ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

মায়ের কারণে জন্মদিনটা আমার জন্য বিশেষ: নাদিয়া আহমেদ (ভিডিও)

গাজী আনিস

প্রকাশ : ৩০ আগস্ট ২০২০, ০৯:২৬ পিএম
নাদিয়া আহমেদ

জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নাদিয়া আহমেদ। নৃত্য ও অভিনয় জগত- এই দুই ক্ষেত্রে তার সরব অবস্থান। করোনার কারণে দীর্ঘদিন লাইট-ক্যামেরা-অ্যাকশন দৃশ্য থেকে দূরে ছিলেন। গৃহবন্দী সময়ে সোশ্যাল মিডিয়ায় সচেতনতা কার্যক্রমে অংশ নিয়েছেন। শুটিং কার্যক্রম চালু হওয়ায় আবারও সরব হয়েছেন নাদিয়া। ভক্তদের সামনে নতুন নতুন কাজ নিয়ে হাজির হচ্ছেন তিনি।

তবে ব্যস্ততার মধ্যে করোনার এই সংকটে সামনে এসেছে অভিনেত্রীর বিশেষ দিন। সোমবার (৩১ আগস্ট) নাদিয়া আহমেদের জন্মদিন। দিনটি ঘিরে যদিও তার পরিকল্পিত কোনো আয়োজন নেই। অপেক্ষায় আছেন হয়তো প্রিয়জনরা কোনো চমক দেবেন।

জন্মদিনের বিষয়ে আরটিভি নিউজকে নাদিয়া আহমেদ বলেন- জন্মদিনটা বরাবরই আমার জন্য বিশেষ একটা দিন। নিজের কাছে মনে হয় বছরের এই দিনটা আমার। এই দিনে পরিবারের মানুষদের সঙ্গে, প্রিয় বন্ধুদের সঙ্গে কাটাতে পছন্দ করি। জন্মদিনে কোনো কাজ করি না। মনে পড়ে একটা জন্মদিনে শুটিং করতে হয়েছিল।

কেন জন্মদিনটা বিশেষ এ প্রসঙ্গে নাদিয়া বলেন, জন্মদিন বিশেষ এই কারণে আমার আর আমার মায়ের জন্মদিন একই দিনে। ছোটবেলা থেকে দিনটা স্পেশাল তারিখ মনে হয়।

জন্মদিনের আয়োজন নিয়ে নাদিয়া বলেন, বিয়ের পর থেকে নাইম সব সময় কিছু না কিছু সারপ্রাইজ দেয়। প্রতিবারই ভিন্ন ভিন্ন সারপ্রাইজ থাকে। এবার আমার নিজের পরিকল্পনা নেই। বাড়িতে থাকব। সত্যি বলতে এবার করোনার কারণে সবার জন্য অন্যরকম সময়। ঘুরে বেড়ানো যাবে না। হয়তো পরিবারের সঙ্গে থাকব, রিলাক্স থাকব।

জন্মদিনে নিজের প্রত্যাশা সম্পর্কে তিনি বলেন, সংকটকালে প্রত্যাশা করোনা চলে যাক। আমরা আবার আগের রূপে ফিরে আসি। স্বাভাবিক জীবনে ফেরত আসি। আমি ফিল করেছি লকডাউনের মধ্যে পৃথিবী বোধহয় তার আগের প্রাকৃতিক সৌন্দর্য ফিরে পেয়েছে। আমরা সৌন্দর্য নষ্ট করে ফেলেছিলাম। অস্থির হয়ে উঠেছিলাম। সেই অস্থিরতা কাটিয়ে সময়টা মনে রেখে যেন সামনের জীবন সাজাতে পারি। পৃথিবীটা যেন সুন্দর করতে পারি, মানুষ হিসেবে মানুষের পাশে থাকতে পারি। করোনাকালে আসলে সবার মধ্যে সচেতনতা তৈরি হয়েছে, পরিষ্কার-পরিচ্ছন্নতা ব্যাপারগুলো তৈরি হয়েছে, এই জিনিসগুলো যেন নিয়মিত মেনে চলি। এটাই সবার কাছে আমার চাওয়া।

ভক্তদের উদ্দেশে তিনি বলেন, বিগত অনেক বছর ধরে আপনাদের ভালোবাসা পেয়েছি। আপনাদের উৎসাহ পেয়ে নিয়মিত কাজ করছি। উৎসাহের কারণে আরও ভালো কিছু করতে ইচ্ছে হয়। সেই ভালোবাসা সব সময় চাই। আমি চেষ্টা করব কাজ দিয়ে সবার ভালোবাসা বজায় রাখতে।

জিএ/পি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘দ্বিতীয় ওয়েভ ঠেকাতে সচেতনতা সৃষ্টিতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে কাজে লাগানো হবে’ 
করোনা মহামারিতে চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে বিতর্কের মুখে পদত্যাগ করেন স্বাস্থ্য অধিদপ্তরের বিদায়ী মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল কালাম আজাদ। এরপর ভারপ্রাপ্ত ডিজির দায়িত্বে আসেন ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান  ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।  করোনাভাইরাস মহামারিতে সচল বিশ্ব অচলের পথে। বিশ্বে প্রতিদিন লাখের ওপরে মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। তরুণ ছেলেমেয়ে বেশি করোনায় সংক্রমিত হলেও মৃত্যুতে এগিয়ে বয়স্করা। বিশ্বে মোট করোনা আক্রান্ত ৪ কোটি ৭১ লাখ, মৃত্যু ১১ লাখ ২৪ হাজারের বেশি। আর বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৫ হাজার ৬৯৯ জন। আক্রান্ত হয়েছেন তিন লাখ সাত হাজার ৭৪১ জন। আসন্ন শীতের মৌসুমে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের প্রয়োজনীয় প্রস্তুতি, সামর্থ্য ও সীমাবদ্ধতা বিষয়ে সম্প্রতি আরটিভি নিউজের মুখোমুখি হন ভারপ্রাপ্ত ডিজি ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। সাক্ষাৎকার নিয়েছেন স্টাফ রিপোর্টার ফারুক আলম। প্রশ্ন: শীতের মৌসুমে করোনার প্রকোপ মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তুতি কেমন? খুরশীদ আলম: দেশে করোনা সংক্রমণের শুরু থেকে নিয়মিত স্বাস্থ্য অধিদপ্তর জনগণের পাশে দাঁড়িয়ে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। করোনা নিয়ন্ত্রণ নিয়ে শুরুর দিকে বেশকিছু সমালোচনার মুখে পড়েছিল। বর্তমানে সেই সমালোচনা অতিক্রম করে স্বাস্থ্য অধিদপ্তরের কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর আসন্ন শীতের মৌসুমে করোনা সংক্রমণ বাড়ার শঙ্কা থেকে ইতোমধ্যে কিছু পরিকল্পনা হাতে নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। টেকনিক্যাল কমিটির সদস্যদের পরামর্শগুলো গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আগে টেকনিক্যাল কমিটির পরামর্শ গুরুত্ব দেওয়া হয়নি। মানুষকে শরীরিক দূরত্ব বজায় রাখার পরমর্শ দেওয়া হচ্ছে। মাস্ক পড়ে বাসাবাড়ির বাইরে বের হতে হবে। সেকেন্ড ওয়েভ নিয়ে নতুন কর্মপরিকল্পনা প্রচার-প্রচারণা করা হচ্ছে। বিশেষ করে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে মানুষকে সচেতন করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রশ্ন: করোনা টেস্টের সংখ্যা বাড়ানোর ব্যাপারে কি ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে? খুরশীদ আলম: ভাল প্রশ্ন করেছেন। সত্যিকার অর্থে বলতে গেলে করোনা সংক্রমণের শুরুর দিকে টেস্টের ব্যাপারে সুনির্দিষ্ট কোনও বার্তা দেওয়া সম্ভব হয়নি। এতে মানুষ আতঙ্কিত হয়ে হুমরি খেয়ে করোনা টেস্টের জন্য হাসপাতালে আসেন, টেস্টে চাপ বেড়ে যায়। মানুষ চিকিৎসা নিতে এতে ভোগান্তির শিকার হয়েছিল। আর বিশ্বে সকল দেশে রোগটি নতুন হওয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। রোগীর চিকিৎসা দিতে গিয়ে চিকিৎসকরাও ভয়ের মধ্যে ছিল। সঠিক পরিকল্পনা নিতে পারলে, বিশৃঙ্খলা সৃষ্টি হত না। করোনা টেস্ট ও রোগীর চিকিৎসার জন্য রাজধানী, সিটি করপোরেশন, জেলা ও উপজেলা শহরে হাসপাতালের ব্যবস্থা করেছে সরকার। হাসপাতালে বেড খালি থাকায় কয়েকটি কভিড-১৯ হাসপাতালে সাধারণ রোগীর চিকিৎসার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। মানুষ করোনা টেস্ট ও করোনা আক্রান্ত হলে চিকিৎসা নিতে হাসপাতালে যেন আসেন সেই আত্মবিশ্বাস ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এক্ষেত্রে নতুন উদ্যোগ হিসেবে অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা করা হচ্ছে। এখন করোনা টেস্টের জন্য মানুষ হাসপাতালে আসছেন প্রশ্ন: করোনায় টেলিমেডিসিন সেবা সম্পর্কে কিছু বলুন? খুরশীদ আলম: টেলিমেডিসিন সেবা নিঃসন্দেহ রোগীদের জন্য ভাল। কিন্তু এই টেলিমেডিসিন সেবা নেওয়ার কিছু প্রক্রিয়া বা ধাপ রয়েছে। মনে করেন- কেউ জটিল কোন রোগে আক্রান্ত হয়েছেন আবার করোনাও আক্রান্ত হয়েছেন। তখন যদি বাসায় থেকে টেলিমেডিসিন সেবা নেওয়া যাবে না। বিশেষ করে বয়স্কদের মধ্যে যারা শ্বাসকষ্টসহ অন্য কোন রোগে ভুগছেন তারা করোনা আক্রান্ত হলে বাসায় না রেখে হাসপাতালে চিকিৎসা নিতে হবে। চিকিৎসকদের পরামর্শ নিয়ে টেলিমেডিসিন সেবা এগোতে হবে। অনেক সময়ে মানুষ নিজেরাই বাসায় বসে নিজেই চিকিৎসক হয়ে উঠেন। আর করোনা আক্রান্ত হয়ে জটিল অবস্থা সৃষ্টি হলে হাসপাতালে চলে আসেন। তখন ওই রোগীকে চিকিৎসক সেবা দিতে গিয়ে বেগ পেতে হয়। করোনায় আমেরিকাসহ উন্নত দেশগুলোতে ৭০ বছরের ওপরে বয়স্ক মানুষ বেশি মারা যাচ্ছেন। আমাদের দেশে ৭০ বছরের ওপরে বয়স্ক মানুষের সংখ্যা কম তাই ৫০ কিংবা ৬০ বছরের ওপরে মানুষ মারা যাচ্ছেন। প্রশ্ন: চীনা ভ্যাকসিনের ট্রায়ালের অনুমতি দিল সরকার, ফের তা বন্ধ হয়ে গেল কেন? খুরশীদ আলম: চীনা কোম্পানি তাদের করোনা ভ্যাকসিন বাংলাদেশে ট্রায়ালের জন্য কয়েকবার সম্মতি চাওয়ায় পর সরকার অনুমতি দেয়। এই কোম্পানি প্রথমে ফ্রি-তে ট্রায়াল দেওয়ার কথা ছিল কিন্তু তারা ট্রায়াল শুরু করতে গেলে অর্থ দাবি করে। আমাদের লোকজনের ওপর চীনা কোম্পানি ভ্যাকসিন ট্রায়াল করবে আর আমাদের কাছ থেকেই অর্থ দাবি করবে। এটি কোনভাবেই হয় না। সেজন্য চীনা ভ্যাকসিনের ট্রায়াল বাতিল করা হয়েছে। প্রশ্ন: অ্যান্টিজেন কিটের ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তর কি ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে?  খুরশীদ আলম: অ্যান্টিজেন কিট বিশ্ব ব্যাংক ও ইউনিসেফের সহযোগিতায় কেনা হবে। ইতোমধ্যে ইউনিসেফ ১০ লাখ অ্যান্টিজেন কিট কিনে দেওয়ার কথা রয়েছে। বিশ্ব ব্যাংক অ্যান্টিজেন কিট কেনার জন্য অর্থ বরাদ্দ রেখেছে। এই মুহূর্তে করোনার চিকিৎসা বাবদ অ্যান্টিজেন কিট কিংবা অন্যান্য কেনাকাটা দ্রুত করতে গিয়ে ঝামেলার মধ্যে যাবে না স্বাস্থ্য অধিদপ্তর। নিয়ম মেনে কেনাকাটা করা হবে। দুর্নীতি দমন কমিশন (দুদক) বারবার আসছে। এতে অস্বস্তিতে পড়তে হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের সবাইকে। প্রশ্ন: করোনা চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে যাওয়ার পরবর্তীতে মানুষ কোন সমস্যায় পড়ছেন সেটি জানার কোন ব্যবস্থা করা হয়েছে কিনা? খুরশীদ আলম: হাসপাতাল থেকে করোনা রোগী চিকিৎসা নিয়ে বাসায় যাওয়ার পরবর্তীতে আর কোন সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা সেটি জানতে প্রতিটি হাসপাতালে পুনঃসেবা কেন্দ্র চালু করা হয়েছে। চিকিৎসা নিয়ে বাড়িতে যাওয়ার পরবর্তীতে যেকোন মানুষ এই সেবাটি নিতে পারেন। এফএ/ এমকে
‘দ্বিতীয় ওয়েভ ঠেকাতে সচেতনতা সৃষ্টিতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে কাজে লাগানো হবে’ 
চেয়েছিলাম সিনেমাটোগ্রাফি টাইপের কিছু করবো, ভাইরাল হবো বুঝিনি (ভিডিও)
সবুজ রঙের একই ধরণের পোশাক পরা এক ঝাঁক তরুণ-তরুণী। বেশ কিছু মোটরসাইকেলে শো ডাউন দিচ্ছেন তারা। তবে সোনালি রঙের পোশাক পরা এক নারী বাইকারের দিকে নজর সবার, আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। গায়ে হলুদের অনুষ্ঠানে বাইক চালিয়ে উপস্থিত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মুহূর্তে ভাইরাল ফারহানা আফরোজ। গত ১৩ আগস্ট ছিল যশোরের মেয়ে ফারহানার গাঁয়ে হলুদের অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানের ছবি ও ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে বিষয়টি সহজে নিতে পারেননি অনেকেই। বিষয়টি নিয়ে আরটিভি নিউজের সঙ্গে ফারহানার কথা হয়। তিনি জানিয়েছেন তার বিয়ে হয়েছে ২০১৭ সালে। ব্যক্তিগত ও পারিবারিক বিভিন্ন কারণে বিয়ের অনুষ্ঠান দেরিতে হয়েছে। এর মধ্যে তার কোলজুড়ে এসেছে ছেলে সন্তান। এক মাস ১৩ দিন বয়স হয়েছে ছেলের। তবে সম্প্রতি ভাইরাল হওয়ায় মানসিক অশান্তিতে আছেন তিনি। ফারহানার সঙ্গে কথোপকথন পাঠকদের জন্য তুলে ধরা হলো- আপনি কতদিন ধরে বাইক চালান, কী মডেলের বাইক চালান? আমি ২০১৭ সালের শেষ দিক থেকে প্রফেশনালি বাইক চালাই। বর্তমানে বাইকে চড়ে ঢাকা শহরে যাতায়াত করি। তবে আমি বাইক চালানো শিখি ২০০৭ সালে। মডেলের বাইক বলতে আগে থেকে আমি ইয়ামাহা পছন্দ করি। আর বর্তমানে আমার ভাইয়ের বাইক চালাই।  যে আয়োজনটা ভাইরাল হলো, এটা কী উদ্দেশ্যে করা? উদ্দেশ্য কিছুই ছিল না। আসলে ঢাকায় অহরহ দেখি বাইক নিয়ে ছেলেরা এন্ট্রি দেয়, আমার ইচ্ছে ছিল আমি এন্ট্রি দেবো। এজন্য পার্লার থেকে যাওয়ার পথে শুট করলাম যেটা সিনেমাটোগ্রাফি টাইপের কিছু একটা করার জন্যে। এটা যে ভাইরাল হবে বুঝিনি।  শ্বশুরবাড়িতে এটা ইতিবাচক নাকি নেতিবাচকভাবে দেখেছ? না পজিটিভ বা নেগেটিভ কোনো ইমপ্যাক্ট পড়েনি। কারণ আমার শ্বশুরবাড়িতে তো আগে থেকেই জানতো যে আমি বাইক চালাই। কিন্ত মানুষের নানা ধরণের কথা নিয়ে  নেগেটিভ ইমপ্যাক্ট পড়তে পারে। কারণ সবাই তো মানুষ। এটা হওয়া স্বাভাবিক। আপনার বিয়ে হয় কত সালে? ২০১৭ সালে বিয়ে হয়েছে। তখন বউ উঠানো হয়নি কারণ বাবা মারা গিয়েছিলেন। পড়ালেখাসহ নানা কারণ ছিল। আমার একটা বেবি আছে। ১ মাস ২৩ দিন বয়স। ছেলে বেবি। নাম সাহাদ হাসান। স্বামী সম্পর্কে বলুন আমার স্বামী টেক্সটাইল ইঞ্জিনিয়ার। গাজীপুরে পোস্টিং। শ্বশুরবাড়ি পাবনাতে। শুনলাম আপনার শ্বশুর আপনাকে বাইক গিফট করবেন? এরকম কিছু না। আসলে ঢাকা শহরে যাতায়াতের কষ্ট, এজন্য শ্বশুর কথায় কথায় একদিন দিতে চেয়েছিলেন। আসলে এ নিয়ে নিউজ করার কিছু নাই। আপনাকে যে নেতিবাচকভাবে অনেকেই উপস্থাপন করছেন, বিষয়টি নিয়ে কোনো পদক্ষেপ নেবেন? আমি আজই থানায় মামলা করতে চাচ্ছি। অনেকে অনেক রকম মতামত দিচ্ছেন। আমি তো ভাইরাল হবার জন্য কিছু করিনি। শখ পূরণ করার জন্য করেছি। কী ধরণের কমেন্টস করেছে দেখলে বুঝবেন। আমি ভাষাহীন হয়ে গেছি। এজন্য অবশ্যই আমি মামলা করবই। আমার বাসায় ইতোমধ্যে থানার অফিসার গেছেন, কথাবার্তা চলছে। সোশ্যাল মিডিয়া ইউজারদের উদ্দেশে কিছু বলুন? একটা নতুন জিনিস নেগেটিভ, পজেটিভভাবে সবাই নেবেন। তবে আমি বলবো কে কোন বংশের এটা প্রকাশ করার দরকার নাই। যারা আমাকে বিরূপভাবে উপস্থাপন করছেন, তাদের মানসম্মান আসলে কোথায় গিয়ে ঠেকছে সেটা ভেবে দেখবেন। অনুরোধ করব- অন্য একজনকে নষ্ট করতে গিয়ে নিজে নষ্ট হবেন না। সবাইকে বলব মিথ্যা নিউজ ছড়াবেন না কেউ। নিউজ দেখলাম, আমি নাকি বাইক নিয়ে বরের বাসায় আসছি। এটা কোনো ধরণের নিউজ। কখনও এমন তো হয়নি।   জিএ/ এমকে  
চেয়েছিলাম সিনেমাটোগ্রাফি টাইপের কিছু করবো, ভাইরাল হবো বুঝিনি (ভিডিও)
আরও পড়ুন
শুভ জন্মদিন এম এম বাদশাহ
পর্ন তারকার সঙ্গে সালমানের সম্পর্ক কী?
সালমানের বাড়িতে ঝুলছে নোটিশ, ঘর ছেড়েছেন তিনি
আজ কথাসাহিত্যিক অরুণ কুমার বিশ্বাসের জন্মদিন