
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগের শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্টের অংশ হিসেবে ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেছেন। বিভাগটির সহকারী অধ্যাপক তারিফুল ইসলামের নির্দেশনায় এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন তারা।
সোমবার (১৭ জুলাই) বিকেলে ২০১৮-১৯ এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা দুটি কোর্সের অ্যাসাইনমেন্ট হিসেবে ৪০টি ফলদ ও বনজ বৃক্ষরোপণ করে।
এই বিভাগের শিক্ষার্থী খাদিজাতুল কোবরা জুথি বলেন, আমরা বিভিন্ন ধরনের গাছ রোপণ করেছি। আমি শিক্ষার্থী হিসেবে মনে করি এটি একটি মহৎ উদ্যোগ। কারণ আজকের এই গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে এই পরিবেশ আস্তে আস্তে দূষিত হচ্ছে।
এ বিষয়ে দর্শন বিভাগের শিক্ষক মো. তারিফুল ইসলাম বলেন, বর্তমানে নির্বিচারে বৃক্ষ নিধনসহ জনসংখ্যা বৃদ্ধি আরও অন্যান্য কারণে বৃক্ষের পরিমাণ কমে যাওয়ায় বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। আমাদের বিশ্ববিদ্যালয়টি নবীন বিশ্ববিদ্যালয়। বিভিন্ন কাজ চলতেছে। তো সেভাবে সবুজায়ন করা সম্ভব হয়ে ওঠেনি। এরই ধারাবাহিকতাই শিক্ষার্থীদের এই অ্যাসাইনমেন্ট দিয়েছি।




