
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে সকালে একটি আনন্দ র্যালি বের করেন নেতাকর্মীরা। র্যালিটি শাহপরাণ হল থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরের সামনে গিয়ে শেষ হয়। এরপর বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এ সময় ছাত্রলীগের সাবেক পরিবেশ সম্পাদক খলিলুর রহমান, সাবেক উপদপ্তর সম্পাদক সজিবুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ছাত্রলীগের সহসভাপতি মামুন শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মিয়া, সাংগঠনিক সম্পাদক তানিম খন্দকার ও ফজলুল হক, বন বিভাগ ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসেন, সমাজ বিজ্ঞান বিভাগ ছাত্রলীগের সভাপতি রেজাউল হক সিজার, বাংলা বিভাগ ছাত্রলীগের সহসভাপতি কাউসার আহমেদ সোহাগ, সমাজবিজ্ঞান বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম মুরাদ, ছাত্রলীগ নেতা নাজমুল হুদা শুভসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




