ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

আইন মন্ত্রণালয়ের ভেটিং পর্যায়ে পে-স্কেল, গেজেট প্রকাশ নিয়ে নতুন জটিলতা

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পিএম
ছবি: সংগৃহীত

মন্ত্রিসভায় নতুন বেতনকাঠামো অনুমোদনের পর পেরিয়ে গেছে ১০ দিন। হয়নি। গত ৩১ আগস্ট নতুন বেতনকাঠামো অনুমোদনের পর এক সপ্তাহের মধ্যে গেজেট জারির কথা জানানো হলেও ১০ সেপ্টেম্বর পর্যন্ত তা প্রকাশিত হয়নি।

সর্বশেষ তথ্য অনুযায়ী, পে-স্কেল সংক্রান্ত প্রজ্ঞাপনটি বর্তমানে আইন মন্ত্রণালয়ের ভেটিং পর্যায়ে রয়েছে। এতে নতুন বেতনকাঠামো নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ফের অনিশ্চয়তা দেখা দিয়েছে। নতুন স্কেলে মূল বেতন কত নির্ধারণ করা হবে, কোন ভাতা কখন কার্যকর হবে এবং বকেয়া কীভাবে হিসাব করা হবে এসব বিষয়ে চূড়ান্ত নির্দেশনার জন্য গেজেটের অপেক্ষায় রয়েছেন চাকরিজীবীরা।

গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন করা হয়। ওই দিন মন্ত্রিপরিষদসচিব জানিয়েছিলেন, এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, মন্ত্রিসভায় অনুমোদনের পর প্রজ্ঞাপন জারির আগে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এর অংশ হিসেবে আইন মন্ত্রণালয়ের ভেটিংসহ বিভিন্ন বিষয় চূড়ান্ত করা হচ্ছে।

তবে নাম প্রকাশ না করার শর্তে অর্থ বিভাগের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, জুডিশিয়ারি সার্ভিসের কর্মীরা শতভাগ ভাতা দাবি করেছিলেন। কিন্তু অর্থ বিভাগ এতে সম্মতি দেয়নি। বিষয়টির পূর্ণাঙ্গ সমাধান ছাড়াই মন্ত্রিসভায় নতুন বেতনকাঠামো অনুমোদন ও ঘোষণা করা হয়েছে। এখন ওই জটিলতার সমাধান না করে গেজেট প্রকাশের সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রকাশ্যে বিস্তারিত কিছু বলতে চাইছেন না। ফলে গেজেট প্রকাশে বিলম্বের প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত বিভিন্ন খসড়া বা গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে চূড়ান্ত বেতন নির্ধারণের সুযোগ নেই। বিশেষ করে বেতন নির্ধারণের পদ্ধতি, বার্ষিক বেতন বৃদ্ধি, পদোন্নতি, উচ্চতর গ্রেড, বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা এবং অবসর সুবিধার ক্ষেত্রে প্রজ্ঞাপনে দেওয়া নির্দেশনাই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সৌরবিদ্যুৎ কেনার দাম নির্ধারণ করল বিইআরসি
বেসরকারি বাণিজ্যিক সৌরবিদ্যুৎকেন্দ্র (মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট) থেকে বিদ্যুৎ ক্রয়ের পাইকারি দর এবং জাতীয় সঞ্চালন ও বিতরণ লাইন ব্যবহারের মাশুল (ওপেন অ্যাকসেস ট্যারিফ) নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
সৌরবিদ্যুৎ কেনার দাম নির্ধারণ করল বিইআরসি
বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ
যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে কম বৃদ্ধি পাওয়ায় ডলারের মান কমেছে। আর অক্টোবরে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াবে না বলে ইঙ্গিত পাওয়া গেছে। এতে করে সুদবিহীন সম্পদ সোনার বাজারে ঊর্ধ্বগতি দেখা গেছে।
বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ
অক্টোবরের জন্য জ্বালানি তেলের দাম বেঁধে দিল সরকার
বুধবার (৩০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের কাছে এই চিঠি পাঠানো হয়।
অক্টোবরের জন্য জ্বালানি তেলের দাম বেঁধে দিল সরকার
সরকারের বেঁধে দেওয়া দামে মিলছে না এলপিজি, ডিসিদেরকে মাঠে নামার নির্দেশ
সরকার নির্ধারিত দামের চেয়েও ৬০০ থেকে ১০০০ টাকা বেশি দিয়ে এলপিজি সিলিন্ডার কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। 
সরকারের বেঁধে দেওয়া দামে মিলছে না এলপিজি, ডিসিদেরকে মাঠে নামার নির্দেশ
গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ
গ্লোবাল ইনোভেশন ইনডেক্স (জিআইআই) ২০২৬-এ অন্তর্ভুক্ত দক্ষিণ এশিয়ার ছয়টি দেশের মধ্যে সবার নিচে রয়েছে বাংলাদেশ। ১৩৯টি দেশের মধ্যে বাংলাদেশ ১০৫তম অবস্থানে রয়েছে। যেখানে নেপাল ১০৪তম অবস্থানে উঠে এসেছে। 
গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ
আরও পড়ুন
বাড়ল সিগারেটের দাম
পে-স্কেল উঠছে মন্ত্রিসভায়, বেতন বাড়বে যেভাবে
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয়ে বাংলাদেশ জাতীয় দলকে মন্ত্রিসভার অভিনন্দন
মন্ত্রিসভায় আসছে নতুন চার মুখ, রাতেই শপথ