সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ

আরটিভি নিউজ

বুধবার, ১২ নভেম্বর ২০২৫ , ০৯:৪৬ পিএম


সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ
ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে দ্বিতীয় ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই ধাপে ৪ হাজার ১৬৬ জনকে নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞাপন

বুধবার (১২ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য এ বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দেশের জাতীয় পত্রিকাগুলোতে শূন্য পদের বিপরীতে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

দ্বিতীয় ধাপে আজ ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর আগে, প্রথম ধাপে গত ৫ নভেম্বর রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সহকারী শিক্ষকের ১০ হাজার ২১৯টি শূন্য পদে এ নিয়োগে আবেদন চলছে।

আরও পড়ুন

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বিধি সংশোধন হওয়ায় নিয়োগ বিজ্ঞপ্তি ধারাবাহিকভাবে প্রকাশ হচ্ছে। আজকে অফিশিয়ালি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার দেশের জাতীয় পত্রিকাগুলোতে শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission