ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

আজ শেষ হচ্ছে ঢাবির ভর্তি আবেদন, এক নজরে সব ইউনিটের তথ্য

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ এএম
ছবি: সংগৃহীত

আজ শেষ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন। শনিবার (২৮ নভেম্বর) রাত ১২টা পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এর মধ্যে শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত পাঁচটি ইউনিটে মোট ২ লাখ ৩৯ হাজার ১৫৮ শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান ইউনিটে।

অন্যদিকে আসনসংখ্যার তুলনায় সবচেয়ে বেশি প্রতিযোগিতা হবে আইবিএ ইউনিটে। এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে আবেদন করেছেন ৮৪ জনের বেশি শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের দেওয়া ভর্তির বিজ্ঞপ্তি অনুযায়ী, এবারের ভর্তি পরীক্ষায় পাঁচটি ইউনিট রয়েছে, বিজ্ঞান, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং চারুকলা। এছাড়া ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) জন্য পৃথক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত তথ্য অনুযায়ী, বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৯১ আসনের বিপরীতে আবেদন করেছেন ৯৭ হাজার ২৪৫ জন। সে হিসেবে প্রতি আসনের জন্য লড়বেন ৫১ দশমিক ৪২ জন। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪ আসনের বিপরীতে আবেদন পড়েছে ৯৭ হাজার ৫টি। এ ইউনিটে আসনপ্রতি আবেদন ৩৩ দশমিক ৬টি।

ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২৯ হাজার ৩৪৫ জন। এ ইউনিটে আসনপ্রতি আবেদন ২৭ দশমিক ৯৪টি। আইবিএ ইউনিটে ১২০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১০ হাজার ১২৪ জন। ফলে এ ইউনিটে প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন ৮৪ দশমিক ৩৬ জন। অন্যদিকে চারুকলা ইউনিটে ১৩০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৫ হাজার ৪৩৯ জন। এ ইউনিটে আসনপ্রতি আবেদন ৪১ দশমিক ৮৩টি।

বিশ্ববিদ্যালয়ের সূচি অনুযায়ী, ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ৫ ডিসেম্বর। শেষ পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর। চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া বাকি তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকা ছাড়াও বিভাগীয় পর্যায়ের নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে। চারুকলা ও আইবিএ ইউনিটের পরীক্ষা শুধু ঢাকা শহরে নেওয়া হবে।

আবেদন করবেন যেভাবে

ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সময় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার তথ্য, বর্তমান ঠিকানা, ব্যক্তিগত মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা দিতে হবে। পাশাপাশি পছন্দের ইউনিট, পরীক্ষার কেন্দ্র এবং প্রযোজ্য ক্ষেত্রে কোটা-সংক্রান্ত তথ্য উল্লেখ করতে হবে।

আবেদনকারীর ছবি নির্ধারিত মাপ ও ফরম্যাট অনুযায়ী আপলোড করতে হবে। ছবির পটভূমি সাদা হতে হবে। আবেদন সম্পন্ন করতে নির্ধারিত ফি জমা দিতে হবে। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের সমতা নিরূপণের জন্য আলাদা আবেদনপ্রক্রিয়া অনুসরণ করতে হবে।

আবেদনের যোগ্যতা

২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ২০২৬ সালের উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য জিসিই ও-লেভেল ও এ-লেভেলের ফলাফলের ভিত্তিতেও আবেদনের সুযোগ রয়েছে।

বিজ্ঞান ইউনিটে বিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, ফার্মেসি অনুষদ, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ এবং সংশ্লিষ্ট ইনস্টিটিউটগুলোতে ভর্তির জন্য আবেদন করতে হবে। বিজ্ঞান ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা এ ইউনিটে আবেদন করতে পারবেন। এছাড়া আইজিসিএসই/ও-লেভেল এবং আইএএল/জিসিই এ-লেভেল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ রয়েছে।

এ ইউনিটে আবেদনের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ জিপিএর যোগফল কমপক্ষে ৮.০ থাকতে হবে। পাশাপাশি প্রতিটি পরীক্ষায় আলাদাভাবে কমপক্ষে জিপিএ ৩.৫ থাকতে হবে। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য বিজ্ঞপ্তিতে নির্ধারিত বিষয়ভিত্তিক গ্রেডের শর্ত পূরণ করতে হবে।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ এবং সংশ্লিষ্ট ইনস্টিটিউটগুলোতে ভর্তির জন্য আবেদন করতে হবে। সব বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা এ ইউনিটে আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ জিপিএর যোগফল কমপক্ষে ৭.৫ এবং আলাদাভাবে প্রতিটিতে কমপক্ষে ৩.০ থাকতে হবে।

