ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

২০২৭ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে কত দিন ছুটি, দেখুন তালিকা

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০৯:১১ এএম
ছবি: সংগৃহীত

২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির খসড়া তালিকা তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

খসড়া অনুযায়ী, আগামী বছর শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৭০ দিন ছুটি থাকবে। এর মধ্যে পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ বিভিন্ন উপলক্ষে ২৪ দিন, ঈদুল আজহায় ১০ দিন এবং শীতকালীন অবকাশে ১১ দিন ছুটি রাখা হয়েছে। এছাড়া দুর্গাপূজায় তিনদিন ও প্রতিষ্ঠানপ্রধানের সংরক্ষিত দুই দিন ছুটি থাকছে।

প্রস্তাবিত তালিকা বিশ্লেষণে দেখা গেছে, ২০২৭ সালে সবচেয়ে বেশি ছুটি রাখা হয়েছে পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে। আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। এ সময়ে সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে মোট ২৪ দিন ছুটি গণনা করা হয়েছে।

দীর্ঘ এ ছুটির মধ্যে শ্রী শ্রী সরস্বতী পূজা (১১ ফেব্রুয়ারি), মাঘী পূর্ণিমা (২০ ফেব্রুয়ারি), শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ ফেব্রুয়ারি), জামাতুল বিদা (৫ মার্চ), শ্রী শ্রী শিবরাত্রি (৬ মার্চ), শবে কদর (৭ মার্চ) এবং ঈদুল ফিতর (১০ মার্চ) অন্তর্ভুক্ত রয়েছে।

অন্যদিকে পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ১৬ মে থেকে ২৭ মে পর্যন্ত ছুটি রাখা হয়েছে। এ সময় সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে মোট ১০ দিন ছুটি পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা। এর মধ্যে ১৯ মে বুদ্ধ পূর্ণিমাও রয়েছে।

বছরের শেষ দিকে শীতকালীন অবকাশ, বিজয় দিবস ও যিশুখ্রিষ্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে ১৪ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত ছুটি থাকবে। এ সময়ে মোট ১১ দিন ছুটি গণনা করা হয়েছে।

অন্যান্য ছুটির তালিকা
খসড়া অনুযায়ী, ২০২৭ সালের ৬ জানুয়ারি শবে মেরাজ এবং ২৪ জানুয়ারি শবে বরাত উপলক্ষে একদিন করে ছুটি থাকবে।

মার্চে ২২ তারিখ শুভ দোলযাত্রা এবং ২৮ মার্চ ইস্টার সানডে উপলক্ষে একদিন করে ছুটি রাখা হয়েছে। এ ছাড়া ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস শুক্রবার হওয়ায় এ উপলক্ষে আলাদা ছুটি গণনা করা হয়নি।

এপ্রিলে ৪ তারিখ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, ১২ এপ্রিল বৈসাবি উৎসব, ১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তি এবং ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে একদিন করে ছুটি থাকবে।

মে দিবস ১ মে শনিবার পড়ায় এ উপলক্ষে আলাদা ছুটি রাখা হয়নি। জুনে ১৬ তারিখ পবিত্র আশুরা উপলক্ষে একদিন ছুটি থাকবে।

জুলাইয়ে ১৮ তারিখ আষাঢ়ী পূর্ণিমা এবং ২৮ জুলাই আষাঢ়ী চাঁর সেবা উপলক্ষে একদিন করে ছুটি রাখা হয়েছে।

আগস্টে ৫ তারিখ জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১৫ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) এবং ২৫ আগস্ট শুভ জন্মাষ্টমী উপলক্ষে একদিন করে ছুটি থাকবে।

সেপ্টেম্বরে ১৩ তারিখ ফাতেহা-ই-ইয়াজদাহম, ১৫ সেপ্টেম্বর মধু পূর্ণিমা এবং ৩০ সেপ্টেম্বর শুভ মহালয়া উপলক্ষে একদিন করে ছুটি রাখা হয়েছে।

অক্টোবরে দুর্গাপূজা উপলক্ষে ৭ থেকে ১১ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে তিন দিন ছুটি থাকবে। এ ছাড়া ১৪ অক্টোবর শ্রী শ্রী লক্ষ্মীপূজা এবং ২৮ অক্টোবর শ্রী শ্রী শ্যামাপূজা উপলক্ষে একদিন করে ছুটি রাখা হয়েছে।

নভেম্বরে ৭ তারিখ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একদিন ছুটি থাকছে। এর বাইরে স্ব স্ব প্রতিষ্ঠানপ্রধানের হাতে সংরক্ষিত থাকবে আরও দুই দিন ছুটি।

সব মিলিয়ে ২০২৭ শিক্ষাবর্ষে মোট ৭০ দিন ছুটি রাখা হয়েছে খসড়া তালিকায়। তবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল ধর্মীয় ছুটির তারিখ পরিবর্তন হতে পারে। একই সঙ্গে তালিকাটি খসড়া হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের আগে ছুটির দিন ও তারিখে পরিবর্তন আসতে পারে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাদরাসা শিক্ষকদের এমপিও আবেদনের সময় বাড়ল
মাদরাসা এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (মেমিস) সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কার্যক্রম চলমান থাকায় শিক্ষক ও কর্মচারীদের এমপিও-সংক্রান্ত অনলাইনে আবেদন দাখিল ও অগ্রায়নের সময়সীমা বৃদ্ধি করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।
মাদরাসা শিক্ষকদের এমপিও আবেদনের সময় বাড়ল
৪৫তম বিসিএসে নিয়োগ পাওয়া ৩৩৯ প্রভাষককে কলেজে পদায়ন
৪৫তম বিসিএসের মাধ্যমে নিয়োগ পাওয়া ৩৩৯ প্রভাষককে দেশের বিভিন্ন সরকারি কলেজে পদায়ন করা হয়েছে।
৪৫তম বিসিএসে নিয়োগ পাওয়া ৩৩৯ প্রভাষককে কলেজে পদায়ন
শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপের যাত্রা শুরু
রাজধানীর ঢাকার পল্লবীতে অবস্থিত শহীদ জিয়া মহিলা কলেজ প্রতিষ্ঠার দীর্ঘ ৩৩ বছরের পথচলায় নানা সীমাবদ্ধতা ও প্রতিকূলতা পেরিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন ও দীক্ষার মধ্যে দিয়ে রোভার স্কাউটস গ্রুপের যাত্র শুরু হয়েছে।
শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপের যাত্রা শুরু
প্রাথমিকে ভর্তি পরীক্ষা ও অতিরিক্ত বাণিজ্যিক বই নিষিদ্ধের দাবিতে রিট
প্রাথমিক পর্যায়ে (দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি) সব ধরনের ভর্তি পরীক্ষা বন্ধ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) অনুমোদিত পাঠ্যবইয়ের বাইরে বাণিজ্যিক অতিরিক্ত বই নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
প্রাথমিকে ভর্তি পরীক্ষা ও অতিরিক্ত বাণিজ্যিক বই নিষিদ্ধের দাবিতে রিট
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা
আরও পড়ুন
ডিসেম্বরে টানা ৪ দিনের ছুটির সুযোগ, পাবেন না যারা
ডিসেম্বরে টানা ৪ দিনের ছুটির সুযোগ
৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা: বিজিএমইএ
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন