ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

২৭ দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরলো সিইউএফএল

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পিএম
ছবি: সংগৃহীত

যান্ত্রিক ত্রুটির কারণে ২৭ দিন বন্ধ থাকার পর আবার ইউরিয়া সার উৎপাদন শুরু করেছে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে কারখানাটিতে উৎপাদন শুরু হয়।

বর্তমানে কারখানাটিতে ২৪ ঘণ্টায় গড়ে এক হাজার মেট্রিক টনের বেশি ইউরিয়া সার উৎপাদিত হচ্ছে। উৎপাদিত সারের বাজারমূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা।

সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ২৭ দিন কারখানাটির উৎপাদন বন্ধ ছিল। এক দিন উৎপাদন বন্ধ থাকলে গড়ে তিন কোটি টাকার উৎপাদন ক্ষতি হয়।

তিনি জানান, বর্তমানে গ্যাস সরবরাহে কোনো সংকট নেই। চাহিদা অনুযায়ী পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে।

কারখানা সূত্রে জানা গেছে, গত ১৭ অক্টোবর রাতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। এর আগে দীর্ঘ ছয় মাস গ্যাস সংকটের কারণে কারখানাটির উৎপাদন বন্ধ ছিল। পরে গ্যাস সরবরাহ পাওয়ায় গত ১৫ সেপ্টেম্বর উৎপাদন শুরু হয়। তবে চালুর ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে আবার উৎপাদন বন্ধ হয়ে যায়।

এরপর ত্রুটি মেরামত করে সেপ্টেম্বরের শেষ দিকে উৎপাদন শুরু হলেও কিছুদিন পর আবার বন্ধ হয়ে যায় কারখানাটি।

প্রায় ৪০ বছর পুরোনো এ কারখানায় বিভিন্ন সময়ে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়। একবার উৎপাদন বন্ধ হলে ত্রুটি শনাক্ত ও মেরামত করে পুনরায় উৎপাদনে ফিরতে সময় লাগে। দীর্ঘদিন বন্ধ থাকলে যন্ত্রাংশ নষ্ট হওয়া, পাইপলাইনে মরিচা ও লিকেজের ঝুঁকিও তৈরি হয়।

শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) প্রতিষ্ঠান সিইউএফএল। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় কর্ণফুলী নদীর মোহনায় প্রাকৃতিক গ্যাস থেকে ইউরিয়া সার উৎপাদনের লক্ষ্যে কারখানাটি স্থাপন করা হয়।

১৯৮৫ সালের অক্টোবরে কারখানাটির নির্মাণকাজ শুরু হয়। ১৯৮৭ সালের ২৯ অক্টোবর পরীক্ষামূলক উৎপাদন শুরু করে এটি। পরের বছর ফেব্রুয়ারি থেকে বাণিজ্যিক উৎপাদনে যায় সিইউএফএল।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ
আন্তর্জাতিক বাজারে সোনার দামে ঊর্ধ্বগতি দেখা গেছে। মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত শুরুর শঙ্কায় জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। এতে করে উচ্চ মূল্যস্ফীতি ও সুদের হার বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে।
বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ
‘প্রস্তাবিত মজুরি নির্ধারণ হলে বিশ্ববাজারে প্রতিযোগিতার সুবিধা হারাবে বাংলাদেশ’ 
স্পারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বলেন, এই মজুরি যদি আমরা আমাদের প্রতিযোগী দেশগুলোর সঙ্গে তুলনা করি, সেই বাস্তবতায় একেবারে অস্বাভাবিক। এটি দিয়ে বাংলাদেশের কোনো ইন্ডাস্ট্রি চলতে পারবে না। 
‘প্রস্তাবিত মজুরি নির্ধারণ হলে বিশ্ববাজারে প্রতিযোগিতার সুবিধা হারাবে বাংলাদেশ’ 
নতুন বেতন কাঠামোতে সরকারি কর্মচারীদের জন্য দুঃসংবাদ
নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ফলে পে-ফিক্সেশনের মাধ্যমে মূল বেতন বাড়লেও শ্রান্তি ও বিনোদন ভাতার অতিরিক্ত বা বকেয়া অর্থ পাবেন না সরকারি কর্মচারীরা। এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়ে গেজেট জারি করেছে অর্থ মন্ত্রণালয়। বুধবার (১১ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ-সংক্রান্ত গেজেট জারি করে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থ বিভাগের প্রবিধি-৩ শাখার যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম স্বাক্ষরিত গেজেটে বিষয়টি প্রকাশ করা হয়। গেজেটের নির্দেশনা অনুযায়ী, সরকারি চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর আওতায় ধাপভিত্তিক বেতনস্কেল কার্যকর হওয়ার সময় শ্রান্তি ও বিনোদন ভাতা প্রদানের ক্ষেত্রে এ নিয়ম অনুসরণ করা হবে। ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে। অর্থ বিভাগের ১৯৮৯ সালের ২০ মার্চ জারি করা বিধি অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী যে মাসে শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাবেন, ওই মাসে উত্তোলিত মূল বেতনের সমপরিমাণ অর্থ ভাতা হিসেবে পাবেন। নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রেও এ নিয়ম বহাল রাখা হয়েছে। তবে গেজেটে বলা হয়েছে, নতুন বেতন কাঠামোর আওতায় ধাপভিত্তিক বেতন বাস্তবায়ন ও পে-ফিক্সেশনের কারণে পরবর্তী সময়ে কোনো কর্মচারীর মূল বেতন পুনর্নির্ধারিত বা বৃদ্ধি পেলেও শ্রান্তি ও বিনোদন ভাতার হিসাব পুনরায় সমন্বয় করা হবে না। অর্থাৎ, সংশ্লিষ্ট কর্মচারী শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাওয়ার মাসে বাস্তবে যে পরিমাণ মূল বেতন উত্তোলন করবেন, সেই পরিমাণ অর্থই ভাতা হিসেবে পাবেন। পরবর্তী সময়ে পে-ফিক্সেশনের মাধ্যমে মূল বেতন বাড়লে আগের উত্তোলিত ভাতার বিপরীতে অতিরিক্ত অর্থ বা বকেয়া পাওয়ার সুযোগ থাকবে না। অর্থ বিভাগের এ নির্দেশনা অবিলম্বে কার্যকর করার কথা গেজেটে উল্লেখ করা হয়েছে। ফলে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পর মূল বেতন বৃদ্ধি পেলেও শ্রান্তি ও বিনোদন ভাতার ক্ষেত্রে বাড়তি অর্থ পাওয়ার প্রত্যাশা পূরণ হচ্ছে না সরকারি কর্মচারীদের। আরটিভি/এসকে
নতুন বেতন কাঠামোতে সরকারি কর্মচারীদের জন্য দুঃসংবাদ
শীতের সবজিতে ভরা বাজার, ক্রেতাকে ভোগাচ্ছে চড়া দাম
রাজধানীর বাজারে আসতে শুরু করেছে শীতকালীন আগাম সবজি। চাহিদা ও সরবরাহ বাড়লেও এখনো কমেনি দাম। নতুন আলুর কেজি বিক্রি হচ্ছে ১২০ টাকা, গাজর ও পুরোনো দেশি টমেটো ১৪০ টাকা এবং নতুন দেশি টমেটো ১৩০ টাকায়। ফলে বাজারে সবজির সরবরাহ বাড়তে শুরু করলেও স্বস্তি পাচ্ছেন না ক্রেতারা।
শীতের সবজিতে ভরা বাজার, ক্রেতাকে ভোগাচ্ছে চড়া দাম
বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে আবারও কমেছে জ্বালানি তেলের দাম। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক অবরোধ অব্যাহত রাখার ঘোষণা এবং মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা কমে আসায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে।
বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম
আরও পড়ুন
গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে সংসদে যা বললেন জ্বালানিমন্ত্রী
ইনানীতে গ্যাসের আগুনের নিচে আছে বড় রিজার্ভার: বাপেক্স
ইরাকের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড