ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

৫১১ উদ্যোক্তাকে ১৪ কোটি টাকার ঋণ দিচ্ছে বিসিক

বাসস

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ এএম
ছবি: সংগৃহীত

দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের বিকাশ এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সারা দেশে ৫১১ জন উদ্যোক্তার মধ্যে ১৪ কোটি ৩ লাখ ৩০ হাজার টাকার ঋণ বিতরণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।

সোমবার (১৬ নভেম্বর) বিসিক ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ ঋণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন।

বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ঋণ বিতরণ কার্যক্রমে বিশেষ অতিথি থাকবেন শিল্পসচিব আব্দুন নাসের খান।

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা—এই চারটি আঞ্চলিক কার্যালয়ের আওতায় ঋণ বিতরণ কার্যক্রম পরিচালিত হবে। এ ঋণ কার্যক্রমের মাধ্যমে নতুন ও বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠানে ২ হাজার ৪৪৮ জনের কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে বলে বাসসকে জানিয়েছেন বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ।

বিসিক সূত্রে জানা গেছে, ৫১১ উদ্যোক্তার মধ্যে ২৩৫ জন বিদ্যমান উদ্যোক্তাকে ৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকা এবং ২৭৬ জন নতুন উদ্যোক্তাকে ৬ কোটি ৭১ লাখ ৮০ হাজার টাকা দেওয়া হবে। এ ঋণ সুবিধার আওতায় আসছেন ২৩২ জন নারী ও ২৭৯ জন পুরুষ উদ্যোক্তা। নারী উদ্যোক্তাদের জন্য ৬ কোটি ৪০ লাখ ৩০ হাজার টাকা এবং পুরুষ উদ্যোক্তাদের জন্য ৭ কোটি ৬৩ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

আঞ্চলিক কার্যালয়ভিত্তিক ঋণ বিতরণের পরিকল্পনায় ঢাকায় ১৮১ জন উদ্যোক্তাকে ৪ কোটি ৭৯ লাখ টাকা, চট্টগ্রামে ৮৯ জনকে ২ কোটি ১৬ লাখ ৩০ হাজার টাকা, রাজশাহীতে ১১৮ জনকে ৩ কোটি ৩৫ লাখ টাকা এবং খুলনায় ১২৩ জনকে ৩ কোটি ৭৩ লাখ টাকা দেওয়া হবে।

খাদ্য ও খাদ্যজাত, বস্ত্র ও বস্ত্রজাত, হালকা প্রকৌশল, কৃষি ও কৃষিজাত, বন ও বনজাত, চামড়া ও চামড়াজাত, পাট ও পাটজাত, প্লাস্টিক, ইলেক্ট্রনিক্স ও সেবাসহ মোট ১৪টি শিল্প খাতে এ ঋণ বিতরণ করা হবে। এর মধ্যে খাদ্য ও খাদ্যজাত শিল্পের ২২০ জন এবং বস্ত্র ও বস্ত্রজাত শিল্পের ১২২ জন উদ্যোক্তা ঋণ সুবিধা পাবেন।

বিসিক বর্তমানে নিজস্ব তহবিলের ঋণ কর্মসূচি, ১০০ কোটি টাকার আর্থিক প্রণোদনা প্যাকেজ ঋণ কর্মসূচি এবং আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে মৌচাষ উন্নয়ন ঋণ কর্মসূচিসহ তিনটি ঋণ কর্মসূচি পরিচালনা করছে।

আগামী পাঁচ বছরে এসব কর্মসূচির মাধ্যমে ৩৫০ কোটি টাকা ঋণ বিতরণ এবং প্রায় ২০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা রয়েছে বিসিকের।

এ ছাড়া শিল্পনগরীর ভেতরে ও বাইরের উদ্যোক্তাদের জন্য ৫ হাজার কোটি টাকার ঋণ তহবিল গঠন, রুগ্ন ও বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালু এবং হালকা প্রকৌশল শিল্পের উন্নয়নে বিশেষ ঋণ তহবিল গঠনের পরিকল্পনাও রয়েছে।

বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ আশা করছেন, এ উদ্যোগের মাধ্যমে নতুন উদ্যোক্তা সৃষ্টি, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সম্প্রসারণের পাশাপাশি দেশের সিএমএসএমই খাত আরও গতিশীল হবে। টেকসই শিল্পায়ন ও জাতীয় অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে এ কর্মসূচি।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশের বাজারে টানা পাঁচ দফায় কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ গত শনিবার (১৪ নভেম্বর) স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে। ওই দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়।
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
১৪ দিনে এল ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
চলতি নভেম্বরের প্রথম ১৪ দিনে দেশে ১৬৯ কোটি ২০ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২৩ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২০ হাজার ৮১১ কোটি টাকার বেশি। 
১৪ দিনে এল ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
‘ফেব্রুয়ারির মধ্যে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের’
আসন্ন গ্রীষ্ম মৌসুমে লোডশেডিং ও বিদ্যুৎ-সংকট মোকাবিলায় আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ (রুফটপ সোলার) থেকে ৩ হাজার থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
‘ফেব্রুয়ারির মধ্যে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের’
টানা ৫ দফা পতনের পর আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা 
দেশের বাজারে টানা পতন লক্ষ্য করা যাচ্ছে সোনার দামে। সবশেষ শনিবার (১৪ নভেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম আরও ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
টানা ৫ দফা পতনের পর আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা 
গেল ১০ বছরে টাকার অবমূল্যায়ন হয়েছে ৬০ শতাংশ: গভর্নর
গেল দশ বছরে টাকার অবমূল্যায়ন হয়েছে ৬০ শতাংশ। এটি মূল্যস্ফীতি বৃদ্ধি অন্যতম কারণ বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। 
গেল ১০ বছরে টাকার অবমূল্যায়ন হয়েছে ৬০ শতাংশ: গভর্নর