বিএনসিসি’র সর্বোচ্চ র‍্যাঙ্ক ‘সিইউও’ পেলেন ইবি শিক্ষার্থী মোসাদ্দেক

ইবি প্রতিনিধি, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ১০:৫৮ পিএম


বিএনসিসি’র সর্বোচ্চ র‍্যাঙ্ক ‘সিইউও’ পেলেন ইবি শিক্ষার্থী মোসাদ্দেক
ছবি: আরটিভি

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) সর্বোচ্চ পদবি ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) পদে পদোন্নতি পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী ও বিএনসিসি ইবি সেনা শাখার ক্যাডেট সার্জেন্ট মোসাদ্দেক হোসেন। তিনি আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষে অধ্যয়রত আছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) আনুষ্ঠানিকভাবে মোসাদ্দেকের সিইউও’র ব্যাজ পরিয়ে দেন সুন্দরবন রেজিমেন্টের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ রায়হান (পদাতিক)। 

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রেজিমেন্টে অ্যাডজুডেন্ট ফ্লাইট লেফটেন্যান্ট নাফিউর রহমান, লেফট্যানেন্ট বিএন তানজীম ইসলাম তাইন, ব্যাটালিয়ন কমান্ডার সেকেন্ড লেফটেন্যান্ট মোহাম্মদ আলাউদ্দিন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পিইউও, বিএনসিসি স্টাফ এবং ক্যাডেটবৃন্দ।

সিইউও মোসাদ্দেক হোসেন বলেন, সিইউও হতে পেরে অবশ্যই ভালো লাগছে। কিন্তু এর মাধ্যমে দায়িত্বও বেড়ে গেল। ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিএনসিসিকে আরও সুদৃঢ় ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে সামনে এগিয়ে নিয়ে যাওয়া এবং পারস্পারিক বন্ধনের দ্বারা সকল শাখার ক্যাডেটদের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার চেষ্টা করব। এছাড়াও, বিভিন্ন আন্তঃপ্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে ক্যাডেটদের চিন্তা, মনন ও সৃজনশীলতাকে জাগ্রত করব, যেন তারা বিভিন্ন ক্যাম্পিং -এ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মান বয়ে আনতে সক্ষম হয়। সকলের কাছে দোয়াপ্রার্থী।

বিশ্ববিদ্যালয় বিএনসিসি’র সেনা শাখার প্রধান সমন্বয়কারী কর্মকর্তা অধ্যাপক ড. মো আব্দুল বারী বলেন, সেনাবাহিনীর দ্বিতীয় ক্যাটাগরির সদস্য হলো বিএনসিসি। বাংলাদেশ সেনাবাহিনীর যেমন দেশপ্রেমিক ঠিক তেমনি বিএনসিসি দেশের ক্রান্তিকালীন সময়ে দেশের জন্য ভূমিকা পালন করবে দেশের পক্ষে। মোসাদ্দেকের জন্য শুভকামনা।

উল্লেখ্য, গত ২৫ জুন সিইউও পদের জন্য যশোর ক্যান্টনমেন্টে লিখিত পরীক্ষা, ড্রীল, কমান্ড এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে চূড়ান্তভাবে উত্তীর্ণ হন তিনি। আগামী ১ বছরের জন্য তিনি সুন্দরবন রেজিমেন্টে ২৪ নং ব্যাটালিয়নের ডেল্টা কোম্পানির সিইউও এবং কোম্পানি এডজুটেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission