মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

আরটিভি নিউজ

রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫ , ০৫:১৭ পিএম


মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ফাইল ছবি

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। 

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে এ ফলাফল প্রকাশ করা হয়। এবার পাসের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ।

সংখ্যার হিসেবে এবারের ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৮১ হাজার ৬৪২ জন পরীক্ষার্থী, যাদের মধ্যে পুরুষ পরীক্ষার্থী ৩১ হাজার ১২৮ জন (৩৮ দশমিক ১৩ শতাংশ) এবং নারী পরীক্ষার্থী ৫০ হাজার ৫১৪ জন (৬১ দশমিক ৮৭ শতাংশ)।

গত ১২ ডিসেম্বর দেশব্যাপী অনুষ্ঠিত হয় সরকারি-বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা। সকাল ১০টা থেকে দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে অনুষ্ঠিত হয় এ পরীক্ষা।

আরও পড়ুন

এ বছর লিখিত ভর্তি পরীক্ষায় ১০০টি এমসিকিউ প্রশ্নে (এইচএসসি বা সমমানের সিলেবাস অনুযায়ী) পরীক্ষা হয়েছে। প্রতিটি প্রশ্ন ১ নম্বর করে মোট ১০০ (একশত) নম্বরের বিষয়ভিত্তিক বিভাজন হলো যথাক্রমে জীববিজ্ঞান-৩০, রসায়ন-২৫, পদার্থ বিজ্ঞান-১৫, ইংরেজি-১৫ এবং সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়ন-১৫। পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০ নম্বর। পরীক্ষার সময় গত বছরের তুলনায় ১৫ মিনিট বাড়িয়ে ১ ঘণ্টা ১৫ মিনিট করা হয়েছিল। লিখিত ভর্তি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হয়।

এবারের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ ২০ হাজার ৪৪০ জন (৯৮ দশমিক ২১ শতাংশ)। অনুপস্থিত ছিলেন ২ হাজার ১৯২ জন (১ দশমিক ৭৯ শতাংশ) জন পরীক্ষার্থী। এছাড়া, বহিষ্কৃত হন দুইজন।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission