ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বিয়ে-পরকীয়া নিয়ে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের আবেগঘন স্ট্যাটাস

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ মে ২০২৬, ১১:১১ পিএম
ছবি: সংগৃহীত

নারীর বৈবাহিক জীবন, মাতৃত্বকালীন সংগ্রাম এবং সম্পর্কের বিশ্বস্ততা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় কৃষি উদ্যোক্তা ও কনটেন্ট ক্রিয়েটর উম্মে কুলসুম পপি। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে তিনি বিয়ে ও পরকীয়া নিয়ে এক দীর্ঘ পোস্ট করেন।

পোস্টে উম্মে কুলসুম পপি লেখেন, একটি পরিবারকে আগলে রাখা কিংবা সন্তান লালন-পালন কখনোই শুধু নারীর একার দায়িত্ব হতে পারে না।

পোস্টে তিনি বর্তমান সমাজে বেড়ে যাওয়া পরকীয়া এবং এর ফলে নারীদের মানসিক বিপর্যয়ের বিষয়টিও তুলে ধরেন। পপির ভাষ্য, বিয়ের পর একজন নারীকে নিজের পরিচিত পরিবেশ ছেড়ে সম্পূর্ণ নতুন বাস্তবতায় খাপ খাইয়ে নিতে হয়। নতুন সম্পর্ক ও পরিবেশে সবাইকে খুশি রাখতে গিয়ে অনেক নারী নিজের ভালো থাকা এবং ব্যক্তিসত্তাকে বিসর্জন দেন।

তিনি আরও উল্লেখ করেন, মাতৃত্ব একজন নারীর জীবনে বড় পরিবর্তন নিয়ে আসে। এ সময় একজন নারীকে শারীরিক ও মানসিকভাবে কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়, যা বাইরের মানুষের পক্ষে পুরোপুরি উপলব্ধি করা কঠিন।

পোস্টে পপি লিখেছেন, একজন মা নিজের স্বপ্ন ও জীবনের বড় একটি অংশ নিঃস্বার্থভাবে ত্যাগ করেই নতুন প্রাণের জন্ম দেন। তবে অনেক ক্ষেত্রে নারীরা জীবনের সবচেয়ে কঠিন সময় পার করার মধ্যেই কিছু পুরুষ ‘ভদ্র’ বা ‘পারফেক্ট স্বামী’র মুখোশ পরে আড়ালে পরকীয়ায় জড়িয়ে পড়েন বলেও মন্তব্য করেন তিনি।

তার মতে, পরকীয়া শুধু একটি ভুল নয়, এটি একজন মানুষের আত্মসম্মান ও ভালোবাসার প্রতি বিশ্বাসকে ভেঙে দেয়। তিনি বলেন, বিশ্বস্ততা কোনো অনুগ্রহ নয়, বরং একটি সম্পর্কের মৌলিক দায়িত্ব।

image

স্ট্যাটাসের শেষাংশে এই উদ্যোক্তা নারীর ত্যাগ ও অনুভূতির প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান। তিনি বলেন, সব পুরুষ এক রকম নন, তবে চারপাশে ঘটে যাওয়া বিশ্বাসভঙ্গের ঘটনাগুলো তাকে গভীরভাবে ব্যথিত করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি প্রকাশের পরপরই তা ব্যাপক সাড়া ফেলে। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মন্তব্য করেছেন।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ওসমান হাদি বলে গেছেন, পাটওয়ারী জুলাই বিক্রিকারী গাদ্দার: ফারুক
গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি পদমর্যাদার দলীয় মুখপাত্র ফারুক হাসান বলেছেন, ইনকিলাব মঞ্চের শহীদ ওসমান হাদি নাসীরুদ্দীন পাটওয়ারীসহ সংশ্লিষ্টদের ‘জুলাই গণঅভ্যুত্থান বিক্রিকারী গাদ্দার’ হিসেবে আখ্যায়িত করে গেছেন। 
ওসমান হাদি বলে গেছেন, পাটওয়ারী জুলাই বিক্রিকারী গাদ্দার: ফারুক
ভারতে জেন-জি আন্দোলনের পথ দেখিয়েছে বাংলাদেশ: নেহা বোরা
নেহা বোরা বলেন, আশা করি, আপনারা ও আমরা মিলে একটি ভালো দক্ষিণ এশিয়া গড়তে পারবো।
ভারতে জেন-জি আন্দোলনের পথ দেখিয়েছে বাংলাদেশ: নেহা বোরা
সারজিস শেখ মুজিবুর রহমানকে বাপ ডেকে মুখে ফেনা তুলে ফেলেছে: রাশেদ খান
সারজিস আলম শেখ মুজিবুর রহমানকে বাপ ডাকতে ডাকতে মুখে ফেনা তুলে ফেলেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেছেন, ছাত্রলীগের একটা কর্মী পদের জন্য যে সারজিস আলম প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত, সেও আজকে আমাদের নিয়ে বড় বড় কথা বলে! শেখ মুজিবুর রহমানকে বাপ ডেকেও যার একটা পদ হয়নি, সেই পা-চাটা সারজিস আলম কোন লজ্জায় আমাদের নিয়ে কটাক্ষ করে? মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে এক ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন। রাশেদ খান বলেন, গণ-অভ্যুত্থানের সময় যার চুলের স্পাইক পর্যন্ত নষ্ট হয়নি, পাঞ্জাবির আয়রনের ভাঁজ পর্যন্ত ভাঙেনি, ডিবি অফিসে জুস খেতে খেতে যে ঘটনাচক্রে নেতা হয়ে গেছে, সেও আমাদের আন্দোলন-সংগ্রাম নিয়ে প্রশ্ন তোলে। আমরা নাকি ১৮ সালে শেখ হাসিনার সঙ্গে আপস করে সরকার পতন না ঘটিয়ে শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলন করেছি! তিনি বলেন, আচ্ছা ধরেই নিলাম, আমরা আপস করেছিলাম। কিন্তু ২০১৮ সালের পরে আমরা যেসময় শেখ হাসিনাবিরোধী লড়াইয়ে নেমেছি, ক্যাম্পাসে অসংখ্যবার মাইর খেয়েছি, তখন এই সারজিস আলম শেখ মুজিবুর রহমানকে বাপ ডাকতে ডাকতে ফেনা তুলে ফেলেছে! প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরো বলেন, জুলাই গাদ্দার সারজিস আলম শহীদের রক্ত মাড়িয়ে আওয়ামী লীগের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসে, এটা কি জাতি ভুলে গেছে? জাতি কি ভুলে গেছে, নাহিদ-আসিফকে তুলে নেওয়া কিংবা ডিবি হেফাজতে নেওয়ার পরেও কারফিউয়ের মধ্যে সারজিস-হাসনাত গোয়েন্দা সংস্থার গাড়ি করে ঘুরে বেড়িয়েছে! আরটিভি/এসকে
সারজিস শেখ মুজিবুর রহমানকে বাপ ডেকে মুখে ফেনা তুলে ফেলেছে: রাশেদ খান
‘কী হাস্যকর আত্মসন্তুষ্টি, কী অসুস্থ চিন্তা’
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল।
‘কী হাস্যকর আত্মসন্তুষ্টি, কী অসুস্থ চিন্তা’
‘জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ’
জুলাই গণহত্যার বিচারের মুখোমুখি হওয়ার ভয় থেকেই আওয়ামী লীগ প্রবাসে বসে উসকানি, অপপ্রচার ও সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
‘জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ’
আরও পড়ুন
স্ত্রীর পরকীয়া ‘থামাতে না পেরে’ দেন বিয়ে, তবুও ‘শেষ রক্ষা’ হলো না যুবকের
শ্যালিকার সঙ্গে গোপন সম্পর্ক, ‘পথের কাঁটা’ স্ত্রীকে সরাতে আবাসিক হোটেলে জহিরুল
ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম
পটুয়াখালীতে স্ত্রীর পরকীয়ায় প্রতারিত হয়ে স্বামীদের মানববন্ধন