
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ১৯তম কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক কালের কন্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নুরুল ইসলাম রুদ্র ও সাধারণ সম্পাদক পদে দৈনিক আমাদের সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হাসান নাঈম নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. মো. শাহজাহান মিয়া এবং সহকারী অধ্যাপক মাজেদুল ইসলাম খান।
কমিটির নির্বাচিত অন্য সদস্যরা হলেন সহসভাপতি রাহাত হাসান মিশকাত (দৈনিক কালবেলা), যুগ্মসম্পাদক জুবায়েদুল হক রবিন (দৈনিক যুগান্তর), কোষাধ্যক্ষ তানভীর হাসান (আজকের পত্রিকা), দপ্তর সম্পাদক নাঈম আহমদ শুভ (আরটিভি)। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে আদনান হৃদয় (দৈনিক অধিকার), সাগর হাসান শুভ্র (দৈনিক যুগভেরী) এবং নুর আলম (দৈনিক সিলেট বাণী) নির্বাচিত হয়েছেন।
ফলাফল ঘোষণা শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দদের শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন।




