২০২৬ সালে মাদরাসার শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা প্রকাশ

আরটিভি নিউজ

রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫ , ০৮:৫০ পিএম


২০২৬ সালের মাদরাসার শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা প্রকাশ
ফাইল ছবি

২০২৬ সালের মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীন দেশের সব মাদরাসার ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। 

বিজ্ঞাপন

রোববার (২৮ ডিসেম্বর) বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। 

তালিকা পর্যালোচনা করে দেখা যায়, ২০২৬ সালে ছুটি রাখা হয়েছে ৭০ দিন। এর মধ্যে পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ কয়েকটি ছুটিয়ে মিলিয়ে এক মাস বন্ধ থাকবে মাদরাসা। অর্থাৎ পুরো রোজায় মাদরাসায় ছুটি বহাল থাকবে।

বিজ্ঞাপন

প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী- পবিত্র রমজান উপলক্ষে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে মাদরাসায় ছুটি শুরু হবে। রোজা, একুশে ফেব্রুয়ারি, জুমাতুল বিদা, শবে কদর, স্বাধীনতা দিবস ও ঈদুল ফিতরের ছুটি শেষে মাদরাসা খুলবে ২৭ মার্চ। অর্থাৎ, এক মাস ১০ দিনের (সাপ্তাহিক বন্ধসহ) লম্বা ছুটি রাখা হয়েছে।

এ ছাড়া ২০২৬ সালে মাদরাসায় উল্লেখযোগ্য ছুটির মধ্যে রয়েছে পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে মোট ১৫ দিন। দুর্গাপূজার জন্য তিন দিনের ছুটি রাখা হয়েছে। শীতকালীন অবকাশসহ অন্যান্য ছুটি মিলিয়ে ১০ দিন নির্ধারণ করা হয়েছে। প্রতিষ্ঠানপ্রধানের হাতে সংরক্ষিত ছুটি থাকবে তিন দিন।

বিজ্ঞাপন

এদিকে প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২০২৬ শিক্ষাবর্ষে মাদরাসাগুলোর অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে ২৫ জুন থেকে, যা চলবে ১৫ জুলাই পর্যন্ত। 

দাখিল পর্যায়ের নির্বাচনি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত। আর বার্ষিক পরীক্ষা শুরু হবে ১২ নভেম্বর থেকে এবং চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

বিজ্ঞাপন

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission