ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৭২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

অনলাইন ডেস্ক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পিএম
জাতীয় বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৭২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলায় ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও নিরাপত্তা দপ্তরের সহকারী প্রক্টর (এসও) মো. সালাহ উদ্দিনের লিখিত অভিযোগের ভিত্তিতে গতকাল বুধবার গাজীপুরের গাছা থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গাছা থানার তদন্ত ওসি মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৬ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ ও বিভিন্ন অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে এ মামলা করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং এসব কর্মকাণ্ড সংঘটনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তা করেছেন।

মামলার প্রধান আসামি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. আলমগীর হোসেনকে। এজাহারভুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আকরাম হোসেন, পরিচালক (ভারপ্রাপ্ত) মিয়া হোসেন রানা, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মামুনুর রহমান, অতিরিক্ত কলেজ পরিদর্শক মো. ইলিয়াস হোসেন, সেকশন অফিসার ইয়াকুব আলী ও অতিরিক্ত রেজিস্ট্রার সাজ্জাদ হোসেন।

এছাড়া, এজাহারে আরও কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর নাম উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, পুনর্বহাল হওয়া কর্মকর্তা-কর্মচারীরা বেতন-ভাতা বৃদ্ধি, জ্যেষ্ঠতা ও পদোন্নতিসংক্রান্ত বিষয় নিয়মবহির্ভূতভাবে নিষ্পত্তির দাবিতে আন্দোলন করছিলেন। এর ধারাবাহিকতায় গত ১৬ নভেম্বর সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সুপ্রিম কোর্টের রায় অমান্য করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের নিচে বেআইনিভাবে সমবেত হয়ে বিক্ষোভ করেন তারা।

এসময় আন্দোলনকারীরা মারমুখী আচরণ করেন এবং ক্যাম্পাসে আতঙ্ক ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। তাদের কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হয় বলেও অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, আসামিরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যালয়ের সামনে মিছিল, সভা ও সমাবেশ করেন। এ সময় বিভিন্ন বিভাগে কর্মরত সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের মারধর, একজন উপ-উপাচার্যকে ধাক্কা দিয়ে আহত করা এবং হত্যার হুমকি দেয়ার অভিযোগও আনা হয়েছে। এসব ঘটনার ফলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয় বলে অভিযোগে বলা হয়েছে।

এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ঘটনার প্রকৃত কারণ ও সার্বিক পরিস্থিতি তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুনকে কমিটির প্রধান করা হয়েছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে চবিতে ছাত্রদলের বাইক মিছিল
গোপালগঞ্জসহ সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে এর প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মোটরসাইকেল মিছিল করেছে শাখা ছাত্রদল।
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে চবিতে ছাত্রদলের বাইক মিছিল
হাবিপ্রবি শিক্ষকের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব ও হেনস্তার অভিযোগ
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইংরেজি বিভাগের অধ্যাপক ড. দীপক কুমার সরকারের বিরুদ্ধে ‘যখন তোমাকে দেখি, তখন আমার বুকের ভেতর আপস অ্যান্ড ডাউন হয়’—এমন মন্তব্যের মাধ্যমে অনৈতিক প্রস্তাব ও পরবর্তীতে হেনস্তার অভিযোগ তুলেছেন এক নারী শিক্ষার্থী।
হাবিপ্রবি শিক্ষকের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব ও হেনস্তার অভিযোগ
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক রুয়েট সেক্রেটারি গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকা থেকে মাদকসহ গ্রেপ্তার হয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রব্বানী শামীম। 
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক রুয়েট সেক্রেটারি গ্রেপ্তার
রাবি প্রশাসন ভবনের মূল ফটকে আম্মারের তাস খেলার আসর 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে রাকসুর তফসিল ঘোষণার দাবিতে অবস্থান কর্মসূচির নামে তাস খেলার আসর বসিয়েছেন বলে অভিযোগ উঠেছে রাকসুর সাবেক জিএস সালাহউদ্দিন আম্মার ও তার অনুসারীদের বিরুদ্ধে। 
রাবি প্রশাসন ভবনের মূল ফটকে আম্মারের তাস খেলার আসর 
রাষ্ট্রপতির সঙ্গে যবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।
রাষ্ট্রপতির সঙ্গে যবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
আরও পড়ুন
এবার একযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বদলি
ক্লুলেস মামলার রহস্য উদঘাটন পিবিআইয়ের, লাশ গুমের অভিযোগে গ্রেপ্তার ১
হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদকে কারাগারে আটক রাখার আবেদন
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে সখ্যতা, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন সেই ৫ কর্মকর্তা