ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত থেকে আমদানি করা ১৮ কোচ হস্তান্তর, যুক্ত হবে ঢাকা-পাবনা রুটের ট্রেনে

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পিএম
ছবি: আরটিভি

নীলফামারীর সৈয়দপুর কারখানায় ভারত থেকে আমদানি করা ১৮টি রেলকোচের কারিগরি পরীক্ষা-নিরীক্ষা ও ট্রায়াল রান সম্পন্ন করে রেলওয়ের পাকশী ট্র্যাফিক বিভাগকে হস্তান্তর করা হয়েছে। কোচগুলো দিয়ে আগামী ১৯ নভেম্বর পাবনা-ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেনের উদ্বোধন করা হবে এবং বাণিজ্যিকভাবে চলাচল শুরু করবে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১টার দিকে পাকশী রেলওয়ের বিভাগের প্রতিনিধিদের হাতে কোচগুলো হস্তান্তর করা হয়।

রেল কারখানা সূত্রে জানা গেছে, রেলওয়ে পাকশী বিভাগের সহকারী যান্ত্রিক প্রকৌশলী মো. সাইফুল ইসলাম (সিএন্ডডাব্লু-২) ও ঈশ্বরদীর প্রধান ট্রেন পরীক্ষক তন্ময় সরকারের কাছে কোচগুলো হস্তান্তর করে। পরে সেগুলো পাকশীর উদ্দেশে সৈয়দপুর ত্যাগ করে।

এর আগে গত ১৭ অক্টোবর ভোর ৪টার দিকে ভারত থেকে প্রথম চালানের ১৮টি কোচ সৈয়দপুর রেল কারখানায় পৌঁছে। এরপর সেখানে বিশেষ ডিপ্রসেসিং, যান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষা ও কমিশনিং কাজ করা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে গত ৮ নভেম্বর রেলপথে পরীক্ষামূলক ট্রায়াল রান করানো হয়।

পরীক্ষামূলক চলাচলের সময় ট্রেনে ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাপরিচালক (জিএম) আহম্মদ মাসুম, ভারত থেকে ২০০ কোচ আমদানি-সংক্রান্ত প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) জয়দুল ইসলাম ও সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নূর মোহাম্মদ। ট্রায়াল রান শেষে সেদিনই পঞ্চগড় থেকে আবার সৈয়দপুর রেল কারখানায় ফিরে আসে। পরে ট্রায়াল রানের ফলাফল মূল্যায়ন করে কিছু কারিগরি কাজ সম্পন্ন করা হয়।
‎
এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নূর মোহাম্মদ জানান, ভারতীয় কোচগুলোর নানা পরীক্ষা-নিরীক্ষা শেষে ট্রায়াল রান সম্পন্ন করা হয়েছে। ট্রায়াল রানে কারখানার প্রকৌশলীদের সঙ্গে ভারতীয় বিশেষজ্ঞ দল যুক্ত ছিলেন। তারা ট্রায়াল রানে গতিবেগসহ অন্যান্য কারিগরি দিক পরীক্ষা করেছেন। পরে ট্রায়াল রানের ফলাফল মূল্যায়ন করে কিছু কারিগরি কাজ সম্পন্ন করে কোচগুলোকে ট্র্যাফিক বিভাগে হস্তান্তর করা হয়েছে। এখন কোচগুলো দিয়ে পাবনা এক্সপ্রেস ট্রেন চলাচল করবে।

উল্লেখ্য, ইউরোপীয় স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি এই কোচগুলোতে অ্যান্টি-টেলিস্কোপিক ও অ্যান্টি-ক্লাইম্বিং বৈশিষ্ট্য রয়েছে। ফলে দুর্ঘটনা বা সংঘর্ষের সময় কোচগুলো একে অপরের ওপর উঠে যাবে না। পুরোনো স্ক্রু কাপলিং ব্যবস্থার বদলে উন্নত সিবিসি কাপলিং থাকায় কোচগুলোতে ঝাঁকুনি অনেক কম হবে এবং ভ্রমণ হবে আরামদায়ক। এসব কোচে রয়েছে ছোট শিশুসহ যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে রয়েছে আলাদা শিশু পরিচর্যা বা বেবি কেয়ার রুম। কোচে প্রার্থনাকক্ষ বা নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া বাংলাদেশের রেলওয়ের বাস্তব অবস্থা মাথায় রেখে অতিরিক্ত ওজন বহনের উপযোগী করে কোচগুলোর কাঠামো শক্তিশালী করা হয়েছে। কোচগুলোর অভ্যন্তরীণ সাজসজ্জা (ইন্টেরিয়র ডেকোরেশন) অনেক আধুনিক। আসনগুলোতে রয়েছে ফোল্ডিং ব্যবস্থা। কোচগুলোতে সুসংহত সিসিটিভি নজরদারি ব্যবস্থা এবং যাত্রীদের জরুরি প্রয়োজনের জন্য প্যাসেঞ্জার অ্যালার্ম সিস্টেম রয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চট্টগ্রামের প্রথম পয়ঃনিষ্কাশন প্রকল্প চালু হচ্ছে আগামী জুলাইয়ে
প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন চট্টগ্রামের প্রথম সুয়ারেজ প্রকল্পের (পয়ঃনিষ্কাশন) প্রথম পর্যায়ের কাজ আগামী বছরের জুনে শেষ হচ্ছে। চট্টগ্রামকে ‘স্বাস্থ্যকর নগরী’ গড়ার লক্ষ্যে বাস্তবায়নাধীন এই প্রকল্প জুলাই মাসেই চালু হবে।
চট্টগ্রামের প্রথম পয়ঃনিষ্কাশন প্রকল্প চালু হচ্ছে আগামী জুলাইয়ে
মহেশখালীতে হচ্ছে আরও ৩ এলএনজি টার্মিনাল
রোববার (৮ নভেম্বর) মহেশখালীর মাতারবাড়ীতে নির্মাণাধীন গভীর সমুদ্র বন্দর, কয়লানির্ভর বিদ্যুৎ কেন্দ্র, ধলঘাটা ও রাজঘাট এলাকা পরিদর্শন শেষে ব্রিফিংয়ে এ কথা জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
মহেশখালীতে হচ্ছে আরও ৩ এলএনজি টার্মিনাল
বাঁওড়ে মাছ উৎপাদন ও জেলেদের জীবনমান উন্নয়নে সরকারের ‘বড় উদ্যোগ’
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চার জেলার ২৯টি বাঁওড়ে মাছের উৎপাদন বাড়ানো এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ উদ্যোগ বাস্তবায়নে ৪৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ৫ বছর মেয়াদি একটি প্রকল্প গ্রহণ করেছে মৎস্য অধিদপ্তর।
বাঁওড়ে মাছ উৎপাদন ও জেলেদের জীবনমান উন্নয়নে সরকারের ‘বড় উদ্যোগ’
দিনাজপুর-ঢাকা রুটে হচ্ছে নতুন রেলপথ
উত্তরবঙ্গের ট্রেন ভ্রমণ ও যাতায়াতে ভোগান্তি কমাতে ৩১ হাজার ৫০০ কোটি টাকার অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা ও প্রকল্প গ্রহণ করেছে সরকার।
দিনাজপুর-ঢাকা রুটে হচ্ছে নতুন রেলপথ
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
‘লার্নিং এনহ্যান্সমেন্ট অ্যান্ড অ্যাক্সিলারেশন ইন প্রাইমারি এডুকেশন’ শীর্ষক এই কর্মসূচির আওতায় দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সার্বিক মানোন্নয়ন এবং শিশুদের তাদের বয়স ও শ্রেণি অনুযায়ী পঠন, লিখন ও গণিতের মৌলিক দক্ষতা অর্জনে সহায়তা প্রদান করা হবে।
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
আরও পড়ুন
চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ
নীলফামারীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, সড়কে আগুন
মোহনগঞ্জে হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন, পুড়েছে চারটি আসন
বউ ও শাশুড়ির ধাওয়ায় ভোঁ দৌড়ে উধাও সেই মাসুদ