ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

দাখিল পরীক্ষার সময়সূচি প্রকাশ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৮:৩৯ পিএম
ফাইল ছবি

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের দাখিল পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী আগামী ২১ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবে। প্রথম দিনে কুরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে মাদরাসা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সই করা এ সময়সূচি প্রকাশ করা হয়।

সূচি পর্যালোচনায় দেখা যায়, ২১ এপ্রিল পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়, যা চলবে দুপুর ১টা পর্যন্ত। দ্বিতীয় দিন ২৩ এপ্রিল আরবি প্রথমপত্র এবং তৃতীয় দিন ২৬ এপ্রিল গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এরপর ২৮ এপ্রিল আরবি দ্বিতীয়পত্র, ৩০ এপ্রিল বাংলা প্রথমপত্র, ৩ মে বাংলা দ্বিতীয়পত্র, ৫ মে ইংরেজি প্রথমপত্র ও ৭ মে ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা হবে। এছাড়া, ১০ মে হাদিস শরিফ এবং ১১ মে আকাইদ ও ফিকহ বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।

আরও পড়ুন

১২ মে সারাদেশে একযোগে পৌরনীতি ও নাগরিকতা, কৃষিশিক্ষা (তত্ত্বীয়), গার্হস্থ্যবিজ্ঞান (তত্ত্বীয়), মানতিক, উর্দু, ফার্সি এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১৩ মে ইসলামের ইতিহাস ও পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়), ১৪ মে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, ১৭ মে রসায়ন (তত্ত্বীয়), তাজভিদ নসর ও নজম (মুজাব্বিদ গ্রুপ) এবং তাজভিদ (হিফজুল কুরআন) বিষয়ের পরীক্ষা হবে। ২০ মে জীববিজ্ঞান (তত্ত্বীয়) এবং ২৪ মে উচ্চতর গণিত (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা নেওয়ার মাধ্যমে লিখিত পরীক্ষা শেষ হবে।

ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা ৭ থেকে ১৪ জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। ১৮ জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষার নম্বরপত্র ও উত্তরপত্র মাদরাসা শিক্ষা বোর্ডে জমা দিতে হবে।

এদিকে, সময়সূচিতে কিছু বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো- পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে, প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে, প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল বা রচনামূলক পরীক্ষা হবে, উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না এবং পরীক্ষার্থীরা পরীক্ষা শুরুর কমপক্ষে তিনদিন আগে নিজ নিজ প্রতিষ্ঠানপ্রধানের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করবে।

আরটিভি/ এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আইটিইটির ১৫তম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের অভিষেক
টেক্সটাইল প্রকৌশলীদের পেশাজীবী সংগঠন দ্য ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি), বাংলাদেশের নবনির্বাচিত ১৫তম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
আইটিইটির ১৫তম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের অভিষেক
নজরুল বিশ্ববিদ্যালয়ে মশার আতঙ্ক, ডেঙ্গুতে আক্রান্ত ১
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন শিক্ষার্থীরা।
নজরুল বিশ্ববিদ্যালয়ে মশার আতঙ্ক, ডেঙ্গুতে আক্রান্ত ১
সবসময়ই ‘কনসার্ট’ চলে বিশ্ববিদ্যালয়ে!
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মশার উপদ্রবে অতিষ্ঠ শিক্ষার্থীরা। বিশেষ করে সন্ধ্যার পর আবাসিক হলসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে মশার উৎপাত দেখা যায়। এতে ক্যাম্পাসজুড়ে ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগের আতঙ্ক বিরাজ করছে। ফলে শিক্ষার্থীদের স্বাভাবিক জীবন ব্যাঘাত ঘটছে।
সবসময়ই ‘কনসার্ট’ চলে বিশ্ববিদ্যালয়ে!
সবাইকে কাঁদিয়ে বিদায় নিলেন রুয়েটের রাফিদ
মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আঘাত পাওয়া রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী রাফিদ শাহরিয়ার আর নেই। 
সবাইকে কাঁদিয়ে বিদায় নিলেন রুয়েটের রাফিদ
ঘুমের মধ্যেই রাবি শিক্ষার্থীকে সাপের ছোবল, অতঃপর... 
রোববার (২৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের নিচতলায় ১৩৮ নং রুমে এ ঘটনা ঘটে। 
ঘুমের মধ্যেই রাবি শিক্ষার্থীকে সাপের ছোবল, অতঃপর... 
আরও পড়ুন
আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি