ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

যুদ্ধবিরতির খবরে শেয়ারবাজারে বড় উত্থান

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৫০ পিএম
ছবি: সংগৃহীত

চলমান ইরান যুদ্ধ আর মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে বিশ্ববাসীর জন্য সুখবর হলো যুদ্ধবিরতির ঘোষণা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর দেশের শেয়ারবাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।

বুধবার (৮ এপ্রিল) লেনদেন শুরুর প্রথম আধা ঘন্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১২৭ পয়েন্ট বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ডিএসইর লেনদেনে অংশগ্রহণ করা শেয়ার ও ইউনিটগুলোর মধ্যে মাত্র ১১টি বাদে সবগুলোর দাম বেড়েছে। সবগুলো মূল্যসূচক ২ শতাংশের বেশি বেড়েছে।

আরও পড়ুন

সকাল সাড়ে ১০টা পর্যন্ত ডিএসইতে মোট ৩৮২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৭১টির। কমেছে তিনটির এবং আটটির দাম অপরিবর্তিত রয়েছে।

বড় সংখ্যায় শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় ডিএসসির প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২ দশমিক ৪৭ শতাংশ বা ১২৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৮৪ পয়েন্টে উঠেছে। এক্সচেঞ্জটির শরিয়াহ সূচক ডিএসইএস ২ দশমিক ৪৬ শতাংশ বা ২৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ৩০টি বাছাইকৃত শেয়ারের সমন্বয়ে গঠিত ডিএস৩০ সূচক ২ দশমিক ২৭ শতাংশ বা ৪৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬ পয়েন্টে উঠেছে। লেনদেনের প্রথম আধাঘণ্টায় ডিএসইতে ২৫৫ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর দেশের শেয়ারবাজারে প্রথম লেনদেন হয় ১ মার্চ। ওইদিন লেনদেনের শুরুতে মাত্র এক মিনিটে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্সে ২২৩ পয়েন্ট পর্যন্ত পতন হয়। দিনশেষে অবশ্য পতনের মাত্রা কিছুটা কমে ১৩৯ পয়েন্ট পতন নিয়ে লেনদেন শেষ হয়।

বাজার বিশ্লেষকরা বলছেন, শেয়ারবাজার খুবই সংবেদনশীল জায়গা। বিশ্বের কোন দেশে যখনই যুদ্ধ শুরু হয়, তার প্রভাব পুঁজিবাজারে খুবই দ্রুত সময়ে পরে। অতীতেও ইউক্রেন-রাশিয়া যুদ্ধসহ বিশ্বজুড়ে যেসব যুদ্ধ সংঘটিত হয়েছে তার প্রভাব বাংলাদেশের পুঁজিবাজারেও পড়েছে।

এবারও ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধে শেয়ারবাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছিলো। আবার যুদ্ধ থেমে যাওয়ার খবরে শেয়ারবাজার ইতিবাচক ধারায় ফেরার ইঙ্গিতও দিচ্ছে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অতিরিক্ত ৭ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন
দেশের শিল্পকারখানা, পরিবহন ও বিমান চলাচল খাতে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে অতিরিক্ত ৬ লাখ ৯৫ হাজার টন তেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিইএ)।
অতিরিক্ত ৭ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন
১৪ দিনে ১৮ হাজার ৭৭০ কোটি টাকা প্রবাসী আয়
চলতি বছরের সেপ্টেম্বর মাসের ১৪ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৫২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৮ হাজার ৭৬৯ কোটি ৮০ হাজার টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।
১৪ দিনে ১৮ হাজার ৭৭০ কোটি টাকা প্রবাসী আয়
ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি, ঋণমান সূচকে বাংলাদেশের উন্নতি
রাজনৈতিক ও বাহ্যিক অর্থনৈতিক চাপ সামলে দেশের অর্থনীতি ফের ঘুরে দাঁড়াতে শুরু করেছে। বৈদেশি মুদ্রার রিজার্ভে গতি ফেরা ও রেমিট্যান্সের রেকর্ড প্রবাহের ওপর ভর করে আন্তর্জাতিক ঋণমান যাচাইকারী সংস্থা মুডি’স রেটিং বাংলাদেশে ঋণমানের পূর্বাভাস ‘নেগেটিভ’ থেকে বাড়িয়ে ‘স্থিতিশীল’ নির্ধারণ করেছে।
ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি, ঋণমান সূচকে বাংলাদেশের উন্নতি
সেপ্টেম্বরের ১৩ দিনেই রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
সেপ্টেম্বর মাসের ১৩ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৪২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। যা দেশীয় মুদ্রায় ১৭ হাজার ৫৫২ কোটি ১০ হাজার টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।
সেপ্টেম্বরের ১৩ দিনেই রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
বিশ্ববাজারে আবার কমল সোনার দাম
বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বিশ্বজুড়ে নতুন করে মূল্যস্ফীতির আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার আরও বাড়াতে পারে—এমন জোরালো বার্তা পাওয়ার পরপরই বৈশ্বিক বাজারে সোনার দাম কমতে শুরু করেছে।
বিশ্ববাজারে আবার কমল সোনার দাম
আরও পড়ুন
গাঁজা নিয়ে বদল নীতি, শেয়ারবাজারে আসছে কোম্পানি
মার্কিন অর্থনীতি নিয়ে উদ্বেগ, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতা
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের ‘ধমকে’ থামলো ইসরায়েল, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর