ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

নারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বড় সুখবর!

অনলাইন ডেস্ক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪৩ এএম
কাল্পনিক ছবি

নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি ও গ্রামীণ কর্মসংস্থান বাড়াতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৫০০ কোটি টাকা ঋণ বিতরণ করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। দেশের ৬৪ জেলায় এই কর্মসূচিটি বাস্তবায়িত হচ্ছে।

প্রযুক্তিনির্ভর কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, উৎপাদন, সেবা এবং ভ্যালু চেইন অর্থায়ন— এই চার উপখাতে ঋণ দেওয়া হচ্ছে। এর মাধ্যমে নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং বিদ্যমান ক্ষুদ্র উদ্যোগের সম্প্রসারণের পাশাপাশি উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণে অর্থায়ন করা হচ্ছে।

‘কুটির শিল্প ও মাইক্রো খাতের উদ্যোক্তা সৃষ্টির জন্য বিশেষ তহবিল (সোপান)’ কর্মসূচির আওতায় ১০১টি সহযোগী সংস্থার অনুকূলে এই অর্থ ছাড় করেছে পিকেএসএফ। এরই মধ্যে মাঠপর্যায়ে প্রায় ৫০ হাজার ক্ষুদ্র উদ্যোক্তার মধ্যে ১ হাজার ৪১৬ কোটি টাকা বিতরণ করা হয়েছে। উপকারভোগীদের ৮৭ শতাংশই নারী।

এই কর্মসূচির আওতায় বাংলাদেশ ব্যাংক পিকেএসএফের অনুকূলে ৫ হাজার কোটি টাকার বিশেষ ঋণ অনুমোদন করেছে। গত ৭ সেপ্টেম্বর প্রথম ধাপে ১ হাজার ২৫০ কোটি টাকাসহ এ পর্যন্ত তিন ধাপে ৩ হাজার ৭৫০ কোটি টাকা পাওয়া গেছে। অবশিষ্ট ১ হাজার ২৫০ কোটি টাকা আগামী ডিসেম্বরের মধ্যে পাওয়ার কথা রয়েছে।

পিকেএসএফ জানিয়েছে, অনুমোদিত পুরো অর্থ আগামী ২০২৭ সালের জানুয়ারির মধ্যে উদ্যোক্তা পর্যায়ে বিতরণ করা হবে।

গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে উদ্যোক্তা তৈরি, নারী ও তরুণদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং কৃষিভিত্তিক ও অকৃষিভিত্তিক ক্ষুদ্র উদ্যোগের বিকাশের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এ কর্মসূচির অন্যতম লক্ষ্য। একই সঙ্গে ক্ষুদ্র উদ্যোগের সঙ্গে যুক্ত সরবরাহ ও বিপণন ব্যবস্থার ব্যবসা সম্প্রসারণের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এবার ন্যূনতম ৩৭ হাজার টাকা চান শ্রমিকরা, মজুরি বোর্ডের সামনে বিক্ষোভ
সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ন্যূনতম মজুরি বোর্ডের সামনে এ বিক্ষোভ শুরু করেন সংগঠনের সদস্যরা।
এবার ন্যূনতম ৩৭ হাজার টাকা চান শ্রমিকরা, মজুরি বোর্ডের সামনে বিক্ষোভ
বিশ্ববাজারে সোনার দামে হঠাৎ বড় লাফ, দেশে ভরি কত?
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত নিরসনের সম্ভাবনার প্রেক্ষাপটে বিশ্ববাজারে কমতে শুরু করেছে তেলের দাম। এর সরাসরি প্রভাব পড়েছে সোনার বাজারে।
বিশ্ববাজারে সোনার দামে হঠাৎ বড় লাফ, দেশে ভরি কত?
সুপারিতে নতুন সম্ভাবনা, সাতক্ষীরায় ২৮ কোটি টাকা বিক্রির প্রত্যাশা
দেশের দক্ষিণাঞ্চলের বরিশাল, খুলনা ও নোয়াখালী জেলায় ৯০ ভাগ সুপারি উৎপাদিত হয়। এ ছাড়া কক্সবাজারের টেকনাফ, পঞ্চগড়, রংপুর ও সাতক্ষীরায় বাণিজ্যিকভাবে সুপারির ব্যাপক আবাদ হচ্ছে। 
সুপারিতে নতুন সম্ভাবনা, সাতক্ষীরায় ২৮ কোটি টাকা বিক্রির প্রত্যাশা
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
ইরানে নতুন করে হামলার সম্ভাবনা কম বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধে চলমান আলোচনায় অগ্রগতি হলে ইরানে আর হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা খুবই কম বলে মন্তব্য করেছেন তিনি। ট্রাম্পের এমন বক্তব্যের পর বিশ্ববাজারে কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম। সোমবার (৯ নভেম্বর) এশিয়ার বাজারে লেনদেনের শুরুতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অর্ধশতাংশের বেশি কমে যায়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম কমে ব্যারেলপ্রতি ৯৭ ডলার ৬৭ সেন্টে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের ফিউচার দর কমে ব্যারেলপ্রতি ৯০ ডলার ৫১ সেন্টে নেমে এসেছে। বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে চলমান যুদ্ধের উত্তেজনা কমার সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘায়িত হলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটতে পারে এমন আশঙ্কা থেকেই সাম্প্রতিক সময়ে তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছিল। তবে ট্রাম্পের বক্তব্যের মধ্যেই হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্র উভয় দেশই জানিয়েছে, তারা হরমুজ প্রণালি অথবা এর কাছাকাছি এলাকায় জাহাজে হামলা চালিয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে উত্তেজনা অব্যাহত থাকলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তথ্যসূত্র: আল জাজিরা আরটিভি/এসকে
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
রোজায় নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ উদ্যোগ
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি হয়েছে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে।
রোজায় নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ উদ্যোগ
আরও পড়ুন
পুরুষের তুলনায় নারীদের রক্তস্বল্পতার ঝুঁকি ১১ গুণ বেশি
গ্যাস নিয়ে বড় সুখবর দিলো পেট্রোবাংলা
নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের
ভুয়া তথ্যে করোনার ১৮ মিলিয়ন ডলারের অনুদান লুট, অভিযুক্ত মার্কিন নারী