ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

চট্টগ্রামের প্রথম পয়ঃনিষ্কাশন প্রকল্প চালু হচ্ছে আগামী জুলাইয়ে

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১০:৪২ এএম
চট্টগ্রামের সুয়ারেজ প্রকল্পের কাজ চলছে। ছবি: সংগৃহীত

প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন চট্টগ্রামের প্রথম সুয়ারেজ প্রকল্পের (পয়ঃনিষ্কাশন) প্রথম পর্যায়ের কাজ আগামী বছরের জুনে শেষ হচ্ছে। চট্টগ্রামকে ‘স্বাস্থ্যকর নগরী’ গড়ার লক্ষ্যে বাস্তবায়নাধীন এই প্রকল্প জুলাই মাসেই চালু হবে।

চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকল্পের প্রথম পর্যায় বাস্তবায়িত হলে নগরীর ২১টি ওয়ার্ডের প্রায় ২০ লাখ মানুষ আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থার আওতায় আসবে। সংশ্লিষ্ট এলাকার বাসাবাড়ির পয়ঃবর্জ্য সরাসরি পাইপলাইনের মাধ্যমে শোধনাগারে পৌঁছাবে। সেখানে বর্জ্য পরিশোধনের পর তা নিরাপদভাবে সাগরে নিষ্কাশন করা হবে। এর ফলে অপরিকল্পিতভাবে পয়ঃবর্জ্য ফেলা বন্ধ হওয়ার পাশাপাশি নগরীর নদী-খাল ও পরিবেশদূষণ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পের আওতায় হালিশহরের চৌচালা এলাকায় ১৬৩ একর জমিতে দুটি শোধনাগার নির্মাণ করা হচ্ছে। এর একটি দিয়ে পাইপলাইনের মাধ্যমে আসা দৈনিক ৯ কোটি লিটার পয়ঃবর্জ্য পরিশোধন করে নিরাপদভাবে সাগরে নিষ্কাশন করা হবে। অন্য শোধনাগারটিতে বিশেষায়িত যানবাহনের মাধ্যমে বাসাবাড়ি থেকে সংগ্রহ করা দৈনিক ৩০০ টন মানববর্জ্য প্রক্রিয়াজাত করা হবে। এ ছাড়া হালিশহরের আনন্দবাজার এলাকায় আরও একটি আধুনিক পয়ঃবর্জ্য শোধনাগার নির্মাণ করা হচ্ছে।

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি ইতোমধ্যে ৮২ শতাংশে পৌঁছেছে। বর্ষা মৌসুম শেষ হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে নির্মাণকাজের গতি বাড়ানো হয়েছে।

তিনি বলেন, প্রায় ৮০ লাখ মানুষের বসবাস চট্টগ্রাম দেশের অন্যতম প্রধান বন্দরনগরী হলেও এখানে এখনও পরিকল্পিত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গড়ে ওঠেনি। নগরীর অধিকাংশ বাসাবাড়ির বর্জ্য সেপটিক ট্যাংকে জমা হয়। প্রতিদিন প্রায় ২৮ কোটি ৮০ লাখ লিটার অপরিশোধিত পয়ঃবর্জ্য নগরীর বিভিন্ন নদী-খালে গিয়ে পড়ছে। ওয়াসার হিসাব অনুযায়ী, ২০৩০ সাল নাগাদ এর পরিমাণ বেড়ে দৈনিক ৫১ কোটি ৫০ লাখ লিটারে দাঁড়াতে পারে।

এ ছাড়া নগরীতে প্রতিদিন প্রায় ৫৩৯ ঘনমিটার মানববর্জ্য বা ফিক্যাল স্লাজ উৎপন্ন হয়, যা ২০৩০ সাল নাগাদ বেড়ে প্রায় ৭১৫ ঘনমিটারে পৌঁছাতে পারে।

ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলেন, বর্তমানে বাসাবাড়ির শৌচাগারের বর্জ্য নগরীর ড্রেন দিয়ে নদী-খালে গিয়ে পড়ছে। এমনকি এসব ড্রেনের মধ্য দিয়ে চলে যাওয়া ওয়াসার পানির পাইপলাইনেও বর্জ্য মিশে পানিদূষণের ঝুঁকি তৈরি হচ্ছে। ফলে নগরবাসীর জন্য নিরাপদ পানি সরবরাহ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।

প্রসঙ্গত, ১৯২৩ সালে ঢাকায় পয়ঃনিষ্কাশন ব্যবস্থা চালু হলেও ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম ওয়াসা দীর্ঘ ৬৩ বছরেও নগরীতে এ ধরনের কোনো ব্যবস্থা গড়ে তুলতে পারেনি।

চট্টগ্রাম ওয়াসা নগরীকে ছয়টি জোনে ভাগ করে ছয়টি সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (পয়ঃবর্জ্য শোধনাগার) এবং দুটি ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (মানববর্জ্য শোধনাগার) নির্মাণের পরিকল্পনা নিয়েছে। এর প্রথম পর্যায়ে ‘ক্যাচমেন্ট-১’ নামে একটি জোনে ২০২২ সালে কাজ শুরু হয়। পর্যায়ক্রমে বাকি পাঁচটি জোনেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম বলেন, প্রকল্পের প্রথম পর্যায় বাস্তবায়িত হলে নগরীর প্রায় ২০ লাখ মানুষ আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থার আওতায় আসবে। এর মাধ্যমে কোতোয়ালী, বাটালি হিল, লালখান বাজার, আগ্রাবাদ, পাঠানটুলি, চৌমুহনী, ঈদগাহ ও হালিশহরসহ বিভিন্ন এলাকার বাসিন্দারা উপকৃত হবেন। এ পর্যায়ে নগরীর ২১টি ওয়ার্ডের প্রায় ২৮ হাজার বাসাবাড়িকে স্যুয়ারেজ নেটওয়ার্কের আওতায় আনা হবে।

তিনি বলেন, প্রকল্পের আওতায় মাটির ৫ থেকে ১৫ মিটার গভীরে ২০০ কিলোমিটারের বেশি পাইপলাইন স্থাপন করা হচ্ছে। পাশাপাশি নির্মাণ করা হচ্ছে প্রয়োজনীয় ম্যানহোল ও অন্যান্য অবকাঠামো। ইতোমধ্যে ১৩৫ কিলোমিটার পাইপলাইন স্থাপনের কাজ শেষ হয়েছে। সূত্র: বাসস

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মহেশখালীতে হচ্ছে আরও ৩ এলএনজি টার্মিনাল
রোববার (৮ নভেম্বর) মহেশখালীর মাতারবাড়ীতে নির্মাণাধীন গভীর সমুদ্র বন্দর, কয়লানির্ভর বিদ্যুৎ কেন্দ্র, ধলঘাটা ও রাজঘাট এলাকা পরিদর্শন শেষে ব্রিফিংয়ে এ কথা জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
মহেশখালীতে হচ্ছে আরও ৩ এলএনজি টার্মিনাল
বাঁওড়ে মাছ উৎপাদন ও জেলেদের জীবনমান উন্নয়নে সরকারের ‘বড় উদ্যোগ’
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চার জেলার ২৯টি বাঁওড়ে মাছের উৎপাদন বাড়ানো এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ উদ্যোগ বাস্তবায়নে ৪৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ৫ বছর মেয়াদি একটি প্রকল্প গ্রহণ করেছে মৎস্য অধিদপ্তর।
বাঁওড়ে মাছ উৎপাদন ও জেলেদের জীবনমান উন্নয়নে সরকারের ‘বড় উদ্যোগ’
দিনাজপুর-ঢাকা রুটে হচ্ছে নতুন রেলপথ
উত্তরবঙ্গের ট্রেন ভ্রমণ ও যাতায়াতে ভোগান্তি কমাতে ৩১ হাজার ৫০০ কোটি টাকার অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা ও প্রকল্প গ্রহণ করেছে সরকার।
দিনাজপুর-ঢাকা রুটে হচ্ছে নতুন রেলপথ
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
‘লার্নিং এনহ্যান্সমেন্ট অ্যান্ড অ্যাক্সিলারেশন ইন প্রাইমারি এডুকেশন’ শীর্ষক এই কর্মসূচির আওতায় দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সার্বিক মানোন্নয়ন এবং শিশুদের তাদের বয়স ও শ্রেণি অনুযায়ী পঠন, লিখন ও গণিতের মৌলিক দক্ষতা অর্জনে সহায়তা প্রদান করা হবে।
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
দেশে আরও তিনটি নতুন সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের
এর মধ্যে ভোলায় দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া, চট্টগ্রামে বছরে ৪ লাখ মেট্রিক টন টিএসপি ও নরসিংদীর পলাশে বছরে ২৪ হাজার মেট্রিক টন ইউরিয়া ফরমালডিহাইড-৮৫ (ইউএফ-৮৫) উৎপাদন ক্ষমতার কারখানা স্থাপনের উদ্যোগ রয়েছে। 
দেশে আরও তিনটি নতুন সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের
আরও পড়ুন
‘তোর মা-বোন আছে?’ বলেই নিষিদ্ধ শ্রমিক লীগ নেতাকে চড়-থাপ্পড় এনসিপি নেত্রীর
আটটি পিস্তল নিয়ে ভিডিও বানিয়ে হুমকি দেওয়া সেই ‘বুলেট হৃদয়’ গ্রেপ্তার
সিঙ্গারা না পেয়ে ক্যান্টিনকর্মীর প্যান্টের জিপার খুলে ‘ভয়াবহ’ কাণ্ড ঘটালেন চিকিৎসক
বছরে ২৪০০ কোটি টাকার বেশি লেনদেন হয় চট্টগ্রামের শতাব্দী প্রাচীন শুঁটকি পট্টিতে