ব্যবসায় শিক্ষা ইউনিটে ব্যবসায় শিক্ষা অনুষদ ও সংশ্লিষ্ট ইনস্টিটিউটগুলোতে ভর্তির সুযোগ রয়েছে। ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের পাশাপাশি বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্ত পূরণ করে অন্য শাখার শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। এ ইউনিটে আবেদনের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ জিপিএর যোগফল কমপক্ষে ৭.৫ এবং আলাদাভাবে প্রতিটিতে কমপক্ষে ৩.০ থাকতে হবে।

চারুকলা ইউনিটে চারুকলা অনুষদের বিভাগগুলোতে ভর্তির জন্য আবেদন করতে হবে। সব শাখার শিক্ষার্থীরা এ ইউনিটে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ জিপিএর যোগফল কমপক্ষে ৬.৫ এবং আলাদাভাবে প্রতিটিতে কমপক্ষে ৩.০ থাকতে হবে।

আইবিএ ইউনিটে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে ভর্তির জন্য আবেদন করতে হবে। উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের পাশাপাশি আইজিসিএসই/ও-লেভেল এবং আইএএল/জিসিই এ-লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় নির্ধারিত জিপিএ এবং বিষয়ভিত্তিক গ্রেডের শর্ত পূরণ করতে হবে।

ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের ক্ষেত্রে ও-লেভেলে নির্ধারিত পাঁচটি বিষয়ে এবং এ-লেভেলে নির্ধারিত দুটি বিষয়ে প্রয়োজনীয় গ্রেড থাকতে হবে। বিভিন্ন ইউনিটে আবেদনের জন্য জিপিএ ও বিষয়ভিত্তিক গ্রেডের শর্ত আলাদা। তাই আবেদনের আগে সংশ্লিষ্ট ইউনিটের বিস্তারিত নির্দেশনা দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ভর্তি পরীক্ষার তারিখ ও সময়

বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সূচি অনুযায়ী, আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ ডিসেম্বর ২০২৬, শনিবার। পরীক্ষা চলবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১২ ডিসেম্বর, শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১৯ ডিসেম্বর, শনিবার একই সময়ে নেওয়া হবে।

চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর, মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত। সবশেষে ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ২৬ ডিসেম্বর, শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

পরীক্ষার নম্বর ও সময়বণ্টন

প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষায় এমসিকিউ ও লিখিত অংশ রয়েছে। তবে ইউনিটভেদে নম্বর ও সময়ের বণ্টনে পার্থক্য রয়েছে।

আইবিএ ইউনিটে এমসিকিউ অংশে ৭০ নম্বরের জন্য সময় ৯০ মিনিট এবং লিখিত অংশে ৩০ নম্বরের জন্য সময় ৩০ মিনিট। বিজ্ঞান ইউনিটে এমসিকিউ অংশে ৬০ নম্বরের জন্য ৪৫ মিনিট এবং লিখিত অংশে ৪০ নম্বরের জন্য ৪৫ মিনিট বরাদ্দ রয়েছে।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটেও এমসিকিউ অংশে ৬০ নম্বরের জন্য ৪৫ মিনিট এবং লিখিত অংশে ৪০ নম্বরের জন্য ৪৫ মিনিট সময় দেওয়া হবে। চারুকলা ইউনিটে সাধারণ জ্ঞান অংশে এমসিকিউ পদ্ধতিতে ৪০ নম্বরের পরীক্ষা হবে, যার সময় ৩০ মিনিট। অঙ্কন অংশে লিখিত পদ্ধতিতে ৬০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে, সময় ৩০ মিনিট। ব্যবসায় শিক্ষা ইউনিটে এমসিকিউ অংশে ৬০ নম্বরের জন্য ৪৫ মিনিট এবং লিখিত অংশে ৪০ নম্বরের জন্য ৪৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চুয়েটে রাতভর মারামারি, ভিডিও ধারণ করায় সাংবাদিককে মারধর
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মধ্যরাতে দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
চুয়েটে রাতভর মারামারি, ভিডিও ধারণ করায় সাংবাদিককে মারধর
নোবিপ্রবির হল ডাইনিংয়ের ম্যানেজারের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক উকিল হলের ডাইনিংয়ে অপ্রাপ্তবয়স্ক কর্মচারী মামুনকে শারীরিকভাবে নির্যাতনের  অভিযোগ উঠেছে ডাইনিং ম্যানেজার আনোয়ার শাহাদাত শিশিরের বিরুদ্ধে।  এ ঘটনায় শিশুটিকে থাপ্পড় মারার কথা স্বীকার করেছেন অভিযুক্ত ম্যানেজার। বিষয়টি জানার পর তাকে সরিয়ে দেওয়ার জন্য প্রভোস্টকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। বৃহস্পতিবার  (২৬ নভেম্বর) শিশুটির মা স্বপ্না বেগম বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন।  অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২৬ নভেম্বর সকাল আনুমানিক ৯টার দিকে হলের ডাইনিংয়ে তাঁর সন্তানকে মারধর করেন ম্যানেজার শিশির। এতে শিশুটি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। নির্যাতনের শিকার শিশুটি বলে, ডাইনিংয়ের সবাই আমাকে মারে। আমি খেতে বসেছিলাম, তখন ও আমাকে মেরেছে। সকাল সকাল উঠতে পারি না বলে আমাকে জোরে জোরে চিল্লায়। আমি শিশির মামাকে বলেছিলাম, আমার আম্মু আসতেছে। আমি আর কাজ করব না, চলে যাব। তখন উনি বলেন, ‘যা, কাজ কর।’ আমি বলেছি, ‘করব না, আমি চলে যাব।’ পরে শিশির মামা আমাকে দুই লাথি মেরেছে। শিশুটির মা স্বপ্না বেগম বলেন, আমার ছোট ছেলেটা উনার কাছে থাকে। ছেলের ভালো-মন্দ জানার জন্য ফোন দিলেও ঠিকমতো কথা বলতে পারি না। ছেলের সঙ্গেও কথা বলিয়ে দিতে চান না। ছেলের বেতনের টাকাও পুরোপুরি দেননি। বিভিন্ন সময় টাকা কেটে রাখা হয়েছে এবং বাকি টাকা দেওয়ার কথা বলে ঘুরিয়েছেন। জিনিসপত্র ভাঙার অভিযোগেও ছেলের কাছ থেকে টাকা কেটে রাখা হয়েছে। সেখানে গিয়ে জানতে পারি, আমার ছেলে ভাত খেতে বসলেও তাকে মারধর করা হয়। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডাইনিং ম্যানেজার আনোয়ার শাহাদাত শিশির বলেন, সে সবার সঙ্গেই খারাপ ব্যবহার করে। গতকাল তাকে তেল ও ডিম আনতে এবং প্লেট তুলতে বললে সে বলে, পারব না, আপনার কাজ আপনি করেন।  তিনি বলেন, বারবার বোঝানোর পরও তার আচরণের পরিবর্তন হয়নি। বিষয়টি আমার মাইন্ডে ও ইগোতে লেগেছে। সবার সঙ্গে বেয়াদবি করা এক বিষয়, আর আমার সঙ্গে করা আরেক বিষয়। তখন রাগের মাথায় তাকে একটা-দুইটা থাপ্পড় দিয়েছি। তবে কাউকে মারার অধিকার আমার নেই। তিনি আরও বলেন, আমি তাকে নিজের ছেলের মতো দেখেছি। খাওয়া-দাওয়া, জুতা-কাপড় ও অসুস্থ হলে ওষুধের ব্যবস্থাও করেছি। এখন আমার সেই মমতার বিষয়গুলো সামনে আসছে না, শুধু গায়ে হাত তোলার বিষয়টিই সামনে আসছে।লাথিটা যদি সিরিয়াসভাবে মারতাম, তাহলে ও কি সেটা সহ্য করতে পারত? আগেও ওকে ইটভাটায় কাজে দেওয়া হয়েছিল। কিন্তু সেখান থেকে সে এখানে চলে এসেছিল। তার ব্যবহারের জন্য তাকে বেশ কয়েকবার ফেরত পাঠালেও বারবার ফিরে এসেছে।  তাই আমার মনে হয়, সে  আজ অথবা কাল আবার আসবে। এ বিষয়ে আবদুল মালেক উকিল হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি সম্পর্কে উপাচার্য স্যারও অবগত আছেন। তিনি ম্যানেজারকে হল থেকে বের করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। আমরা দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, আমি বিষয়টি সম্পর্কে অবগত। ম্যানেজার শিশিরকে সরিয়ে দেওয়ার জন্য প্রভোস্টকে নির্দেশ দিয়েছি। বাকি ব্যবস্থা আমি এসে নেব। আরটিভি/এসআর
নোবিপ্রবির হল ডাইনিংয়ের ম্যানেজারের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ
পরীক্ষায় অসদুপায় অবলম্বন, রাবির ৬০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চলমান একাডেমিক পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শাস্তির মধ্যে রয়েছে এক ও দুই শিক্ষাবর্ষের জন্য ছাত্রত্ব স্থগিত এবং এক ও দুই বিষয়ে বহিষ্কার। এর মধ্যে একজনের দুই শিক্ষাবর্ষ (চার সেমিস্টার) এবং ১১ জনের এক শিক্ষাবর্ষ (দুই সেমিস্টার) ছাত্রত্ব স্থগিত করা হয়েছে। এছাড়া ১৩ জনকে দুই বিষয়ে এবং ৩৪ জনকে এক বিষয়ে বহিষ্কার করা হয়েছে।
পরীক্ষায় অসদুপায় অবলম্বন, রাবির ৬০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
সংকট নিরসনের দাবিতে কাপ্তাই সড়ক অবরোধ চুয়েট শিক্ষার্থীদের
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান সংকট ও বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনের দাবিতে কাপ্তাই সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।  শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে চুয়েটের মূল ফটকের সামনে এ অবরোধ কর্মসূচি শুরু করেন তারা। কর্মসূচিতে অংশ নিতে বিকেল সাড়ে ৩টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হওয়ার আহ্বান জানানো হয়। পরে শিক্ষার্থীরা সেখান থেকে একত্র হয়ে সড়কে অবস্থান নেন। অবরোধ চলাকালে শিক্ষার্থীদের ‘যে ভিসি ছাত্র মারে, সে ভিসি আমার না’ এবং ‘মানি না মানবো না, শরীফুলকে মানি না’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ সময় তারা চুয়েটের চলমান সংকট নিরসনে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন। কর্মসূচিতে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আবির বলেন, আমাদের আন্দোলন সরকারবিরোধী নয়। দীর্ঘ ৭০ দিন ধরে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা সহিংসতা চাই না, বরং প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে দ্রুত সংকটের সমাধান চাই।  তিনি বলেন, এত দিন আমরা সড়ক অবরোধ কিংবা কোনো অস্থিতিশীল কর্মসূচিতে অংশ নিইনি। তবে কোনো ধরনের হুমকির মুখে আন্দোলন বন্ধ করব না। অধ্যাপক শরীফুল আলমকে উপাচার্য হিসেবে চাই না। তাঁর পরিবর্তে অন্য কাউকে উপাচার্য নিয়োগ দিলেই এ সংকটের সমাধান সম্ভব। পরে  জনদুর্ভোগের কথা চিন্তা করে আধা ঘণ্টা পর অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা৷  পরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে তা শিক্ষকদের আবাসিক এলাকায় গিয়ে শেষ হয়। উল্লেখ্য, উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে গত ২১ সেপ্টেম্বর থেকে চুয়েটে অচলাবস্থা তৈরি হয়। শিক্ষার্থীরা সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহাল এবং বর্তমান উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের নিয়োগ বাতিলের দাবিতে আন্দোলন করে আসছেন।  দীর্ঘদিনের অচলাবস্থার পর গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে ক্লাস কার্যক্রম শুরু হলেও সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় ২৬ নভেম্বর থেকে পুনরায় ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। আরটিভি/এসআর
সংকট নিরসনের দাবিতে কাপ্তাই সড়ক অবরোধ চুয়েট শিক্ষার্থীদের
মাভাবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ বছর পূর্তিতে পুনর্মিলনী অনুষ্ঠিত
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী তৃতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। 
মাভাবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ বছর পূর্তিতে পুনর্মিলনী অনুষ্ঠিত
আরও পড়ুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫৬তম ম্যানেজমেন্ট ডে উদযাপন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদনের সময় বাড়ছে, ফেসবুকে জানালেন শিক্ষামন্ত্রী
নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার গ্রেপ্তার
ঢাবির ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন বদরুন্নেসা কলেজ