
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অ্যাপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রেজা সেলিম।
বুধবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রেজা সেলিমকে বিশ্ববিদ্যালয় আইনের ২৮ (৫) ও (৬) ধারা অনুসারে ৩ ডিসেম্বর ২০২৩ তারিখ হতে পরবর্তী ২ (দুই) বছরের জন্য স্কুল অব অ্যাপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি-এর ডিন হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।




