
সাড়ে সাতশ জন চা শ্রমিকের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বপ্নোত্থান'। একইসঙ্গে ৮০ টি পরিবারকে নতুন কম্বল দিয়েছে সংগঠনের স্বেচ্ছাসেবীরা।
বুধবার (২০ ডিসেম্বর) মৌলভীবাজারের কুলাউড়ায় ঝিমাই টি এস্টেটের চা শ্রমিকদের মাঝে নতুন কম্বল এবং শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ বিষয়ে চা শ্রমিক দীপন রয় বলেন, আপনারা আমাদের কম্বল ও শীতের বিভিন্ন কাপড় দিয়েছেন, আমাদের অনেক ভালো লেগেছে। আপনারা শুধু আমাদের না, আমাদের মত আরও অনেকেও দিয়েছেন। আপনাদের অনেক ধন্যবাদ।
স্বপ্নোত্থানের প্রধান সমন্বয়ক প্রজ্ঞা রয় বলেন, স্বপ্নোত্থান প্রতি বছরের ন্যায় এবারও চা শ্রমিকদের শীতবস্ত্র বিতরণ করছে। আমরা চাই এই শীতে চা বাগানের শীতার্ত মানুষগুলোর পাশে দাঁড়াতে, তাদের মুখে হাসি ফোটাতে, তাদের কষ্ট ভাগ করে নিতে। ভালো থাকুক প্রতিটা মানুষ এটাই আমাদের প্রত্যাশা।
উল্লেখ্য, স্বপ্নোত্থান প্রতিবছরের ন্যায় এবারও স্বপ্নোত্থান উষ্ণতার অভিযান ২০২৩-এর আয়োজন করে। গত ১৮ নভেম্বর থেকে ৩০ থেকে নভেম্বর পর্যন্ত পুরানো কাপড় ও নতুন কম্বলের জন্য নগদ অর্থ সংগ্রহ করে।




