ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

পায়রা বন্দরে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনে বিনিয়োগে আগ্রহী চীনা প্রতিষ্ঠান

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৬ এএম
ছবি : সংগৃহীত

পায়রা বন্দরে সৌরবিদ্যুৎভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীনের জ্বালানি অবকাঠামো উন্নয়নকারী প্রতিষ্ঠান চায়না এনার্জি ইন্টারন্যাশনাল গ্রুপ। এ বিষয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানের সঙ্গে প্রতিষ্ঠানটির একটি প্রতিনিধি দলের বৈঠক হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চায়না এনার্জি ইন্টারন্যাশনাল গ্রুপ পায়রা বন্দরে সৌরবিদ্যুৎভিত্তিক পাওয়ার প্ল্যান্ট স্থাপনে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে।

প্রতিনিধি দল জানায়, চীনের বৃহৎ জ্বালানি অবকাঠামো উন্নয়ন ও বিদ্যুৎকেন্দ্র নির্মাণে প্রতিষ্ঠানটির দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। চীনের পাশাপাশি বিভিন্ন দেশেও প্রতিষ্ঠানটি এ খাতে কাজ করছে। বাংলাদেশেও তাদের কার্যক্রম রয়েছে।

প্রতিমন্ত্রী চায়না এনার্জি ইন্টারন্যাশনাল গ্রুপের বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানান। তিনি বলেন, পায়রা বন্দর দিন দিন সম্প্রসারিত হচ্ছে। বন্দরের অবকাঠামোগত উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জ্বালানি চাহিদা পূরণেও কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। সরকার দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে বিদেশি বিনিয়োগকে সবসময় উৎসাহিত করে আসছে। এ ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক।

প্রতিমন্ত্রী আরও বলেন, পায়রা বন্দর দেশের একটি গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা। তাই বন্দরের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। যেকোনো বিনিয়োগ ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে জাতীয় স্বার্থ, নিরাপত্তা এবং প্রয়োজনীয় নীতিমালা যথাযথভাবে অনুসরণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বৈঠকে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সরকারের ‘বড় উদ্যোগ’, ছাই ফেলার জমিতে হবে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে এর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বিবেচনার জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। প্রকল্পটি ২০২৮ সালের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।
সরকারের ‘বড় উদ্যোগ’, ছাই ফেলার জমিতে হবে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র
বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে বিনিয়োগের জন্য জাপানকে আহ্বান প্রধানমন্ত্রীর
খাতগুলো হলো মোটরযান উৎপাদন, জ্বালানি, প্রযুক্তি ও মহাকাশ সহযোগিতা, রেলপথ ও সরবরাহ ব্যবস্থা এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও উৎপাদনশিল্প।
বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে বিনিয়োগের জন্য জাপানকে আহ্বান প্রধানমন্ত্রীর
জাপানের সঙ্গে মেট্রোরেলের নতুন চুক্তি, হবে উড়ালপথ ও ৮ স্টেশন
রাজধানীতে মেট্রোরেল নেটওয়ার্ক সম্প্রসারণে এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫-এর চারটি নির্মাণ প্যাকেজের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এসব প্যাকেজের আওতায় ডিপোর অবকাঠামো, ১১.৫০৭ কিলোমিটার উড়াল রেলপথ এবং আটটি স্টেশন নির্মাণ করা হবে।
জাপানের সঙ্গে মেট্রোরেলের নতুন চুক্তি, হবে উড়ালপথ ও ৮ স্টেশন
গ্রিড বিপর্যয়ের কারণ অনুসন্ধানে ৫ সদস্যের কমিটি গঠন
গ্রিড বিপর্যয়ের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে করণীয় নির্ধারণে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি
গ্রিড বিপর্যয়ের কারণ অনুসন্ধানে ৫ সদস্যের কমিটি গঠন
রাজনৈতিক স্থিতিশীলতার কারণে বাংলাদেশে এখন বিনিয়োগ বাড়াতে চায় জাপান
সোমবার (২৬ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৩টায় জাপান সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎকালে এই কথা জানান দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সভাপতি তারো আসো।
রাজনৈতিক স্থিতিশীলতার কারণে বাংলাদেশে এখন বিনিয়োগ বাড়াতে চায় জাপান