের অভিজ্ঞ ব্যক্তিত্বরা।

Keynote Speakers
হাসিব হাসান চৌধুরী
প্রতিষ্ঠাতা, Seebs Solution
আলোচনার বিষয়: Democratizing Filmmaking: How AI Is Making Cinema Accessible to Everyone.
AI কীভাবে চলচ্চিত্র নির্মাণের প্রচলিত সীমাবদ্ধতা কমিয়ে আনছে এবং স্বাধীন নির্মাতা ও গল্পকারদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করছে, তা নিয়ে আলোচনা করবেন তিনি।

আয়মান সাদিক
প্রতিষ্ঠাতা, 10 Minute School
আলোচনার বিষয়: The AI Generation: Are We Ready for the Future?
AI কীভাবে শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজগৎ পরিবর্তন করছে এবং নতুন প্রজন্মকে এই পরিবর্তনের জন্য কীভাবে প্রস্তুত হতে হবে, তা তুলে ধরবেন তিনি।

মুনির হাসান
AI & Digital Transformation Advocate
আলোচনার বিষয়: From Digital Transformation to AI Transformation: Rethinking How We Work and Innovate.
AI-এর প্রভাবে প্রতিষ্ঠানগুলোর কাজের ধরন, উৎপাদনশীলতা, উদ্ভাবন এবং সাংগঠনিক রূপান্তরে কী ধরনের পরিবর্তন আসছে, তা নিয়ে আলোচনা করবেন তিনি।

Panel Discussion 1
AI and the Next Industrial Revolution: Is Bangladesh Ready? পরবর্তী শিল্পবিপ্লবের জন্য বাংলাদেশ কতটা প্রস্তুত, ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠানে AI গ্রহণের সম্ভাবনা, কর্মক্ষেত্রের পরিবর্তন এবং নতুন উদ্ভাবনের সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন প্যানেলিস্টরা।
সঞ্চালক: সাইমুম হোসাইন, সহ-প্রতিষ্ঠাতা, SpikeStory Ltd.
প্যানেলিস্ট: অমিত রিচার্ড — CEO, COdesign Ltd.
মুনাফ মজিব চৌধুরী — Certified Chief AI Officer, Cornell University; Head of Brand & Communication, Axentec PLC.
মো. এহসানুল হক — Country Director, Bangladesh & Sri Lanka, Aleph Group, Inc.
কে. এম. রায়হান — Head of 'Ryze' Business Unit, Banglalink.

Panel Discussion 2
Human Creativity vs. AI Efficiency: Who Will Lead the Next Creative Revolution?
মানুষের সৃজনশীল চিন্তা ও AI-এর দ্রুত কাজ করার সক্ষমতার মধ্যে সম্পর্ক, ভবিষ্যতের ক্রিয়েটিভ প্রফেশনালদের ভূমিকা, বিজ্ঞাপন ও চলচ্চিত্র শিল্পের পরিবর্তন এবং গল্প বলার ক্ষেত্রে মানুষের নিজস্ব অভিজ্ঞতা ও অনুভূতির গুরুত্ব নিয়ে আলোচনা হবে এই প্যানেলে।

সঞ্চালক: হোসাইন আল ফারাবি, সহ-প্রতিষ্ঠাতা, SpikeStory Ltd.

প্যানেলিস্ট:অমিতাভ রেজা চৌধুরী— চলচ্চিত্র নির্মাতা, ক্রিয়েটিভ ডিরেক্টর ও প্রযোজক।
পুলক অনীল— VP & Executive Creative Director, Adcomm Ltd.
মো. তাজদিন হাসান— Chief Business Officer, The Daily Star.
কিংকর আহসান— CEO, Havas Bangladesh.

Award Show: বাংলাদেশের AI ক্রিয়েটরদের কাজের স্বীকৃতি

সামিটের পর অনুষ্ঠিত হবে PRISM AI Creative Award Show। এ পর্বে চারটি ক্যাটাগরিতে নির্বাচিত সেরা ক্রিয়েটর ও তাদের কাজকে পুরস্কৃত করা হবে। চারটি বিভাগ হলো-
১. AI Advertisement
২. AI Short Film
৩. AI Music Video
৪. AI Fashion

প্রতিটি বিভাগে বিজয়ী, রানার-আপ এবং Honourable Mention-এর মাধ্যমে নির্বাচিত ক্রিয়েটরদের সম্মানিত করা হবে। পাশাপাশি প্রতিযোগিতার সব কাজের মধ্য থেকে সামগ্রিকভাবে সেরা সৃষ্টিকে দেওয়া হবে বিশেষ Grand Prix Award। এই পুরস্কারের মাধ্যমে শুধু প্রযুক্তিগত দক্ষতা নয়, বরং সৃজনশীল চিন্তা, মৌলিকত্ব, গল্প বলার ক্ষমতা এবং সৃজনশীল কাজে AI-এর কার্যকর ব্যবহারের স্বীকৃতি দেওয়া হবে।

বাংলাদেশের AI Creative Community গড়ে তোলার দীর্ঘমেয়াদি উদ্যোগ

PRISM শুধু এক দিনের আয়োজন নয়; এটি বাংলাদেশের AI-নির্ভর সৃজনশীল শিল্পের বিকাশে একটি দীর্ঘমেয়াদি উদ্যোগ। এর লক্ষ্য নতুন প্রজন্মের ক্রিয়েটরদের দক্ষতা ও সম্ভাবনা বিকশিত করা এবং তাদের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান, প্রযুক্তি প্রতিষ্ঠান ও সৃজনশীল শিল্পের সংযোগ তৈরি করা। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা, প্রশিক্ষণ, ইন্ডাস্ট্রিভিত্তিক Creative Brief, অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় এবং পুরস্কারের মাধ্যমে PRISM একটি দক্ষ, সংযুক্ত ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক AI Creative Community গড়ে তুলতে চায়।

এই উদ্যোগের মূল দর্শন হলো—AI সৃজনশীলতার সম্ভাবনাকে বহুগুণ বাড়িয়ে দিতে পারে, তবে অর্থবহ সৃষ্টির মূল ভিত্তি হিসেবে মানুষের কল্পনা, অনুভূতি, সাংস্কৃতিক বোধ ও গল্প বলার ক্ষমতা সবসময় গুরুত্বপূর্ণ।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় শুরু হলো নির্মাণ, বিদ্যুৎ ও পানি খাতের ছয় আন্তর্জাতিক প্রদর্শনী
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে নির্মাণ, আবাসন, বিদ্যুৎ, সৌরশক্তি, লাইটিং ও পানি ব্যবস্থাপনা খাতের ছয়টি আন্তর্জাতিক প্রদর্শনী।  কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) আয়োজিত তিন দিনব্যাপী এই প্রদর্শনী আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) শুরু হয়ে চলবে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনীগুলো দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এবারের আয়োজনের প্রদর্শনীগুলোর মধ্যে রয়েছে—৩১তম বিল্ড বাংলাদেশ ২০২৬ আন্তর্জাতিক প্রদর্শনী, ২৫তম রিয়েল এস্টেট এক্সপো ২০২৬, ২৮তম পাওয়ার বাংলাদেশ ২০২৬ আন্তর্জাতিক প্রদর্শনী, ২৩তম সোলার বাংলাদেশ আন্তর্জাতিক প্রদর্শনী ২০২৬, ৮ম ঢাকা আন্তর্জাতিক লাইটিং এক্সপো ২০২৬ এবং ৮ম ওয়াটার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপো ২০২৬। আইসিসিবির ৪ নম্বর হলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।  সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া-প্যাসিফিকের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রাশেদুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোসাম্মৎ নার্গিস মুর্শিদা, এইচবিআরআই-এর মহাপরিচালক ড. মোহাম্মদ গিয়াসউদ্দিন হায়দার, স্রেডার সদস্য (যুগ্ম সচিব) ড. আশরাফুল আলম এবং ইনভেস্ট বাংলাদেশের মহাপরিচালক গাজী এ কে এম ফজলুল হক। এবারের ছয়টি প্রদর্শনীতে ২০টিরও বেশি দেশের ২০০টির অধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে, যেখানে রয়েছে ৫০০টির বেশি বুথ ও আন্তর্জাতিক প্যাভিলিয়ন। নির্মাণ ও আবাসন খাতের ‘বিল্ড সিরিজে’ লেসো বাংলাদেশ, কিংলং, আর আর ক্যাবল, রহিম স্টিল, একেএস ও আকিজ ইলেকট্রনিকসসহ বিভিন্ন প্রতিষ্ঠান নির্মাণসামগ্রী ও প্রযুক্তি তুলে ধরছে। পাশাপাশি শ্রীলঙ্কা এক্সপোর্ট ডেভেলপমেন্ট বোর্ডের অংশগ্রহণে ৪ নম্বর হলে থাকছে বিশেষ ‘শ্রীলঙ্কা প্যাভিলিয়ন’। অন্যদিকে বিদ্যুৎ, সৌরশক্তি ও লাইটিং প্রদর্শনীতে নবায়নযোগ্য জ্বালানি ও স্মার্ট প্রযুক্তি নিয়ে অংশ নিয়েছে এসিআই রিনিউএবেল এনার্জি, ওমেরা, হুয়াওয়ে, রহিমআফরোজ, সিমেন্স ও গ্রামীণ সোলারের মতো শীর্ষ প্রতিষ্ঠানগুলো।  ওয়াটার বাংলাদেশ প্রদর্শনীতে প্রদর্শিত হচ্ছে পানি পরিশোধন ও স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট সমাধান। আয়োজকদের প্রত্যাশা, তিন দিনে ২০ হাজারের বেশি ব্যবসায়ী, পেশাজীবী ও দর্শনার্থী এই প্রদর্শনীতে অংশ নেবেন। এদিকে, প্রদর্শনীর পাশাপাশি ১২ থেকে ১৪ নভেম্বর আইসিসিবিতে অনুষ্ঠিত হচ্ছে ‘ডেল্টা ফেস্টিভ্যাল অব আর্কিটেকচার ২০২৬’। এর উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন আর্কিকানেক্টের প্রতিষ্ঠাতা স্থপতি জালাল আহমেদ, আইএফসির পরামর্শক এ টি এম ইকবাল চৌধুরী এবং ফেস্টিভ্যাল ডিরেক্টর স্থপতি তাহমিদা আফরোজ। এই উৎসবে বিশেষায়িত মাস্টারক্লাস, প্যানেল সেশন এবং পুরস্কারপ্রাপ্ত স্থাপত্য প্রকল্পগুলোর উপস্থাপনা থাকছে। আরটিভি/এসআর
ঢাকায় শুরু হলো নির্মাণ, বিদ্যুৎ ও পানি খাতের ছয় আন্তর্জাতিক প্রদর্শনী
বিনিয়োগ উন্নয়নে আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ
বাংলাদেশে বিনিয়োগ পরিবেশের উন্নয়নে নেওয়া সংস্কার এবং ৫৫ কোটি ডলারের লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্প এগিয়ে নিতে ভূমিকার জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে ইনভেস্ট বাংলাদেশ। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে ‘আউটস্ট্যান্ডিং এলডিসি ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি’ হিসেবে বিশেষ স্বীকৃতি পেয়েছে সংস্থাটি। মঙ্গলবার (১০ নভেম্বর) জেনেভার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) ইনভেস্ট বাংলাদেশের পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ। বুধবার (১১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইনভেস্ট বাংলাদেশ এ তথ্য জানায়।  বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোর আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সিজের (ওয়াইপা) উদ্যোগে ১০ থেকে ১২ নভেম্বর জেনেভায় অনুষ্ঠিত হচ্ছে ৩০তম বিশ্ব বিনিয়োগ সম্মেলন। এ সম্মেলনের অংশ হিসেবে বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোকে দেওয়া হয় এ পুরস্কার। স্বল্পোন্নত দেশগুলোর বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোর জমা দেওয়া কার্যক্রমের বিবরণ মূল্যায়ন করে স্বাধীন আন্তর্জাতিক বিচারকমণ্ডলী এ বিশেষ স্বীকৃতির জন্য সংস্থা নির্বাচন করে। ইনভেস্ট বাংলাদেশ জানিয়েছে, দেশে বিনিয়োগ সহজ করতে বিভিন্ন সংস্কার এবং এপিএম টার্মিনালসের ৫৫ কোটি মার্কিন ডলারের লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে নিতে ভূমিকা রাখায় এ স্বীকৃতি পেয়েছে সংস্থাটি। এত আরও বলা হয়, অত্যাধুনিক ও সম্পূর্ণ বিদ্যুৎচালিত এ টার্মিনাল ২০৩০ সালে চালু হওয়ার কথা রয়েছে। এটি চালু হলে দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামের কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা ৪৪ শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে। এ স্বীকৃতির প্রতিক্রিয়ায় ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, এসব সংস্কারে সমর্থন দেওয়ার জন্য সরকারকে, সংস্কারগুলো বাস্তবায়নে সহযোগিতার জন্য আমাদের অংশীদারদের এবং বিনিয়োগকারীদের আরও ভালো ও দ্রুত সেবা দেওয়ার পরিবেশ গড়ে তুলতে অবদান রাখা ইনভেস্ট বাংলাদেশের সবাইকে ধন্যবাদ জানাই। এই স্বীকৃতি আমাদের সম্মিলিত প্রচেষ্টার অর্জন। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশে বিনিয়োগ পরিবেশের উন্নয়নে সংস্কার প্রণয়নের আগে দেশি-বিদেশি প্রায় ২০০ বিনিয়োগকারীর সঙ্গে আলোচনা করা হয়। এসব সংস্কারের মধ্যে ছিল আংশিক রপ্তানিকারকদের জন্য বন্ডেড ওয়্যারহাউস সুবিধা সম্প্রসারণ এবং বিদেশি পেশাজীবীদের নিরাপত্তা ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়া ডিজিটাল করা ও নির্দিষ্ট সময়সীমার আওতায় আনা। এছাড়া বিদেশ থেকে ঋণ গ্রহণ এবং বিনিয়োগের মূলধন প্রত্যাবাসনের প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হয়। অ্যাম্বাসেডর কর্মসূচির আওতায় বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে ইয়ংওয়ানসহ বড় বিনিয়োগকারীদের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কাজ করা হয়। পাশাপাশি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিতে এফডিআই হিটম্যাপের মাধ্যমে ১৯টি