ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ০৮:১৬ এএম
ছবি: সংগৃহীত

দেশের বাজারে টানা দুই দফা সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ শনিবার (৩১ অক্টোবর) সোনার দাম সমন্বয় করে সংগঠনটি। এতে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়।

বাজুসের নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ভ্যাটসহ ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।

আজকের বাজারে সোনার দাম

২২ ক্যারেট: ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা, ২১ ক্যারেট: ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেট: ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা ও সনাতন পদ্ধতি: ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।

সোনার দাম নির্ধারণের পাশাপাশি অলঙ্কার বিক্রি, বিনিময় ও পুরোনো সোনা কেনার ক্ষেত্রেও নির্দেশনা দিয়েছে বাজুস। সংগঠনটির নিয়ম অনুযায়ী, অলঙ্কারের নকশা ও কাজের ধরন বিবেচনায় মজুরি নির্ধারণ করা হবে। তবে সোনা ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এ ছাড়া মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার বিনিময়ের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পুরোনো অলঙ্কার কেনার ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই।

এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করেছিল বাজুস। একই সময়ে ২১ ক্যারেটের সোনার দাম ছিল ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।

শুক্রবার ও শনিবার দুই দফা দাম কমানোর ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম মোট ৭ হাজার ১১৫ টাকা কমেছে। এতে দেশের বাজারে সোনার দাম আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাজুসের নির্ধারিত এ দাম কার্যকর থাকবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পুনর্ব্যবহারযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিচ্ছে সরকার: মাহদী আমিন
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার পুনর্ব্যবহাযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। 
পুনর্ব্যবহারযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিচ্ছে সরকার: মাহদী আমিন
নতুন মজুরি বোর্ড গঠনের গেজেট প্রকাশে বিকেএমইএ’র বার্তা
রোববার (১ নভেম্বর) মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তের পর সেই বার্তায় বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম জানান, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের পাশাপাশি কারখানার কার্যক্রম সচল রাখাও সমান গুরুত্বপূর্ণ।
নতুন মজুরি বোর্ড গঠনের গেজেট প্রকাশে বিকেএমইএ’র বার্তা
বাংলা কিউআরে যুক্ত হলো নতুন সেবা
দেশে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় বাংলা কিউআরে যুক্ত হয়েছে নতুন সেবা। রোববার (১ নভেম্বর) থেকে এ সুবিধা চালু হয়েছে।
বাংলা কিউআরে যুক্ত হলো নতুন সেবা
‘তিন মাসে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করবে সরকার’
পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, আগামী ৩ মাসের মধ্যে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করবে সরকার। এরমধ্যে শুধু ঢাকা শহর থেকেই ২৯৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে।
‘তিন মাসে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করবে সরকার’
নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি 
ভোক্তাদের জন্য পণ্যের পরিসর বাড়ানো, বাণিজ্যিক আয় বৃদ্ধি এবং সরকারি ভর্তুকির ওপর নির্ভরতা কমাতে আগামী নভেম্বর থেকে প্যাকেটজাত হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও চা বিক্রি শুরু করার পরিকল্পনা নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি 
আরও পড়ুন
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
দেশে আজ সোনার ভরি কত?
দেশের বাজারে আবারও কমলো সোনার দাম