
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানের গুণগত মানোন্নয়নের জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে বলা হয়, শিক্ষার গুণগত মানোন্নয়নের উদ্যোগ গ্রহণ ও উৎকর্ষ অর্জনে উৎসাহ দিতে বার্ষিক কর্মপরিকল্পনা গ্রহণ ও প্রতিবেদন প্রণয়ন, শিক্ষার পরিবেশ, ভৌত অবকাঠামোগত অবস্থা, পরিচালন ব্যবস্থাপনা, গভর্নিং বডির (প্রযোজ্য ক্ষেত্রে) নিয়মিত সভাসহ অন্যান্য কার্যাদি, শিক্ষক-শিক্ষার্থী, প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ, একাডেমিক, প্রশাসনিক, আর্থিক কার্যক্রম, অডিট, অধিভুক্তি নবায়নের শর্তাবলী ও কর্তৃপক্ষের জারিকৃত আদেশ ও নির্দেশনাগুলো যথাযথভাবে পরিপালনসহ সামগ্রিক বিষয়াটি কেন্দ্রীয় ডাটা সেন্টারে সংরক্ষণের মাধ্যমে কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম পরিচালনা করা হবে।
এ লক্ষ্যে লিংকে প্রদত্ত তথ্য ছকটি পূরণ করে আগামী ৩ ডিসেম্বরের মধ্যে পাঠানোর জন্য বলা হলো।
http://collegeportal.nu.ac.bd-তে College Code ও Password দিয়ে Login করে cmes লিংকে ক্লিক করে তথ্য ফরম যথাযথভাবে পূরণ করতে হবে।
বিষয়টি অতীব জরুরি উল্লেখ করে আরও জানানো হয়েছে, এ আদেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের পাঠানো হয়েছে।
আরটিভি/আরএ