অগ্রাধিকার খাত চিহ্নিত করা হয়। এসব উদ্যোগের ধারাবাহিকতায় ২০২৬ সালের মার্চে ১৮০ দিনের বিনিয়োগ কর্মপরিকল্পনা ঘোষণা করে ইনভেস্ট বাংলাদেশ। এতে অবকাঠামোগত উন্নয়ন, বিনিয়োগকারীদের জন্য সরকারি সেবা সহজলভ্য করা এবং সম্ভাব্য বিনিয়োগ প্রকল্পগুলো বাস্তবায়নের দিকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। গত সেপ্টেম্বরে এ কর্মপরিকল্পনার অগ্রগতি প্রতিবেদনও প্রকাশ করে সংস্থাটি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময় কয়েকটি সংস্থার একীভূতকরণের মাধ্যমে গঠিত হয় ইনভেস্ট বাংলাদেশ। এর ফলে বিনিয়োগ সহায়তা, অর্থনৈতিক অঞ্চল এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) কার্যক্রম একটি কর্তৃপক্ষের অধীনে আসে। সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রায় ৩৯ শতাংশ বেড়েছে। বর্তমানে বিভিন্ন খাত ও দেশ থেকে আসা সম্ভাব্য প্রায় ১৩০ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাবের অগ্রগতি পর্যবেক্ষণ করছে ইনভেস্ট বাংলাদেশ। এসব প্রস্তাবকে বাস্তব বিনিয়োগ প্রকল্পে রূপ দেওয়া এখন সংস্থাটির অন্যতম অগ্রাধিকার। বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যেও এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে সংস্থাটি। আরটিভি/এসআর
বিনিয়োগ উন্নয়নে আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবসায়িক পর্যালোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
অ্যাটকোর বার্ষিক সাধারণ সভায় নতুন কার্যনির্বাহী কমিটি গঠন
অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 
অ্যাটকোর বার্ষিক সাধারণ সভায় নতুন কার্যনির্বাহী কমিটি গঠন
হাতিরঝিলে ‘সিএ বাংলাদেশ অ্যাকাউন্টিং ডে রান ২০২৬’ অনুষ্ঠিত
আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদ্‌যাপন উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হয়েছে ‘সিএ বাংলাদেশ অ্যাকাউন্টিং ডে রান ২০২৬’। শুক্রবার (৬ নভেম্বর) ভোর ৫টায় বাণিজ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক তত্ত্বাবধানে পরিচালিত দেশের শীর্ষস্থানীয় পেশাদার অ্যাকাউন্টিং সংস্থা, ইনষ্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশের (আইসিএবি) ঢাকা আঞ্চলিক কমিটি (ডিআরসি) ঢাকার হাতিরঝিলে ‘স্ট্যান্ডার্ড চার্টার্ডের সৌজন্যে সিএ বাংলাদেশ অ্যাকাউন্টিং ডে রান ২০২৬-এর আয়োজন করেছে। অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল ম্যারাথনস অ্যান্ড ডিসট্যান্স রেসেস (AIMS)-এর সাথে অনুমোদিত এবং ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স-স্বীকৃত এই ইভেন্টটির লক্ষ্য হলো অ্যাকাউন্টিং পেশাজীবী এবং বৃহত্তর সম্প্রদায়ের মধ্যে শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি এবং স্বাস্থ্যকর কর্ম-জীবনের ভারসাম্যকে উৎসাহিত করা। আইসিএবি প্রেসিডেন্ট জনাব সাব্বির আহমেদ এফসিএ, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর সিইও জনাব মোহাম্মদ এনামুল হক, ডিআরসি চেয়ারম্যান মো. কামরুজ্জামান এফসিএ, ডিআরসি সেক্রেটারি মোহাম্মদ এখলাস উদ্দিন এফসিএ, ডিআরসি কোষাধ্যক্ষ রাশিদুল ইসলাম এফসিএ, ইভেন্ট কনভেনার পারুল দাস এফসিএ, ইভেন্ট চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান এফসিএ এবং ডিআরসি সদস্যবৃন্দসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ‘সুস্থতা ও অ্যাকাউন্টিংয়ের মেলবন্ধন’ প্রতিপাদ্যকে ধারণ করে, ইভেন্টটি স্বাস্থ্যকর জীবনযাপনকে উৎসাহিত করা, সম্প্রদায়ের সম্পৃক্ততা জোরদার করা এবং পেশাগত উৎকর্ষের পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতার গুরুত্বকে তুলে ধরার লক্ষ্য নিয়ে আয়োজন করা হয়েছে। আয়োজকদের মতে, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, তাদের পরিবার, সিএ শিক্ষার্থী, কর্পোরেট পেশাজীবী এবং বিভিন্ন অঙ্গনের দৌড়বিদসহ ৩,৮০০ জনেরও বেশি অংশগ্রহণকারী এই ইভেন্টে অংশ নিয়েছেন। অংশগ্রহণকারীরা ১৫ কিমি, ৭.৫ কিমি এবং ১ কিমি—এই তিনটি ক্যাটাগরিতে দৌড়েছেন, যার মধ্যে ১ কিমি ক্যাটাগরিটি বিশেষভাবে মা ও শিশুদের জন্য রাখা হয়েছিল। দৌড়টি শুক্রবার ভোর ৫টায় হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটার থেকে শুরু হয়। অংশগ্রহণকারীরা হাতিরঝিলের মনোরম পথ ধরে দৌড়ে নির্দিষ্ট ফিনিশ লাইনে ফিরে আসেন, যা সহনশীলতা, দৃঢ়সংকল্প এবং ঐক্যবোধের এক উদযাপনে পরিণত হয়। দৌড়ের দিনটির আগে, ২ নভেম্বর তারিখে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা বাই আইএইচজি (IHG)-তে দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত একটি এক্সক্লুসিভ কিট এক্সপো অনুষ্ঠিত হয়। নিবন্ধিত অংশগ্রহণকারীরা এক্সপো চলাকালীন তাদের অফিসিয়াল রেস কিট এবং বিশেষ গুডি ব্যাগ সংগ্রহ করেন। এই ইভেন্টে স্ট্যান্ডার্ড চার্টার্ড, সিটি ব্যাংক পিএলসি, স্প্রিন্ট বাই অ্যাপেক্স, আমিন মোহাম্মদ এগ্রো, ব্র্যাক ব্যাংক, শাহ সিমেন্ট, বিকাশ, পূবালী ব্যাংক, রানার, ট্রান্সকম লিমিটেড, ফকির টেকনোলজিস, রুচি এবং ডিবিএল সিরামিকসসহ বেশ কিছু শীর্ষস্থানীয় কর্পোরেট পৃষ্ঠপোষক যুক্ত ছিল। ইভেন্টের বিশিষ্ট অংশীদারদের মধ্যে রয়েছে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা বাই আইএইচজি, এসএমসি প্লাস, গ্লুকোম্যাক্স-ডি, ইস্পাহানি, কোকা-কোলা, আরাম, ম্যাগি, ডেটল, জিরোক্যাল, মাইলো, নেসকাফে, পোলার আইসক্রিম, রিন, ভিম, কল্লোল গ্রুপ অফ কোম্পানিজ, কিটক্যাট, নাফকো ফার্মা, লাক্স, সেনোরা কনফিডেন্স, ব্লেন্ডারস চয়েস টি, জিরোক্যাল, টিকিফাই, আপসাইট বাংলাদেশ, স্পোর্টস বাংলা, ইউসিআর রেস ক্রু, কন্টিনেন্টাল হাসপাতাল এবং কোটপিন বিডি। তাদের অবদান রেস-দিনের সামগ্রিক অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করেছে। আরটিভি এই ইভেন্টের অফিসিয়াল মিডিয়া পার্টনার হিসেবে কাজ করেছে, যা ইভেন্টটির প্রচার প্রসার ঘটিয়েছে এবং দেশব্যাপী দর্শকদের কাছে সুস্থতা ও ফিটনেসের বার্তা পৌঁছে দিয়েছে। কেবল একটি ক্রীড়া ইভেন্ট নয়, স্ট্যান্ডার্ড চার্টার্ডের সৌজন্যে আয়োজিত ‘সিএ বাংলাদেশ অ্যাকাউন্টিং ডে রান ২০২৬’ সুস্থতা, সহনশীলতা এবং সামাজিক সম্পৃক্ততার সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে আইসিএবি-এর অঙ্গীকারকে তুলে ধরে। পেশাজীবী, পরিবার এবং ফিটনেস উৎসাহীদের একটি অভিন্ন প্ল্যাটফর্মে একত্রিত করার মাধ্যমে, এই উদ্যোগটি শৃঙ্খলার মূল্যবোধ, দৃঢ়সংকল্প এবং পেশাগত উৎকর্ষ উদযাপন করার পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাত্রায় অনুপ্রাণিত করার লক্ষ্য নিয়েছে। এই ইভেন্টটি ছিল ফিটনেস, ঐক্য এবং অ্যাকাউন্টিং পেশার এক অসাধারণ উদযাপন, যা এই বার্তাকেই শক্তিশালী করে যে পেশাগত সাফল্য এবং ব্যক্তিগত সুস্থতা একে অপরের পরিপূরক। আরটিভি/টিআর
হাতিরঝিলে ‘সিএ বাংলাদেশ অ্যাকাউন্টিং ডে রান ২০২৬’ অনুষ্ঠিত
আরও পড়ুন
বিয়ে-পরকীয়া নিয়ে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের আবেগঘন স্ট্যাটাস