ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ দিনে রেমিট্যান্স এলো ১৮ হাজার ৬৪৬ কোটি টাকা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ১০:১৯ পিএম
ছবি: সংগৃহীত

চলতি বছরের অক্টোবর মাসের প্রথম ১৪ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৫১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৮ হাজার ৬৪৬ কোটি ৮০ লাখ টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরিফ হোসেন জানান, গত বছরের অক্টোবর মাসের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স এসেছিল ১৩৫ কোটি ১০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১২ দশমিক ২০ শতাংশ।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ১০ কোটি ৮০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৮৯৩ কোটি ৭০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৩ দশমিক ১০ শতাংশ।

আরটিভি/এসআর


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টানা দরপতনের পর আবারও ঘুরে দাঁড়াচ্ছে সোনা, এক লাফে বাড়ল ৩ শতাংশ
বিশ্ববাজারে টানা দরপতনের পর আবারও বেড়েছে সোনার দাম। একদিনেই মূল্যবান এই ধাতুর দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। ডলারের দর স্থিতিশীল হওয়া এবং বিশ্ব শেয়ারবাজারে কিছুটা স্বস্তি ফেরায় সোনার বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। শুক্রবার (২৭ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ৩ দশমিক ১ শতাংশ বেড়ে ৩ হাজার ৬৭৭ ডলারে দাঁড়ায়।  সোনারি পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। শুক্রবার স্পট মার্কেটে প্রতি আউন্স রুপার দাম ৬ দশমিক ৬ শতাংশ বেড়ে ৪৪ দশমিক ২৫ ডলারে দাঁড়িয়েছে।  প্লাটিনামের দাম ৪ দশমিক ৯ শতাংশ বেড়ে ১ হাজার ৩৫৩ দশমিক ২৬ ডলার এবং প্যালাডিয়ামের দাম ৪ দশমিক ৫ শতাংশ বেড়ে ৯১২ দশমিক ২২ ডলারে পৌঁছেছে। সপ্তাহের শেষ দিকে তিনটি ধাতুর দামেই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।  এর আগে বুধবার সোনার দাম গত বছরের আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। তবে চলতি সপ্তাহে এখন পর্যন্ত ধাতুটির দাম প্রায় ৪ শতাংশ বেড়েছে। সুইসকোটের বহিরাগত বিশ্লেষক কার্লো আলবার্তো দে কাসা বলেন, কয়েক দিনের দরপতনের পর বাজারে আবার ক্রেতারা ফিরতে শুরু করেছেন। প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিগুলোর শেয়ারে স্থিতিশীলতা ফেরায় সোনার বাজারেও ইতিবাচক প্রভাব পড়েছে। তিনি বলেন, শেয়ারবাজারে বড় ধরনের দরপতনের সময় কিছু বিনিয়োগকারী অন্য খাতের লোকসান সামাল দিতে এবং নগদ অর্থের জোগান নিশ্চিত করতে সোনা বিক্রি করতে বাধ্য হয়েছিলেন। সাম্প্রতিক দরপতনের পর পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় সোনার বাজারেও ক্রেতাদের আগ্রহ ফিরছে। দে কাসার মতে, সোনার দাম শিগগিরই প্রতি আউন্স ৫ হাজার ডলারে ফিরে যাওয়ার সম্ভাবনা কম। তবে দাম আবার ৪ হাজার থেকে ৪ হাজার ২০০ ডলারের মধ্যে পৌঁছানোর ভালো সম্ভাবনা রয়েছে। এদিকে চলতি সপ্তাহের শুরুতে ২২ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ওঠার পর মার্কিন ডলারের দর কিছুটা স্থিতিশীল হয়েছে। সাধারণত ডলারের দর কমলে ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণসহ অন্যান্য ধাতু বিদেশি মুদ্রার ব্যবহারকারীদের কাছে তুলনামূলক সস্তা হয়ে ওঠে। এতে এসব ধাতুর চাহিদা বাড়ার সুযোগ তৈরি হয়। অন্যদিকে, টানা চাপের পর বিশ্ব শেয়ারবাজারেও কিছুটা স্থিতিশীলতা ফিরেছে। যুক্তরাষ্ট্রে সরকারি ছুটির কারণে লেনদেনের চাপ কম থাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগও কিছুটা কমেছে। তবে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক তথ্য সোনার বাজারে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।  বুধবার প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে দেশটির অর্থনীতি প্রাথমিক হিসাবের তুলনায় অনেক বেশি সম্প্রসারিত হয়েছে। একই সময়ে অক্টোবরে মূল্যস্ফীতিও বেড়েছে। ফলে আগামী মাসে এবং ২০২৭ সালের শুরুর দিকে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক আবার সুদের হার বাড়াতে পারে, এমন প্রত্যাশা জোরালো হয়েছে। সুদের হার বাড়লে সোনার আকর্ষণ সাধারণত কমে যায়। কারণ, তখন বিনিয়োগকারীদের জন্য সুদ পাওয়া যায় এমন সম্পদে বিনিয়োগ করে মুনাফা অর্জনের সুযোগ বাড়ে। এদিকে এ সপ্তাহে এশিয়ার গুরুত্বপূর্ণ বাজারগুলোতে ভৌত সোনার চাহিদা বেড়েছে। ভারতে গয়না ও বিনিয়োগের উদ্দেশ্যে সোনা কেনার প্রবণতা বেড়েছে। চীনেও খুচরা পর্যায়ে শক্তিশালী চাহিদার কারণে স্থানীয় বাজারে সোনার বাড়তি দাম স্থিতিশীল রয়েছে। সূত্র: রয়টার্স আরটিভি/এসআর
টানা দরপতনের পর আবারও ঘুরে দাঁড়াচ্ছে সোনা, এক লাফে বাড়ল ৩ শতাংশ
খোলা বাজারে আরও বাড়ল ডলারের দাম
ব্যাংকিং চ্যানেলের পাশাপাশি দেশের খোলা বাজারেও বেড়েছে ডলারের দাম। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় প্রতি ডলারের বিনিময় মূল্য ১৩০ টাকা ছাড়িয়েছে। বর্তমানে ডলার বিক্রি হচ্ছে ১৩০টাকা ৫০ পয়সা থেকে ১৩০ টাকা ৭০ পয়সা দরে।  রাজধানীর মতিঝিলের বিভিন্ন মানি চেঞ্জারে খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল থেকেই ১৩০ টাকা ৫০ পয়সার নিচে কোথাও নগদ ডলার মিলছে না। গত মঙ্গলবার ছিল ১৩০ টাকার নিচে।  দুই সপ্তাহ আগেও খোলা বাজারে প্রতি ডলার ১২৮ টাকার আশপাশে কেনাবেচা হয়েছিল। খোলাবাজারের পাশাপাশি বেড়েছে ব্যাংকেও বেড়েছে ডলারের দর। ব্যাংকগুলো এখন ১২৫ থেকে ১২৬ টাকা পর্যন্ত দরে রেমিট্যান্সের ডলার কিনছে। আর আমদানিতে ডলার বিক্রি করছে ১২৫টাকা ৩০ পয়সা পর্যন্ত দরে। সংশ্লিষ্টরা জানান, জ্বালানি আমদানিতে খরচ অনেক বেড়েছে। বিদেশি বিনিয়োগ কমে যাওয়া এবং রপ্তানি আয়ে কাঙ্ক্ষিত গতি না থাকায় বাজারে বৈদেশিক মুদ্রার সংকট তৈরি হয়েছে। পাশাপাশি বিদেশগামী যাত্রীদের যাতায়াত কমে যাওয়ায় নগদ ডলারের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীরা জানান, ব্যাংকগুলোতে গিয়ে আশানুরুপ নগদ ডলার না পাওয়ায় গ্রাহকরা খোলা বাজারের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। এতে হঠাৎ করেই চাহিদা বেড়ে যাওয়ায় দামের ওপর চাপ তৈরি হয়েছে।   আরটিভি/এসআর          
খোলা বাজারে আরও বাড়ল ডলারের দাম
আরও দীর্ঘ হচ্ছে সোনার দরপতন!
কিছু দিনের ব্যবধানে বিশ্ববাজারে সোনার দামের ছবিটা বদলে গেছে। গত বছরে যে সোনা ৫৩ বার নতুন রেকর্ড গড়েছিল, ২০২৬ সালে এসে দেখা যাচ্ছে তার টানা পতন।
আরও দীর্ঘ হচ্ছে সোনার দরপতন!
সোনার দামে বিশাল পতন, ২ দিনে কমল ১৭ হাজার
বছরের বেশিরভাগ জুড়ে উর্ধ্বমুখী থাকা সোনার বাজারে ধস নেমে এসেছে হঠাৎ। টানা নবম বারের মতো দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার ২২ ক্যারেটের ভালো মানের সোনার প্রতি ভরিতে ৬১৮২ কমিয়ে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে টানা দুই দিনে সোনার দাম কমল ১৭ হাজার ১৪৬ টাকা। শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় নতুন দাম নির্ধারণ করা হয়। রোববার (২২ নভেম্বর) থেকে সারা দেশে নতুন এই দর কার্যকর হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকায়। আর ২১ ক্যারেটের সোনার দাম পড়বে ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা। আর ১৮ ক্যারেটের জন্য গুনতে হবে ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা। বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকারি ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে; তাই গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের ডিজাইন অনুযায়ী ক্রেতাদের মজুরি পরিশোধ করতে হবে।  এ ছাড়া মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ৯ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে; তবে এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। এদিকে গত ১৪ দিনে বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারে ৯ দফা কমেছে দাম। আর সবশেষ ২ দফায় তো ২২ ক্যারেটের সোনার ভরিপ্রতি দাম এক ধাক্কায় নেমে গেছে ১৭ হাজার টাকা। এই টানা দরপতন শুরুর আগে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা; অর্থাৎ এখনকার চেয়ে প্রায় ২৮ হাজার ৫১৮ টাকা বেশি। দেশের বাজারে সবশেষ ১৩ মাস আগে এমন দাম ছিল সোনার। আরটিভি/এসআর  
সোনার দামে বিশাল পতন, ২ দিনে কমল ১৭ হাজার
শেয়ারবাজারে আসছে বড় এআই কোম্পানি, আইপিওতে রেকর্ড
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ইতিহাস গড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক। প্রতিষ্ঠানটির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও থেকে সংগৃহীত অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৮১ দশমিক ৩ বিলিয়ন ডলার, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ আইপিও সংগ্রহ।
শেয়ারবাজারে আসছে বড় এআই কোম্পানি, আইপিওতে রেকর্ড
আরও পড়ুন
নভেম্বরের ২৫ দিনে এলো ৩২ হাজার কোটি টাকার রেমিট্যান্স
রেমিট্যান্সের নতুন সম্ভাবনাময় উৎস অস্ট্রেলিয়া ও কানাডা
নভেম্বরের প্রথম ১১ দিনে রেমিট্যান্স এসেছে ১৫২ কোটি ৪০ লাখ ডলার
রেমিট্যান্সে সুবাতাস, ১০ দিনে এলো ১৪০ কোটি ডলার