ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

যশোরে বিএনপি কার্যালয়ে বসল সোলার প্যানেল, বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পিএম
সৌরবিদ্যুৎ সিস্টেম চালু করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত : ছবি সংগৃহীত

প্রথমবারের মতো দেশে কোনো রাজনীতিক দলের কার্যালয়ে সৌরবিদ্যুৎ চালু হলো। বুধবার (২১ অক্টোবর) দুপুরে যশোর জেলা বিএনপির কার্যালয়ে দুই কিলোওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সিস্টেমের উদ্বোধন করা হয়।

বুধবার (২১ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নিজে মোনাজাত পরিচালনা করে সৌরবিদ্যুৎ সিস্টেম চালু করেন।

নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎ সিস্টেমের মাধ্যমে নিজেদের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত বিদ্যুৎ নেট মিটারিং ব্যবস্থার সাহায্যে জাতীয় গ্রিডেও সরবরাহ করা হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, যশোর বিএনপির কার্যালয়ে সৌরবিদ্যুৎ চালুর মধ্যে দিয়ে অন্য রাজনীতিকদলগুলোও তাদের সারাদেশের কার্যালয়ে এই সোলার বসানোর আগ্রহ দেখাবে। জেলা বিএনপির এই বিনিয়োগ আগামী সাড়ে তিন বছরের মধ্যে উঠে আসার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে দ্রুত সেচের পাম্পগুলোতে সৌরবিদ্যুৎ প্রকেল্পর আওতায় আনা হবে। বর্তমান সরকারের পরিকল্পনা রয়েছে, যেসব স্থানে ডিজেল দিয়ে পানির পাম্প চালানো হয়, সেখানে পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের আওতায় আনা হবে। বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে দ্রুত সেচের পাম্পগুলোতে সৌরবিদ্যুৎ প্রকল্পের আওতায় আনা হবে। যাতে করে বিদ্যুৎ ও ডিজেলের ওপর চাপ কমে। সূর্যের তাপ থেকে এসব সেচ পরিচালনা সহজ হবে।

তিনি আরও বলেন, সারাদেশে সৌরবিদ্যুতের ওপর মানুষের যে আগ্রহ, তাতে আগামী গ্রীষ্মের আগে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে অতিরিক্ত তিন হাজার থেকে চার হাজার মেগাওয়াট উৎপাদনে সক্ষম হবে।

যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে সৌরবিদ্যুৎ সিস্টেমের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্যসচিব আনসারুল হক রানা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল, সদস্যসচিব রাজিদুর রহমান সাগর প্রমুখ।

যশোর জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু বলেন, বর্তমানে সারাবিশ্বেই জ্বালানি ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। নিজস্ব ও নবায়নযোগ্য প্রযুক্তি ব্যবহার করে কীভাবে আমরা বিদ্যুৎ চাহিদা মেটাতে পারি, সেই প্রয়াস থেকে জেলা বিএনপি এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। প্রাথমিক আমরা দুই কিলোওয়াট প্যানেল বসিয়েছি। ইনভাটার সিস্টেমের মাধ্যমে পরবর্তীতে ছয় কিলোওয়াটে নেওয়া যাবে। যত দূর জানি, রাজনৈতিক কার্যালয়ে যশোরই প্রথম জেলা, যারা সোলার সিস্টেম চালু করেছে। এই মডেল সারাদেশে রাজনীতিক দলগুলো তাদের কার্যালয়ে বাস্তবায়ন করলে বিদ্যুৎ সংকট দূর হবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মহেশখালীতে হচ্ছে আরও ৩ এলএনজি টার্মিনাল
রোববার (৮ নভেম্বর) মহেশখালীর মাতারবাড়ীতে নির্মাণাধীন গভীর সমুদ্র বন্দর, কয়লানির্ভর বিদ্যুৎ কেন্দ্র, ধলঘাটা ও রাজঘাট এলাকা পরিদর্শন শেষে ব্রিফিংয়ে এ কথা জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
মহেশখালীতে হচ্ছে আরও ৩ এলএনজি টার্মিনাল
বাঁওড়ে মাছ উৎপাদন ও জেলেদের জীবনমান উন্নয়নে সরকারের ‘বড় উদ্যোগ’
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চার জেলার ২৯টি বাঁওড়ে মাছের উৎপাদন বাড়ানো এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ উদ্যোগ বাস্তবায়নে ৪৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ৫ বছর মেয়াদি একটি প্রকল্প গ্রহণ করেছে মৎস্য অধিদপ্তর।
বাঁওড়ে মাছ উৎপাদন ও জেলেদের জীবনমান উন্নয়নে সরকারের ‘বড় উদ্যোগ’
দিনাজপুর-ঢাকা রুটে হচ্ছে নতুন রেলপথ
উত্তরবঙ্গের ট্রেন ভ্রমণ ও যাতায়াতে ভোগান্তি কমাতে ৩১ হাজার ৫০০ কোটি টাকার অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা ও প্রকল্প গ্রহণ করেছে সরকার।
দিনাজপুর-ঢাকা রুটে হচ্ছে নতুন রেলপথ
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
‘লার্নিং এনহ্যান্সমেন্ট অ্যান্ড অ্যাক্সিলারেশন ইন প্রাইমারি এডুকেশন’ শীর্ষক এই কর্মসূচির আওতায় দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সার্বিক মানোন্নয়ন এবং শিশুদের তাদের বয়স ও শ্রেণি অনুযায়ী পঠন, লিখন ও গণিতের মৌলিক দক্ষতা অর্জনে সহায়তা প্রদান করা হবে।
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
দেশে আরও তিনটি নতুন সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের
এর মধ্যে ভোলায় দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া, চট্টগ্রামে বছরে ৪ লাখ মেট্রিক টন টিএসপি ও নরসিংদীর পলাশে বছরে ২৪ হাজার মেট্রিক টন ইউরিয়া ফরমালডিহাইড-৮৫ (ইউএফ-৮৫) উৎপাদন ক্ষমতার কারখানা স্থাপনের উদ্যোগ রয়েছে। 
দেশে আরও তিনটি নতুন সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের
আরও পড়ুন
যশোরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক
যশোরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
কমোডের ওপর বসিয়ে ছাত্রীর মুখ চেপে ধরেন শিক্ষক, অতঃপর...
যশোরের খেজুরগুড় ঘিরে ১২০ কোটি টাকার স্বপ্ন, এখন কী করছেন গাছিরা