
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইন্সটিটিউট অফ ইনফরমেশন টেকনলোজির আয়োজনে স্পোর্টস উইক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকল খেলাধুলার পর্ব শেষে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের তৃতীয় তলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সটিটিউট অফ ইনফরমেশন টেকনলোজির পরিচালক সহযোগী অধ্যাপক মো. নিজান উদ্দীন।
সহকারী অধ্যাপক ড. মো. নুরুজ্জামান ভূঁইয়া, সহকারী অধ্যাপক দীপক চন্দ্র দাস, প্রভাষক মো. ইউশা কাদির, তাসনিম রহমান, নাজমুন নাহার, রাফিদ মুস্তাফিজ ও সুদেব বাবু সেন অমিত।
পুরো স্পোর্টস উইকের আয়োজক হিসেবে ছিলেন আইআইটি চতুর্থ ব্যাচের শিক্ষার্থীরা। খেলাধুলার মধ্যে ছিল ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, দাবা, লুডু, ২০০ মিটার দৌড়, মোরগ লড়াই, দড়ি টান, রেড লাইট-গ্রীন লাইট, ইত্যাদি। এছাড়াও অনলাইনে ই-ফুটবল, ১৬ গুটি অনুষ্ঠিত হয়।
আরটিভি/এএএ




