ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

এমপিও শিক্ষকরা সাংবাদিকতা-ওকালতিসহ যেসব কাজ করতে পারবেন না

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৩ পিএম
ফাইল ছবি

এমপিওভুক্ত শিক্ষকরা শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতাসহ বিভিন্ন পেশায় জড়িত। কেউ আইনজীবী, আবার কেউ বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেন। এতদিন এ কাজে কোনো আইনি বাধা ছিল না।

তবে নতুন এমপিও নীতিমালায় শিক্ষকদের ‘আর্থিক লাভজনক’ কোনো পেশায় জড়িত থাকা যাবে না বলে উল্লেখ করা হয়েছে। আর্থিক লাভজনক কয়েকটি পেশার নাম উল্লেখও করে দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে— সাংবাদিকতা, আইন পেশা, বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা সংস্থা।

রোববার (৭ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে নতুন এমপিও নীতিমালা প্রকাশ করা হয়। এ নীতিমালার ১১ নম্বর ধারার ১৭ উপধারার ‘ক’ ও ‘খ’ বিধিতে এ বিষয়ে স্পষ্ট উল্লেখ রয়েছে।

নীতিমালার ১১.১৭-এর ‘ক’ ধারায় বলা হয়েছে, এমপিওভুক্ত কোনো শিক্ষক-কর্মচারী একই সঙ্গে একাধিক কোনো পদে/চাকরিতে বা আর্থিক লাভজনক কোনো পদে নিয়োজিত থাকতে পারবে না। এটি তদন্তে প্রমাণিত হলে সরকার তার এমপিও বাতিলসহ দায়ী ব্যক্তি/ব্যক্তিবর্গের বিরুদ্ধে বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

‘খ’ বিধিতে ‘আর্থিক লাভজনক’ পদ বলতে সরকার কর্তৃক প্রদত্ত যে কোনো ধরনের বেতন/ভাতা/সম্মানী এবং বেসরকারি কোনো প্রতিষ্ঠান/সংস্থায়/বিশেষায়িত প্রতিষ্ঠান/সাংবাদিকতা/আইন পেশায় কর্মের বিনিময়ে বেতন/ভাতা/সম্মানীকে বোঝাবে।

আরও পড়ুন

জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একজন অতিরিক্ত সচিব নাম প্রকাশ না করে গণমাধ্যমকে বলেন, সরকারি চাকরিজীবীরা অন্য আর্থিক লাভজনক প্রতিষ্ঠানে কাজ করতে পারেন না। এখন এমপিও শিক্ষক-কর্মচারীরা সরকারি অর্থ পান। তাদের বেতন ও ১৫ শতাংশ বাড়িভাড়া ভাতা দেওয়া হয়েছে। ঈদ বোনাস অন্যান্য ভাতাও সরকার দিচ্ছে।

তিনি বলেন, এজন্য এমপিও নীতিমালায় তাদের আর্থিক লাভজনক যে কোনো পেশায় না জড়ানোর জন্য নির্দেশনা রয়েছে। কেউ নীতিমালা লঙ্ঘন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/একে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
স্থগিত হওয়া প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আাগামী ৯ জানুয়ারি ২০২৬ তারিখে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে প্রাথমিক শিক্ষা অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’ এর লিখিত পরীক্ষা আগামী ২ জানুয়ারির পরিবর্তে ৯ জানুয়ারি (শুক্রবার) একই সময়ে নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ থেকে তিন দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয় শোক পালনের পাশাপাশি বুধবার (৩১ ডিসেম্বর) নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ২ জানুয়ারি শোকের শেষ দিন হওয়ায় নিয়োগ পরীক্ষাটি স্থগিত করেছিল কর্তৃপক্ষ। আরটিভি/এএ 
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ প্রকাশ
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ কারণে জুনিয়র বৃত্তি পরীক্ষার শেষ দিনের পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর নির্বাহী কমিটির সদস্য সচিব প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার। আরও পড়ুন খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর সময়সূচি অনুযায়ী ৩১ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিতব্য পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত পরীক্ষা আগামী ৫ জানুয়ারি যথাসময়ে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, আগামীকাল জুনিয়র বৃত্তি পরীক্ষার শেষ দিনে বিজ্ঞান আর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর আগে, গত ২৮ ডিসেম্বর প্রায় দেড় যুগ পর জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে।  আরটিভি/এসআর
জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ প্রকাশ
উচ্চশিক্ষার সম্প্রসারণে খালেদা জিয়ার অবদান স্মরণীয় : ইউজিসি চেয়ারম্যান
দেশের উচ্চশিক্ষার সম্প্রসারণ ও শিক্ষার গুণগত মান উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে চিরদিন স্মরণ করবে বলে জানিয়েছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ।  মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তিনি এসব কথা বলেন। প্রফেসর ড. ফায়েজ বলেন, দৃঢ়চেতা ও সাহসী এই নেত্রী গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে দেশের জনগণকে দিকনির্দেশনা দিয়েছেন। খালেদা জিয়া তরুণ প্রজন্মের কাছে অনুকরণীয় নেতৃত্বের প্রতীক হিসেবেই চিরস্মরণীয় থাকবেন। আরও পড়ুন খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু জাতির জীবনে এক অপূরণীয় ক্ষতি এবং দেশের রাজনৈতিক অঙ্গনে এক গভীর শূন্যতার সৃষ্টি করেছে। আমরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতির জন্য ইউজিসির মাধ্যমে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রবর্তনের প্রস্তাব দেন। এর আগে, আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা। শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারাল। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। আরটিভি/এসআর
উচ্চশিক্ষার সম্প্রসারণে খালেদা জিয়ার অবদান স্মরণীয় : ইউজিসি চেয়ারম্যান
হাদি হত্যার বিচারের দাবিতে গবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের চলমান আন্দোলনের সাথে সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীরা। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন তারা। হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কের বাইশমাইল সংলগ্ন এলাকায় অন্তত আধঘন্টা ঢাকাগামী লেন অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। এসময় তারা, 'আমার ভাই কবরে, খুনী কেন বাহিরে', 'ইন্টেরিম জবাব দে, খুনী কেন বাহিরে', 'গুলির মুখে কথা কবো, আমরা সবাই হাদী হবো', 'ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ' স্লোগান দিতে থাকে। হাদি হত্যার বিচারের দাবি জানিয়ে ছাত্র সংসদের (গকসু) সহ-সভাপতি (ভিপি) ইয়াছিন আল মৃদুল দেওয়ান বলেন, আমরা ইনকিলাব মঞ্চের সাথে সংহতি জানিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছি। ইন্টেরিমকে জানিয়ে দিতে চাই যারা হাদী ভাইকে হত্যা করেছে আমরা তাদের বিচার চাই। হত্যাকারীকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে নাহলে ছাত্রজনতা সারা বাংলাদেশ বন্ধ করে দিবে। কর্মসূচিতে অংশ নেওয়া ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস অনুষদের শিক্ষার্থী মাজেদুল ইসলাম সজিব বলেন, হাদি ভাইয়ের নির্মম হত্যাকাণ্ডে আমরা গভীরভাবে শোকাহত ও ক্ষুব্ধ। এ ধরনের নৃশংস ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।  আরও পড়ুন এসএসসি সংক্রান্ত জরুরি নির্দেশনা, সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিজ্ঞপ্তি আরেক শিক্ষার্থী রসায়ন বিভাগের মেহেদী হাসান বলেন, আমরা গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইনকিলাব মঞ্চের আন্দোলনের সাথে একাত্মতা জানিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করছি। আমাদের দাবি একটাই, নির্বাচনের আগেই শহীদ হাদি ভাইয়ের হত্যাকারীকে দেশে এনে জনসম্মুখে বিচার নিশ্চিত করে দূষ্টান্ত তৈরি করতে হবে। বিচার না হওয়া পর্যন্ত আমদের আন্দোলন চলমান থাকবে। এসময় কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থী এবং ছাত্র সংসদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আরটিভি/একে
হাদি হত্যার বিচারের দাবিতে গবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
এসএসসি সংক্রান্ত জরুরি নির্দেশনা, সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিজ্ঞপ্তি
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার কেন্দ্রের তালিকায় পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত খসড়া কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। রোববার (২৮ ডিসেম্বর) খসড়া এই তালিকা প্রকাশ করা হয়। তালিকা নিয়ে কোনো আপত্তি থাকলে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে জানাতে হবে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি বোর্ডের আওতাধীন মাধ্যমিক পর্যায়ের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের পাঠানো হয়েছে। আরও পড়ুন জকসু নির্বাচন: শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রুট প্যান ঘোষণা ঢাকা শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফরম পূরণের প্রক্রিয়া শুরু হবে ৩১ ডিসেম্বর, চলবে ২০২৬ সালের ১০ জানুয়ারি পর্যন্ত। ফি জমা দেওয়া যাবে ১১ জানুয়ারি পর্যন্ত। আরটিভি/একে
এসএসসি সংক্রান্ত জরুরি নির্দেশনা, সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিজ্ঞপ্তি
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করবেন যেভাবে
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, নতুন বিজ্ঞপ্তিতে যে নির্দেশনা দিল অধিদপ্তর
ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে স্কুলের প্রধান শিক্ষক আটক