ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

পুঁজিবাজারে দরপতন, ২০০ কোটির ঘরে নামল লেনদেন 

অনলাইন ডেস্ক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১২:০৬ এএম
ছবি: সংগৃহীত

দেশের দুই শেয়ারবাজারে আবার ব্যাপক দরপতন হয়েছে। একই সঙ্গে লেনদেন কমে ২০০ কোটি টাকার ঘরে নেমেছে।

বুধবার (১২ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি সব ক’টি মূল্যসূচক কমেছে।

এ ছাড়া, শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম বাড়ার তুলনায় দাম কমার তালিকায় বেশি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট রয়েছে। ফলে বাজারটিতে মূল্যসূচকের পতন হয়েছে। এর মাধ্যমে সিএসইতে টানা ৯ কার্যদিবস মূল্যসূচক কমেছে।

এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখিতার দেখা মেলে। কিন্তু লেনদেনের শেষ দিকে বাজারে দরপতন হয়। ফলে মূল্যসূচকের বড় পতন দিয়েই দিনের লেনদেন শেষ হয়।

দিনের শেষে লেনদেনে ডিএসইতে সব খাত মিলে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে মাত্র ৫৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ৩০১টির। আর ৩৪টির দাম অপরিবর্তিত রয়েছে। ভালো কোম্পানি বা ১০ শতাংশ অথবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২২টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে ১৭২টির দাম কমেছে এবং ১৯টির দাম অপরিবর্তিত রয়েছে।

মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ৪টি কোম্পানির শেয়ার দাম বাড়ার বিপরীতে ৭১টির দাম কমেছে এবং ৩টির দাম অপরিবর্তিত রয়েছে। তবে বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার কারণে ‘জেড’ গ্রুপে স্থান হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৭টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৫৮টির এবং ১২টির দাম অপরিবর্তিত রয়েছে।

আরটিভি/কেএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেয়ারবাজার জালিয়াতির মামলায় সালমান এফ রহমানসহ আসামি ৩৪
শেয়ারবাজারে জালিয়াতি ও ঋণ জালিয়াতির মাধ্যমে কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ৩৪ জনের বিরুদ্ধে ৫টি পৃথক মামলা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৩ নভেম্বর) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন। মামলায় সালমান এফ রহমানের ছেলে শায়ান ফজলুর রহমান ও তার ভাই এ এস এফ রহমান আসামি হয়েছেন। এছাড়া এ এস এফ রহমানের ছেলে আহমেদ শাহরিয়ার রহমানও আসামি হয়েছেন। একই সঙ্গে জনতা ব্যাংকের ১২ কর্মকর্তা আসামি হয়েছেন। বাকি আসামিরা হলেন-বেক্সিমকো লিমিটেডের পরিচালক ইকবাল আহমেদ, এ বি সিদ্দিকুর রহমান, মাসুদ ইকরামুল্লাহ খান, শাহ মঞ্জুরুল হক, রীম এইচ শামসুদ্দোহা ব্যবস্থাপনা পরিচালক ওসমান কাওসার চৌধুরী, স্কাইনেট অ্যাপারেলস লিমিটেডের এমডি আনোয়ারুল বাশার, পরিচালক নাসরিন আহমেদ, ক্রিসেন্ট অ্যাক্সেসরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু নাঈম মাহমুদ সালেহিন, পরিচালক মো. মোস্তাফিজুর রহমান তানভীর, প্লাটিনাম গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলিফ ইবনে জুলফিকার, মোসা. নুসরাত হায়দার, নিউ ঢাকা ইন্ডাস্ট্রিজ লি. এর চেয়ারম্যান সালাউদ্দিন খান মজলিস, পরিচালক আব্দুর রউফ, কাঁচপুর অ্যাপেরেলস লিমিটেডের এমডি মাহফুজুর রহমান খান, পরিচালক সৈয়দ তানভীর এলাহী, পিয়ারলেস গার্মেন্টস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ওয়াসীউর রহমান, পরিচালক রিজিয়া আক্তার। আরও পড়ুন নোয়াখালীতে পোড়ানো হলো নাসীরুদ্দীন পাটওয়ারীর কুশপুতুল জনতা ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- প্রধান কার্যালয়ের সিইও আব্দুছ ছালাম আজাদ, সাবেক মহাব্যবস্থাপক মিজানুর রহমান, অবসরপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক আব্দুর রহিম, সাবেক মহাব্যবস্থাপক শহিদুল ইসলাম, ডিজিএম (অব.) মো. মমতাজুল ইসলাম, সিনিয়র অফিসার রফিকুল ইসলাম, ব্যবস্থাপক সালেহ আহমেদ, অবসরপ্রাপ্ত সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, সাবেক এজিএম মোহাম্মদ শাজাহান, ব্যবস্থাপক হুমায়ুন কবির ঢালী ও ম্যানেজার শ ম মাহাতাব হোসাইন বাদশা। ঘটনার সত্যতা স্বীকার করে দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেন, আসামিদের বিরুদ্ধে শেয়ারবাজার জালিয়াতি, প্লেসমেন্ট শেয়ার কারসাজি ও প্রতারণার মাধ্যমে শেয়ার হোল্ডারদের হাজার হাজার কোটি টাকা লোপাট, অবৈধ প্রভাব খাটিয়ে দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ঋণ গ্রহণপূর্বক আত্মসাৎসহ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে অনুসন্ধানে এসব তথ্য উঠে আসে। আরটিভি/এএইচ
শেয়ারবাজার জালিয়াতির মামলায় সালমান এফ রহমানসহ আসামি ৩৪
আজ ব্যাংক হলিডে, বন্ধ থাকবে লেনদেন
ব্যাংক হলিডে উপলক্ষে মঙ্গলবার (১ জুলাই) দেশের ব্যাংকগুলোতে সব ধরনের গ্রাহক লেনদেন বন্ধ থাকবে। এদিন শেয়ারবাজারের লেনদেনও স্থগিত থাকবে। তবে বাংলাদেশ ব্যাংকসহ বাছাই করা কিছু বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখাগুলো খোলা থাকবে, শুধুমাত্র অভ্যন্তরীণ হিসাবরক্ষণ ও প্রশাসনিক কাজের জন্য। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, প্রতিবছর ১ জুলাই ব্যাংকখাতে ‘অর্ধবার্ষিক সমাপনী’ হিসেবে গণ্য হয়। এই সময় ব্যাংকগুলো গত ছয় মাসের আর্থিক হিসাব-নিকাশ সম্পন্ন করে এবং অর্ধবার্ষিক প্রতিবেদন প্রস্তুত করে। এই জটিল ও সময়সাপেক্ষ কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতেই ১ জুলাইকে ব্যাংক হলিডে ঘোষণা করা হয়। ফলে এদিন কোনো ব্যাংক শাখা থেকে টাকা জমা বা উত্তোলন, চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট, পে অর্ডার, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেন কিংবা এটিএম থেকে নগদ উত্তোলনসহ সব ধরনের গ্রাহকসেবা বন্ধ থাকে। ব্যাংকের পাশাপাশি পুঁজিবাজারও বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এর লেনদেনও আজ বন্ধ থাকবে, কারণ দেশের শেয়ারবাজারের অধিকাংশ লেনদেনই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে হয়ে থাকে। ব্যাংক বন্ধ থাকায় স্বাভাবিকভাবেই শেয়ারবাজারেও লেনদেন সম্ভব হবে না। উল্লেখ্য, প্রতিবছর ডিসেম্বর মাসের শেষ দিনও ব্যাংকগুলো তাদের বার্ষিক হিসাব সম্পন্ন করার জন্য একইভাবে ব্যাংক হলিডে পালন করে। আরটিভি/এস
আজ ব্যাংক হলিডে, বন্ধ থাকবে লেনদেন
রাজনৈতিক পালাবদলের এ সময়ে রাজস্ব খাত সংস্কারে চায় আইএমএফ
বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের সময়ে রাজস্ব খাতসহ অর্থনীতি কাঠামো পরিবর্তন করতে না পারলে দীর্ঘ মেয়াদি নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মিশন প্রধান ক্রিস পাপাজর্জিও। এদিকে, বেশ কিছুদিন ধরে অন্তর্বর্তী সরকারের রাজস্ব খাত সংস্কারে বাধা দিয়ে আসছে রাজস্ব খাতের কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ। তারা নিজেদের কর্মে যোগ না দিয়ে অনন্যাদেরও কাজে যোগ দিতে বাধা দিয়ে আসছে। একই সঙ্গে তারা সরকারের সঙ্গে আলোচনায় না বলে এনবিআর এর চেয়ারম্যানের পদত্যাগ দাবি করে বিভিন্ন কর্মসূচি নিয়ে সড়কে নেমে আসছে। তবে এসব কর্মসূচিতে এতদিন বাধা না দিলেও বর্তমানে কঠোর হুঁশিয়ারি দিয়েছে প্রধান উপদেষ্টার দফতর।  বিস্তারিত আসছে...
রাজনৈতিক পালাবদলের এ সময়ে রাজস্ব খাত সংস্কারে চায় আইএমএফ
ঢাকায় থাকছে না গোল্ডলিফ-বেনসনের কারখানা
রাজধানীর মহাখালীর নিউ ডিওএইচএস থেকে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের (বিএটি বাংলাদেশ) নিবন্ধিত প্রধান কার্যালয় আশুলিয়ায় স্থানান্তর করা হচ্ছে।  ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে। ডিএসইর বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫ সালের ১ জুলাই থেকে বিএটি বাংলাদেশের নতুন অফিসের ঠিকানা হবে: ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, দেহোরা, ধামসোনা, বলিভদ্র বাজার, আশুলিয়া, ঢাকা-১৩৪৯। একই দিনে বন্ধ হয়ে যাবে কোম্পানিটির ঢাকা কারখানার কার্যক্রম। ১৯৬৫ সালে যখন ঢাকার মহাখালী ডিওএইচএস এলাকায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের এই কারখানা স্থাপন করা হয়, এটি ছিল বাংলাদেশে তাদের দ্বিতীয় কারখানা। এর আগে, ১৯৪৯ সালে চট্টগ্রামের ফৌজদারহাটে প্রথম কারখানা স্থাপন করা হয়। মহাখালীর এই কারখানা আবাসিক এলাকায় অবস্থিত হওয়ায় পরিবেশবাদীরা তা সরানোর দাবি করে আসছিলেন অনেক দিন ধরে। জানা যায়, কারখানার জায়গা ইজারা নিয়ে কার্যক্রম পরিচালনা করছিল কোম্পানিটি। প্রতি ইজারা চুক্তির মেয়াদ ৩০ বছর এবং মেয়াদ নবায়নের সুযোগ ছিল সর্বোচ্চ ৯০ বছর পর্যন্ত। ৬০ বছর কার্যক্রম পরিচালনার পর বাকি ৩০ বছরের জন্য ইজারা নবায়নের আবেদন করেছিল বিএটি বাংলাদেশ, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা নবায়ন না করলে কোম্পানিটি আইনি লড়াইয়ে নামে। কিন্তু সুপ্রিম কোর্টের আপিল বিভাগ গত ২৮ মে বিএটি বাংলাদেশের করা আপিল খারিজ করে দেন। এরপর আজ বিএটি বাংলাদেশ প্রধান কার্যালয় স্থানান্তর ও কারখানা বন্ধের ঘোষণা দিলো। আরটিভি/এস
ঢাকায় থাকছে না গোল্ডলিফ-বেনসনের কারখানা
ভারতে বিমান বিধ্বস্ত, বোয়িংয়ের শেয়ারে ধস 
ভারতের গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার জেরে বোয়িংয়ের শেয়ারবাজারে ধস নেমেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স। বৃহস্পতিবার (১২ জুন) রাতের মধ্যে শেয়ারবাজারে যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠানটির শেয়ারের দর প্রায় ৫ শতাংশ কমে যায়। এতে নতুন করে বোয়িংয়ের নিরাপত্তা ইমেজকে প্রশ্নবিদ্ধ করেছে।   রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বোয়িং এই মুহূর্তে প্যারিস এয়ার শো সামনে রেখে প্রস্তুতি নিচ্ছিল এবং মে মাসে উৎপাদনের নির্ধারিত লক্ষ্যও অর্জন করেছিল। পাশাপাশি বেশ কিছু নতুন অর্ডার পেয়েও ছিল। এই প্রেক্ষাপটে ভারতের দুর্ঘটনাটি তাদের জন্য মরার ওপর খাড়ার ঘা হয়ে এসেছে। এ ঘটনায় বোয়িং এক বিবৃতিতে জানিয়েছে, তারা দুর্ঘটনার বিষয়ে প্রাথমিক তথ্য হাতে পেয়েছে এবং বিস্তারিত তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।  বিশেষজ্ঞরা বলছেন, বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার দীর্ঘপাল্লার আধুনিক যাত্রীবাহী বিমানের মধ্যে অন্যতম হিসেবে পরিচিত এবং এর নিরাপত্তা রেকর্ডও ছিল প্রশংসনীয়। তবে এই দুর্ঘটনা তার দীর্ঘদিনের সুনামকে মারাত্মকভাবে আঘাত করেছে। এর আগে ২০১৩ সালে কিছু ব্যাটারি সংক্রান্ত সমস্যায় সাময়িকভাবে উড়ান স্থগিত থাকলেও প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। এর আগে, দুপুরে ভারতের আহমেদাবাদে স্মরণকালের এ ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রায় ৩০০ জন নিহত হয়েছেন।  এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের ওই বিমানে থাকা ২৪২ আরোহীর মধ্যে ২৪১ জনই নিহত হয়েছেন। বিমানটি আছড়ে পড়ে আহমেদাবাদের বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসে, যেখানে আরও অন্তত ৫০ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে আছেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। মোট মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। কারণ উদ্ধারকর্মীরা পোড়া বিমানের ধ্বংসাবশেষের ভেতর থেকে মৃতদেহ উদ্ধারের কাজ এখনো চালিয়ে যাচ্ছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী এখনো আইসিইউতে চিকিৎসাধীন।  আরটিভি/কেএইচ
ভারতে বিমান বিধ্বস্ত, বোয়িংয়ের শেয়ারে ধস 
আরও পড়ুন
ফেসবুকে অনুদানের হিসাব প্রকাশ করলেন তাসনিম জারা
হাদিকে গুলি: পালানোর আগে ফয়সালের গোপন লেনদেনের তথ্য ফাঁস!
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১০ নভেম্বর)
পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত