অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

আরটিভি নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ০২:৫৭ পিএম


অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার আবেদন ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞাপন

এতে বলা হয়, শিক্ষার্থীদের সুবিধার্থে ফরম পূরণ, ডাটা এন্ট্রি ও সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, পরীক্ষার্থীরা আগামী ২ এপ্রিল থেকে ৮ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন। আবেদন ফরম পূরণের পর ডাটা এন্ট্রি নিশ্চায়নের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২ এপ্রিল থেকে ৯ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার কাজ শুরু হবে ১২ এপ্রিল সকাল ১০টা থেকে, যা চলবে ১৩ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত। এছাড়া, গত ১৬ ফেব্রুয়ারি প্রকাশিত মূল বিজ্ঞপ্তির অন্যান্য নিয়ম ও শর্তাবলী অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়েছে। 

বিজ্ঞাপন


আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission