ভাটারায় স্কুলের সামনে গুলি, এলাকায় আতঙ্ক

আরটিভি নিউজ

বুধবার, ০৮ মে ২০২৪ , ০৬:২৭ পিএম


গুলি
সংগৃহীত

রাজধানীর ভাটারায় স্কুলের সামনে গুলির ঘটনা ঘটেছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে পুলিশ দাবি করেছে।

বুধবার (৮ মে) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনার পরপরই তদন্ত শুরু করেছে ভাটারা থানা পুলিশ। তাদের দাবি মিস ফায়ার হয়েছে।

স্থানীয়রা জানান, বসুন্ধরা আবাসিক এলাকার ই-ব্লকে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার (আইএসডি) পাশে জনৈক অভিভাবকের গাড়ি থেকে এই গুলি করা হয়েছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার (ডিসি) হাসানুজ্জামান মোল্যা বলেন, এভারকেয়ার হাসপাতালের পাশে আইএসডির সামনে আজ দুপুর আড়াইটা থেকে ৩টার মধ্যে গুলির ঘটনা ঘটে। কোন গাড়ি থেকে কার বন্দুক থেকে গুলি বের হলো, তা তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

ভাটারা জোনের সহকারী কমিশনার রাজন কুমার সাহা জানান, স্কুলটির সামনে এহসান গ্রুপ ও ভরসা গ্রুপের দুটি গাড়ি এসেছিল। দুটি গাড়িই এসেছিল বাচ্চা নেওয়ার জন্য। একটি গাড়িতে গানম্যান ছিলেন। সেই গাড়ির গানম্যানের হাতে থাকা বন্দুক থেকে মিসফায়ার হয়। গানম্যানকে জিজ্ঞাসাবাদ ও বন্দুকের লাইসেন্সের কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission