ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ 

আরর্টিভি নিউজ

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ১১:২২ এএম
১০৬ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়, আজ দিনভর থাকছে বর্ণাঢ্য আয়োজন । ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বুধবার (১ জুলাই) উদযাপন করা হচ্ছে বিশ্ববিদ্যালয় দিবস। এবারের প্রতিপাদ্য ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়’।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল সাড়ে ৯টা ৩০ মিনিটে সব হল ও হোস্টেল থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা শোভাযাত্রা নিয়ে স্মৃতি চিরন্তন চত্বরে সমবেত হবেন। এরপর সকাল ৯টা ৪৫ মিনিটে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে ক্যাম্পাসে বের হবে বর্ণাঢ্য শোভাযাত্রা।

সকাল ১০টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয় ও হলগুলোর পতাকা উত্তোলন এবং কেক কাটার মাধ্যমে শুরু হবে মূল আয়োজন। এ সময় জাতীয় সংগীত, বিশ্ববিদ্যালয়ের থিম সংগীত, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত এবং বিদেশি শিক্ষার্থীদের পরিবেশনায় বিশেষ সংগীত পরিবেশিত হবে।

আরও পড়ুন

এরপর সকাল ১০টা ৩০ মিনিটে ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. এ এফ সিরাজুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, দিবসটি উপলক্ষে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সব ক্লাস বন্ধ থাকবে। তবে নির্ধারিত সব পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্তমান ও সাবেক শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক এবং অ্যালামনাইদের শুভেচ্ছা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি শিক্ষা ও গবেষণার আরও উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেছেন।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইবির নতুন ছাত্র উপদেষ্টা ড. মো. মামুন আল রশীদ
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
ইবির নতুন ছাত্র উপদেষ্টা ড. মো. মামুন আল রশীদ
প্রাথমিক শিক্ষক নিয়োগে দলীয়করণের অভিযোগ, চবিতে চাকসুর বিক্ষোভ
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে উত্তীর্ণ প্রার্থীদের বাদ দিয়ে দলীয়করণের চেষ্টা চলছে—এমন অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।
প্রাথমিক শিক্ষক নিয়োগে দলীয়করণের অভিযোগ, চবিতে চাকসুর বিক্ষোভ
মেরিটাইম গবেষণায় বিশেষ স্বীকৃতি পেলেন বিএমইউ শিক্ষক মুজাহেদ হোসেন
সহকারী শিক্ষক নিয়োগে অনিয়ম, দলীয়করণ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের অভিযোগে প্রতিবাদী বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির।
মেরিটাইম গবেষণায় বিশেষ স্বীকৃতি পেলেন বিএমইউ শিক্ষক মুজাহেদ হোসেন
সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী
সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। 
সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী
নিয়োগে অনিয়ম-দলীয়করণের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ
সহকারী শিক্ষক নিয়োগে অনিয়ম, দলীয়করণ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের অভিযোগে প্রতিবাদী বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির।
নিয়োগে অনিয়ম-দলীয়করণের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ
আরও পড়ুন
হঠাৎ অসুস্থ হয়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু
জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বাথরুমে যাওয়ার কথা বলে করিডরে প্রশ্নের উত্তর খুঁজছিলেন ডাকসু নেতা, অতঃপর...
ঢাকা বিশ্ববিদ্যালয় এখন সিনিয়র মাদরাসা: ফজলুর রহমান