ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সাত কলেজ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৯ পিএম
ফাইল ছবি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে ব্যক্তিগত ধারণা, অসম্পূর্ণ তথ্য বা গুজবের ভিত্তিতে বিভ্রান্তি বা পারস্পরিক দ্বন্দ্বের সৃষ্টি না করে সরকারি কর্মচারী হিসেবে শিক্ষকদের পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে শিক্ষার্থীরা নিজের অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করবেন বলে প্রত্যাশা করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

সোমবার (৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। খবর বাসসের

এতে আরও বলা হয়, শিক্ষার্থীদের মূল্যবান শিক্ষা জীবন এবং সামগ্রিক শিক্ষা কার্যক্রম যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ঢাকা সেন্ট্রাল ইউনির্ভাসিটি প্রতিষ্ঠার উদ্যোগকে দেশের উচ্চ শিক্ষার মানোন্নয়নের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ ও সুযোগ হিসেবে বিবেচনা করছে। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং অভিভাবকসহ সব অংশীজনের ন্যায্য স্বার্থ রক্ষা এবং দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে ইতিবাচক একাডেমিক পরিবেশ প্রতিষ্ঠা করা এ বিভাগের প্রধান লক্ষ্য।

মানসম্মত শিক্ষা, সময়মতো পরীক্ষা অনুষ্ঠান ও ফল প্রকাশ এবং প্রশাসনিক ও ব্যবস্থাপনাগত উৎকর্ষ নিশ্চিতকরণ বিষয়ে ঢাকা শহরের সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের যৌক্তিক চাহিদা পূরণের লক্ষ্যকে সামনে রেখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছে। বর্তমানে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া, যা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইতঃপূর্বে প্রেরণ করা হয়েছিল, তা পরিমার্জনপূর্বক চূড়ান্তকরণের কাজ চলমান রয়েছে।

উল্লেখ্য, অংশীজন ও সর্বসাধারণের মতামত গ্রহণের জন্য খসড়া অধ্যাদেশটি গত ২৪ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। খসড়া বিষয়ে শিক্ষার্থী, শিক্ষক এবং সুধীজনসহ বিভিন্ন মহল হতে পাঁচ হাজারেরও বেশি মূল্যবান মতামত পাওয়া গিয়েছে। পাশাপাশি, শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উদ্যোগে তিনটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একইসাথে নির্ধারিত প্রক্রিয়া অনুসারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ-এর মতামত সংগ্রহের কাজও সম্পন্ন করা হয়েছে। প্রাপ্ত প্রতিটি মতামত আইনগত ও বাস্তবতার নিরিখে পর্যালোচনা করে খসড়া পরিমার্জন করা হচ্ছে। আশা করা যাচ্ছে, পরিমার্জনের কাজ সম্পন্ন করে আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে পরিমার্জিত খসড়ার ওপর আন্তঃমন্ত্রণালয় সভা করা সম্ভব হবে।

খসড়া চূড়ান্তকরণের কাজ চলমান রাখার পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পক্ষ হতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (প্রস্তাবিত) এর অন্তবর্তীকালীন প্রশাসন, সাত কলেজের অধ্যক্ষবৃন্দ, শিক্ষক ও ছাত্র প্রতিনিধিদের সাথেও সময়ে সময়ে প্রয়োজনীয় আলোচনা করা হচ্ছে। বিশেষ করে, অধ্যাদেশ চূড়ান্তকরণসহ সামগ্রিক প্রক্রিয়া সম্পন্ন করার মধ্যবর্তী সময়ে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা যেন কোনোভাবেই বিঘ্নিত না হয় সে লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। এর অংশ হিসেবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভর্তি, রেজিস্ট্রেশন ও ক্লাস পরিচালনার বিষয়ে গত ১১ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, অন্তর্বর্তীকালীন প্রশাসন এবং সাত কলেজের অধ্যক্ষদের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত হয়। সভায় এ বিষয়ে করণীয় নির্ধারণপূর্বক নির্দেশনা প্রদান করা হয়।

প্রসঙ্গত উল্লেখ্য যে, বিগত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (প্রস্তাবিত) অন্তর্বর্তী প্রশাসনের প্রশাসকের ২৮/০৭/২০২৫ তারিখে স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট ও ব্যবসা শিক্ষা ইউনিট ভর্তির আবেদন গ্রহণ করা হয়। বিভিন্ন ইউনিটে মোট ১০ হাজার ১৯৪ জন শিক্ষার্থী ভর্তি হয়। পরবর্তীতে নির্ধারিত সময়ে ৯ হাজার ৩৮৮ জন শিক্ষার্থী ভর্তির নিশ্চায়ন সম্পন্ন করে। আরও উল্লেখ করা প্রয়োজন- অন্তর্বর্তী প্রশাসন পরিচালনা এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি, রেজিস্ট্রেশন ও পাঠদানের জন্য একটি অপারেশন ম্যানুয়েলও অনুমোদন করা হয়েছে।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে যে সকল শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করেছে, তাদের ক্লাস শুরুর বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার বিবেচনায় নিয়ে বিগত ৪ ডিসেম্বর অধ্যক্ষগণ এবং ৭ ডিসেম্বর শিক্ষক প্রতিনিধিদের সাথে সভা করা হয়েছে। ভর্তি বিজ্ঞপ্তির আলোকে বিদ্যমান একাডেমিক কাঠামোতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরুর জন্য স্ব স্ব কলেজের শিক্ষকগণকে নির্দেশনা প্রদান করা হয়েছে। আসন্ন শীতকালীন ছুটি শেষে ১ জানুয়ারি ২০২৬ থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু করা সম্ভব হবে মর্মে শিক্ষক প্রতিনিধিগণ আশাবাদ ব্যক্ত করেছেন।

উচ্চশিক্ষার গুরুত্ব, সংশ্লিষ্ট অংশীজনের ব্যাপকতা, শিক্ষক-কর্মকর্তাদের পদ সংরক্ষণ, কলেজগুলোর স্বাতন্ত্র্য রক্ষা, নারী শিক্ষার সুযোগ সংকোচন না করা, নারীদের জন্য নির্ধারিত কলেজসমূহের মূল বৈশিষ্ট্য অক্ষুণ্ন রাখা, স্থাবর-অস্থাবর সম্পত্তিতে কলেজসমূহের মালিকানা সংরক্ষণ, কলেজসমূহের বিদ্যমান উচ্চ মাধ্যমিক শিক্ষা কার্যক্রম ব্যাহত না করা, সর্বোপরি প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাথে সাত কলেজের সম্পৃক্ততার ধরণ বিষয়ে বাস্তবসম্মত, কার্যকর ও উপযোগী কাঠামো নির্ধারণসহ সকল সংশ্লিষ্ট অন্যান্য বিষয়কে বিবেচনায় নিয়ে বস্তুনিষ্ঠভাবে ও বিধিবদ্ধ পদ্ধতি অনুসরণ করে অধ্যাদেশের খসড়া পরিমার্জন করা হচ্ছে।

সময়সাপেক্ষ এ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সকল মহলের ধৈর্যশীল আচরণ ও বিবেচনা একান্ত কাম্য। সকলের সহযোগিতায় সর্বমহলে গ্রহণযোগ্য ও সমন্বিত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে বলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বিশ্বাস করে।

আরটিভি/আরএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
স্থগিত হওয়া প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আাগামী ৯ জানুয়ারি ২০২৬ তারিখে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে প্রাথমিক শিক্ষা অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’ এর লিখিত পরীক্ষা আগামী ২ জানুয়ারির পরিবর্তে ৯ জানুয়ারি (শুক্রবার) একই সময়ে নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ থেকে তিন দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয় শোক পালনের পাশাপাশি বুধবার (৩১ ডিসেম্বর) নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ২ জানুয়ারি শোকের শেষ দিন হওয়ায় নিয়োগ পরীক্ষাটি স্থগিত করেছিল কর্তৃপক্ষ। আরটিভি/এএ 
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ প্রকাশ
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ কারণে জুনিয়র বৃত্তি পরীক্ষার শেষ দিনের পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর নির্বাহী কমিটির সদস্য সচিব প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার। আরও পড়ুন খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর সময়সূচি অনুযায়ী ৩১ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিতব্য পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত পরীক্ষা আগামী ৫ জানুয়ারি যথাসময়ে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, আগামীকাল জুনিয়র বৃত্তি পরীক্ষার শেষ দিনে বিজ্ঞান আর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর আগে, গত ২৮ ডিসেম্বর প্রায় দেড় যুগ পর জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে।  আরটিভি/এসআর
জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ প্রকাশ
উচ্চশিক্ষার সম্প্রসারণে খালেদা জিয়ার অবদান স্মরণীয় : ইউজিসি চেয়ারম্যান
দেশের উচ্চশিক্ষার সম্প্রসারণ ও শিক্ষার গুণগত মান উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে চিরদিন স্মরণ করবে বলে জানিয়েছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ।  মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তিনি এসব কথা বলেন। প্রফেসর ড. ফায়েজ বলেন, দৃঢ়চেতা ও সাহসী এই নেত্রী গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে দেশের জনগণকে দিকনির্দেশনা দিয়েছেন। খালেদা জিয়া তরুণ প্রজন্মের কাছে অনুকরণীয় নেতৃত্বের প্রতীক হিসেবেই চিরস্মরণীয় থাকবেন। আরও পড়ুন খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু জাতির জীবনে এক অপূরণীয় ক্ষতি এবং দেশের রাজনৈতিক অঙ্গনে এক গভীর শূন্যতার সৃষ্টি করেছে। আমরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতির জন্য ইউজিসির মাধ্যমে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রবর্তনের প্রস্তাব দেন। এর আগে, আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা। শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারাল। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। আরটিভি/এসআর
উচ্চশিক্ষার সম্প্রসারণে খালেদা জিয়ার অবদান স্মরণীয় : ইউজিসি চেয়ারম্যান
হাদি হত্যার বিচারের দাবিতে গবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের চলমান আন্দোলনের সাথে সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীরা। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন তারা। হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কের বাইশমাইল সংলগ্ন এলাকায় অন্তত আধঘন্টা ঢাকাগামী লেন অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। এসময় তারা, 'আমার ভাই কবরে, খুনী কেন বাহিরে', 'ইন্টেরিম জবাব দে, খুনী কেন বাহিরে', 'গুলির মুখে কথা কবো, আমরা সবাই হাদী হবো', 'ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ' স্লোগান দিতে থাকে। হাদি হত্যার বিচারের দাবি জানিয়ে ছাত্র সংসদের (গকসু) সহ-সভাপতি (ভিপি) ইয়াছিন আল মৃদুল দেওয়ান বলেন, আমরা ইনকিলাব মঞ্চের সাথে সংহতি জানিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছি। ইন্টেরিমকে জানিয়ে দিতে চাই যারা হাদী ভাইকে হত্যা করেছে আমরা তাদের বিচার চাই। হত্যাকারীকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে নাহলে ছাত্রজনতা সারা বাংলাদেশ বন্ধ করে দিবে। কর্মসূচিতে অংশ নেওয়া ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস অনুষদের শিক্ষার্থী মাজেদুল ইসলাম সজিব বলেন, হাদি ভাইয়ের নির্মম হত্যাকাণ্ডে আমরা গভীরভাবে শোকাহত ও ক্ষুব্ধ। এ ধরনের নৃশংস ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।  আরও পড়ুন এসএসসি সংক্রান্ত জরুরি নির্দেশনা, সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিজ্ঞপ্তি আরেক শিক্ষার্থী রসায়ন বিভাগের মেহেদী হাসান বলেন, আমরা গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইনকিলাব মঞ্চের আন্দোলনের সাথে একাত্মতা জানিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করছি। আমাদের দাবি একটাই, নির্বাচনের আগেই শহীদ হাদি ভাইয়ের হত্যাকারীকে দেশে এনে জনসম্মুখে বিচার নিশ্চিত করে দূষ্টান্ত তৈরি করতে হবে। বিচার না হওয়া পর্যন্ত আমদের আন্দোলন চলমান থাকবে। এসময় কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থী এবং ছাত্র সংসদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আরটিভি/একে
হাদি হত্যার বিচারের দাবিতে গবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
এসএসসি সংক্রান্ত জরুরি নির্দেশনা, সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিজ্ঞপ্তি
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার কেন্দ্রের তালিকায় পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত খসড়া কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। রোববার (২৮ ডিসেম্বর) খসড়া এই তালিকা প্রকাশ করা হয়। তালিকা নিয়ে কোনো আপত্তি থাকলে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে জানাতে হবে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি বোর্ডের আওতাধীন মাধ্যমিক পর্যায়ের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের পাঠানো হয়েছে। আরও পড়ুন জকসু নির্বাচন: শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রুট প্যান ঘোষণা ঢাকা শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফরম পূরণের প্রক্রিয়া শুরু হবে ৩১ ডিসেম্বর, চলবে ২০২৬ সালের ১০ জানুয়ারি পর্যন্ত। ফি জমা দেওয়া যাবে ১১ জানুয়ারি পর্যন্ত। আরটিভি/একে
এসএসসি সংক্রান্ত জরুরি নির্দেশনা, সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিজ্ঞপ্তি
আরও পড়ুন
প্রাথমিকের আরও এক নিয়োগ পরীক্ষা স্থগিত
স্কুলে অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার সময় জানাল শিক্ষা মন্ত্রণালয়
স্কুলে ছুটি কমল ১২ দিন, তালিকা প্রকাশ
নতুন এমপিও নীতিমালা প্রকাশ, ব্যাপক পরিবর্তন