ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

‘দেশের প্রত্যন্ত অঞ্চলে বায়োগ্যাস প্লান্ট সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে সরকার’

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ০৪:০২ পিএম
বায়োগ্যাস প্লান্টে একজন কাজ করছেন। ছবি: কাল্পনিক

জ্বালানি সংকট মোকাবিলা, বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানো এবং গ্রামীণ পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আগামী দুই বছরের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে বায়োগ্যাস প্লান্ট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার।

বুধবার (২১ অক্টোবর) কক্সবাজারের লিংক রোড সংলগ্ন এলাকায় আয়োজিত বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এ পরিকল্পনার কথা জানান।

তিনি বলেন, বর্তমানে সীমিত পরিসরে বাস্তবায়িত বায়োগ্যাস কার্যক্রমকে আগামীতে দেশব্যাপী সম্প্রসারণ করা হবে। এ লক্ষ্যে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে বায়োগ্যাস প্রযুক্তির সুবিধা পৌঁছে দিতে সরকার কর্মপরিকল্পনা গ্রহণ করছে।

প্রতিমন্ত্রী বলেন, বায়োগ্যাসের সুবিধা ও ব্যবহার সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে একটি বুকলেট তৈরি করা হবে। মাঠপর্যায়ে তা বিতরণের মাধ্যমে খামারিদের বায়োগ্যাস প্লান্ট স্থাপনে উদ্বুদ্ধ করা হবে।

দেশের তরুণ সমাজই প্রকৃত চালিকাশক্তি জানিয়ে আমিনুল হক বলেন, তরুণদের দক্ষতা ও কর্মক্ষমতাকে কাজে লাগিয়ে দেশের সার্বিক পরিবর্তন ও উন্নয়ন নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, যুগের চাহিদা বিবেচনায় যুব উন্নয়ন কেন্দ্রগুলোর প্রশিক্ষণ কার্যক্রম আধুনিকায়ন করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফ্রিল্যান্সিং, কেয়ারগিভিং ও মোবাইল সার্ভিসিংয়ের মতো সময়োপযোগী খাতে প্রশিক্ষণের পাশাপাশি সহজ শর্তে ঋণ সহায়তা দেওয়া হচ্ছে, যাতে যুবকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।

বায়োগ্যাস উৎপাদন সম্প্রসারণের পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, গৃহস্থালির জ্বালানি চাহিদা পূরণের পাশাপাশি বাণিজ্যিকভাবে বায়োগ্যাস উৎপাদন ও সরবরাহ বাড়ানোর বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে বিকল্প জ্বালানির ব্যবহার সম্প্রসারণের পাশাপাশি খামারিদের অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে।

তিনি বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিটি সেবা দেশের একেবারে প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার।

অনুষ্ঠানে বায়োগ্যাস প্লান্ট স্থাপনে উৎসাহিত করতে দুজন খামারিকে দেড় লাখ টাকা করে ঋণ দেওয়া হয়। সূত্র: বাসস

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশের বাজারে কমেছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ সোনার দাম সমন্বয় করে ২২ ক্যারেটের প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছে।
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
২৭ দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরলো সিইউএফএল
যান্ত্রিক ত্রুটির কারণে ২৭ দিন বন্ধ থাকার পর আবার ইউরিয়া সার উৎপাদন শুরু করেছে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)।
২৭ দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরলো সিইউএফএল
বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ
আন্তর্জাতিক বাজারে সোনার দামে ঊর্ধ্বগতি দেখা গেছে। মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত শুরুর শঙ্কায় জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। এতে করে উচ্চ মূল্যস্ফীতি ও সুদের হার বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে।
বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ
‘প্রস্তাবিত মজুরি নির্ধারণ হলে বিশ্ববাজারে প্রতিযোগিতার সুবিধা হারাবে বাংলাদেশ’ 
স্পারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বলেন, এই মজুরি যদি আমরা আমাদের প্রতিযোগী দেশগুলোর সঙ্গে তুলনা করি, সেই বাস্তবতায় একেবারে অস্বাভাবিক। এটি দিয়ে বাংলাদেশের কোনো ইন্ডাস্ট্রি চলতে পারবে না। 
‘প্রস্তাবিত মজুরি নির্ধারণ হলে বিশ্ববাজারে প্রতিযোগিতার সুবিধা হারাবে বাংলাদেশ’ 
নতুন বেতন কাঠামোতে সরকারি কর্মচারীদের জন্য দুঃসংবাদ
নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ফলে পে-ফিক্সেশনের মাধ্যমে মূল বেতন বাড়লেও শ্রান্তি ও বিনোদন ভাতার অতিরিক্ত বা বকেয়া অর্থ পাবেন না সরকারি কর্মচারীরা। এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়ে গেজেট জারি করেছে অর্থ মন্ত্রণালয়। বুধবার (১১ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ-সংক্রান্ত গেজেট জারি করে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থ বিভাগের প্রবিধি-৩ শাখার যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম স্বাক্ষরিত গেজেটে বিষয়টি প্রকাশ করা হয়। গেজেটের নির্দেশনা অনুযায়ী, সরকারি চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর আওতায় ধাপভিত্তিক বেতনস্কেল কার্যকর হওয়ার সময় শ্রান্তি ও বিনোদন ভাতা প্রদানের ক্ষেত্রে এ নিয়ম অনুসরণ করা হবে। ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে। অর্থ বিভাগের ১৯৮৯ সালের ২০ মার্চ জারি করা বিধি অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী যে মাসে শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাবেন, ওই মাসে উত্তোলিত মূল বেতনের সমপরিমাণ অর্থ ভাতা হিসেবে পাবেন। নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রেও এ নিয়ম বহাল রাখা হয়েছে। তবে গেজেটে বলা হয়েছে, নতুন বেতন কাঠামোর আওতায় ধাপভিত্তিক বেতন বাস্তবায়ন ও পে-ফিক্সেশনের কারণে পরবর্তী সময়ে কোনো কর্মচারীর মূল বেতন পুনর্নির্ধারিত বা বৃদ্ধি পেলেও শ্রান্তি ও বিনোদন ভাতার হিসাব পুনরায় সমন্বয় করা হবে না। অর্থাৎ, সংশ্লিষ্ট কর্মচারী শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাওয়ার মাসে বাস্তবে যে পরিমাণ মূল বেতন উত্তোলন করবেন, সেই পরিমাণ অর্থই ভাতা হিসেবে পাবেন। পরবর্তী সময়ে পে-ফিক্সেশনের মাধ্যমে মূল বেতন বাড়লে আগের উত্তোলিত ভাতার বিপরীতে অতিরিক্ত অর্থ বা বকেয়া পাওয়ার সুযোগ থাকবে না। অর্থ বিভাগের এ নির্দেশনা অবিলম্বে কার্যকর করার কথা গেজেটে উল্লেখ করা হয়েছে। ফলে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পর মূল বেতন বৃদ্ধি পেলেও শ্রান্তি ও বিনোদন ভাতার ক্ষেত্রে বাড়তি অর্থ পাওয়ার প্রত্যাশা পূরণ হচ্ছে না সরকারি কর্মচারীদের। আরটিভি/এসকে
নতুন বেতন কাঠামোতে সরকারি কর্মচারীদের জন্য দুঃসংবাদ
আরও পড়ুন
নতুন বেতন কাঠামোতে সরকারি কর্মচারীদের জন্য দুঃসংবাদ
পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকায় চাল বিক্রি করবে সরকার
ফোনে নজরদারির জন্য ইসরায়েলি প্রযুক্তি কিনল ভারত!
ভাঙারি দোকানে কেজি দরে বিক্রি হচ্ছে সরকারি বই