ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

নন-ক্যাডার শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা 

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৮:২৬ পিএম
ফাইল ছবি

২০১৮ বিধিতে জাতীয়করণ হওয়া সব কলেজের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। প্রতিষ্ঠানগুলোর বিষয়ভিত্তিক সৃষ্ট পদ, শূন্য পদ, কর্মরত নন-ক্যাডার শিক্ষক ও কর্মচারীর বিবরণ একটি অনলাইন ফর্মে আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) অধিদপ্তরের উপপরিচালক (কলেজ-১) প্রফেসর মো. নুরুল হক সিকদারের সই করা এক স্মারকে এ নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

নির্দেশনা বলা হয়েছে, ২০১৮ বিধিতে জাতীয়করণ হওয়া কলেজগুলোর বিষয়ভিত্তিক সৃষ্ট পদ, শূন্য পদ, কর্মরত নন ক্যাডার শিক্ষক ও কর্মচারীর তথ্য আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে পূরণ করতে হবে। তথ্য প্রদানের জন্য নির্দিষ্ট গুগল ফর্মের লিংক হলো- https://forms.gle/BFZJo5HakCvcFPgw5।

এতে সতর্ক করে আরও বলা হয়েছে, যদি কোনো কলেজ নির্ধারিত সময়ের মধ্যে সঠিক তথ্য জমা দিতে ব্যর্থ হয়, তাহলে তা অসদাচরণ বিবেচনা করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাসচাপায় ইবি শিক্ষার্থীর বাবার মৃত্যু, ক্ষতিপূরণ দাবি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন পুলের ভাড়া করা বাসের দুর্ঘটনায় আইন বিভাগের এক শিক্ষার্থীর বাবা নিহত হওয়ায় ক্ষতিপূরণসহ ৬ দফা দাবিতে বিক্ষোভ পরবর্তী উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে বিভাগের শিক্ষার্থীরা।
বাসচাপায় ইবি শিক্ষার্থীর বাবার মৃত্যু, ক্ষতিপূরণ দাবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) যৌন নিপীড়ন ও প্রশ্নফাঁসের অভিযোগে অভিযুক্ত তিন শিক্ষক আলী রেজওয়ান তালুকদার, মোহাম্মদ জসিম উদ্দিন এবং কাজী এম আনিছুল ইসলামকে পুনর্বহালের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে অভিযুক্ত তিন শিক্ষকের শাস্তি পুনর্বহালের দাবি জানান শিক্ষার্থীরা।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধন
দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় পোশাকশিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী জাকারিয়া তাহের
দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় শিল্পখাত, বিশেষ করে পোশাকশিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের।
দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় পোশাকশিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী জাকারিয়া তাহের
আইটিইটির ১৫তম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের অভিষেক
টেক্সটাইল প্রকৌশলীদের পেশাজীবী সংগঠন দ্য ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি), বাংলাদেশের নবনির্বাচিত ১৫তম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
আইটিইটির ১৫তম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের অভিষেক
নজরুল বিশ্ববিদ্যালয়ে মশার আতঙ্ক, ডেঙ্গুতে আক্রান্ত ১
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন শিক্ষার্থীরা।
নজরুল বিশ্ববিদ্যালয়ে মশার আতঙ্ক, ডেঙ্গুতে আক্রান্ত ১
আরও পড়ুন
প্রাথমিকের নিয়োগ বঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি 
প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন বার্তা
প্রাথমিকে শিক্ষক নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের ফেসবুকে যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী
শিক্ষক নিয়োগ নীতিমালায় বড় পরিবর্তন আনলো রাবি