ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

গ্রিড বিপর্যয়ের কারণ অনুসন্ধানে ৫ সদস্যের কমিটি গঠন

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পিএম
ছবি: সংগৃহীত

গ্রিড বিপর্যয়ের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে করণীয় নির্ধারণে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় বলা হয়, বিদ্যুৎ বিভ্রাটের প্রকৃত কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় করণীয় সম্পর্কে মতামত ও সুপারিশমালা প্রণয়নের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির নেতৃত্বে রয়েছেন পাওয়ার গ্রিড বাংলাদেশের সঞ্চালন-২ বিভাগের প্রধান প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দ এবাদুল্লাহ হায়দার আলী।

কমিটিতে মোট পাঁচজন সদস্য রয়েছেন। কমিটিকে নির্ধারিত পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত ও পর্যালোচনা শেষে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্রতিবেদনে বিদ্যুৎ বিভ্রাটের কারণ চিহ্নিত করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে সুপারিশ দেওয়ার কথা রয়েছে।

এর আগে মঙ্গলবার দুপুর ১২টা ৪৩ মিনিটে ঢাকার পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা এবং চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে। পরে জাতীয় গ্রিডের পুনরুদ্ধার কার্যক্রম শুরু হয়।

পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য অনুযায়ী, একই দিন দুপুর ২টা ৩০ মিনিটে জাতীয় গ্রিডের পুনরুদ্ধার কার্যক্রম পুরোপুরি সম্পন্ন হয়। এরপর গ্রিড লাইন ও গ্রিড উপকেন্দ্রগুলো চালু রেখে বিদ্যুৎকেন্দ্রগুলো পর্যায়ক্রমে চালু করার কার্যক্রম শুরু করা হয়। উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়।

আরটিভি/ এসকেডি


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাপানের সঙ্গে মেট্রোরেলের নতুন চুক্তি, হবে উড়ালপথ ও ৮ স্টেশন
রাজধানীতে মেট্রোরেল নেটওয়ার্ক সম্প্রসারণে এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫-এর চারটি নির্মাণ প্যাকেজের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এসব প্যাকেজের আওতায় ডিপোর অবকাঠামো, ১১.৫০৭ কিলোমিটার উড়াল রেলপথ এবং আটটি স্টেশন নির্মাণ করা হবে।
জাপানের সঙ্গে মেট্রোরেলের নতুন চুক্তি, হবে উড়ালপথ ও ৮ স্টেশন
আন্তর্জাতিক মানের ফাইব্রোস্ক্যান সেবা নিশ্চিতে পপুলার ও কেএনএস কানাডার নতুন সমঝোতা
পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড ও কেএনএস কানাডা (বিডি)-এর মধ্যে ফাইব্রোস্ক্যান সেবা পরিচালনা নিয়ে নতুন করে সমঝোতা হয়েছে।
আন্তর্জাতিক মানের ফাইব্রোস্ক্যান সেবা নিশ্চিতে পপুলার ও কেএনএস কানাডার নতুন সমঝোতা
টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন
বিশ্ববাজারে পোশাক উৎপাদনের মানদণ্ড ও প্রত্যাশার সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের টেকসই উন্নয়ন, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন সংক্রান্ত উদ্যোগ তুলে ধরবে বাটেক্সপো ২০২৬-এর  ‘ইমপ্যাক্ট জোন’। বাটেক্সপোর  এ ‘ইমপ্যাক্ট জোনে’ কার্বন নিঃসরণ হ্রাস, নবায়নযোগ্য জ্বালানি, পুনর্ব্যবহার, চক্রাকার অর্থনীতি ও সম্পদের দক্ষ ব্যবহারে পোশাকশিল্পের বিভিন্ন উদ্যোগ ও অর্জন তুলে ধরা হবে। পাশাপাশি লিঙ্গসমতা, শ্রমিকদের স্বাস্থ্য ও পুষ্টি, শিশুযত্ন এবং মাতৃসেবার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বিজিএমইএ। ইউরোপীয় ইউনিয়নের পরিবর্তনশীল নীতিমালা এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ডিজিটাল পণ্য পরিচিতিপত্রসহ বিভিন্ন ডিজিটাল অনুসরণযোগ্যতা ও পণ্য শনাক্তকরণ প্রযুক্তিও প্রদর্শন করা হবে এবারের বাটেক্সপোতে। প্রচলিত নিয়মনীতি পরিপালনের গণ্ডি ছাড়িয়ে টেকসই উৎপাদন, স্বচ্ছতা ও বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতার মাধ্যমে পোশাকশিল্পের ভবিষ্যৎ প্রস্তুতি তুলে ধরাই এ উদ্যোগের লক্ষ্য। ইমপ্যাক্ট জোন সম্পর্কে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, জলবায়ু সুরক্ষা, সম্পদের দক্ষ ব্যবহার ও চক্রাকার অর্থনীতির যুগে বাংলাদেশের পোশাকশিল্প যে সামগ্রিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, তার পূর্ণাঙ্গ প্রতিফলন ঘটবে এ আয়োজনে। এটি কেবল নিয়মনীতি পরিপালনের বিষয় নয় বরং বৈশ্বিক বাজারে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে শিল্পের দায়িত্বশীল অগ্রযাত্রার প্রতিফলন। এবিষয়ে বিজিএমইএর সহ-সভাপতি ভিদিয়া অমৃত খান বলেন, বৈশ্বিক টেকসই উৎপাদনের পরিবর্তনশীল চাহিদা পূরণের পাশাপাশি এ রূপান্তরে নেতৃত্ব দেওয়ার সক্ষমতাও বাংলাদেশের পোশাকশিল্পকে অর্জন করতে হবে। এ আয়োজনে কার্বন নিঃসরণ হ্রাস, চক্রাকার অর্থনীতি, শ্রমিককল্যাণ ও ডিজিটাল অনুসরণযোগ্যতায় শিল্পের অগ্রগতি তুলে ধরা হবে। উল্লেখ্য, পিডিএসের পৃষ্ঠপোষকতায় এবং বিজিএমইএর ব্যবস্থাপনায় বাটেক্সপোর রজতজয়ন্তী সংস্করণ আগামী ১৮ ও ১৯ নভেম্বর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আরটিভি/এসআর
টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন
গ্রীষ্মের আগেই দেশে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের
জীবাশ্ম জ্বালানির ওপর চাপ কমিয়ে জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আগামী গ্রীষ্ম মৌসুমের আগেই দেশে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে সরকার।
গ্রীষ্মের আগেই দেশে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের
৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে 
সোমবার (২৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার লেটার জারি করেছে।
৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে 
আরও পড়ুন
সংকট নিরসনে ইউজিসির কমিটি গঠন, নেই চুয়েটের কোনো প্রতিনিধি
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
খুবিতে বৃহত্তর রংপুর-দিনাজপুর ছাত্র কল্যাণ অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিয়াম ও মুম তাহিনা
ইবিতে ফুটবল খেলায় সংঘর্ষে তদন্ত কমিটি গঠন