ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ এএম
ছবি: সংগৃহীত

দেশের বাজারে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৮৪৭ টাকা কমানো হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাজুস। সোমবার (৭ সেপ্টেম্বর) নতুন ঘোষণা না আসা পর্যন্ত এ দামেই সোনা বিক্রি হবে।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার মূল দাম ২ লাখ ৩২ হাজার ৫০৭ টাকা। ভ্যাটসহ বিক্রয়মূল্য পড়বে প্রায় ২ লাখ ৩৫ হাজার ১৪৭ টাকা। প্রতি গ্রামের দাম ২০ হাজার ১৬০ টাকা।

এ ছাড়া ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম ১৯ হাজার ২৫৫ টাকা, ১৮ ক্যারেটের ১৬ হাজার ৫৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১৩ হাজার ৫০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুসের নীতি অনুযায়ী, অলংকারের নকশার ওপর ভিত্তি করে নির্ধারিত মজুরি এসব দামের সঙ্গে যুক্ত হবে।

এদিকে, সোনার পাশাপাশি রুপার বাজারেও নতুন দর নির্ধারণ করা হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ৪৪০ টাকা, ২১ ক্যারেটের ৪২৫ টাকা, ১৮ ক্যারেটের ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান।
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার
যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির কাছ থেকে নতুন উড়োজাহাজ কেনার খবরের পরপরই এবার ইউরোপীয় উড়োজাহাজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার
এলএনজি নিয়ে বাংলাদেশকে দুঃসংবাদ দিলো কাতার
হরমুজ প্রণালি দিয়ে নৌচলাচল ব্যাহত হওয়ার কারণে বাংলাদেশ ও পাকিস্তানসহ এশিয়ার বেশ কয়েকটি ক্রেতা দেশে আগামী নভেম্বর পর্যন্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ স্থগিত রাখার কথা জানিয়েছে কাতার।
এলএনজি নিয়ে বাংলাদেশকে দুঃসংবাদ দিলো কাতার
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান ভূরাজনৈতিক সংকট এবং বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালী বন্ধ হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে।
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
বাংলাদেশি পাটপণ্যে নতুন করে শুল্ক আরোপ করল ভারত
বাংলাদেশ থেকে আমদানি করা পাটপণ্যে অ্যান্টি ডাম্পিং শুল্কের হার নতুন করে নির্ধারণ করেছে ভারত। উৎপাদনকারীভেদে আলাদা শুল্কহার নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশি পাটপণ্যে নতুন করে শুল্ক আরোপ করল ভারত
আরও পড়ুন
দেশের বাজারে আবারও কমলো সোনার দাম
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা 
দেশের বাজারে কমল সোনার দাম
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা